রাজ্যে কবে থেকে চালু হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার? মহিলাদের প্রশ্নের উত্তর দিল বিজেপি সরকার

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার বিধানসভা ভোটে দেওয়া প্রতিশ্রুতি রাখল বিজেপি সরকার। আগামী ১ জুন থেকে রাজ্যে চালু হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার। সঙ্গে ওইদিন থেকেই রাজ্যের মহিলারা বিনামূল্যে সরকারি বাসে যাতায়াত করতে পারবেন বলে আজ, সোমবার নবান্ন সভাঘর থেকে জানালেন মাটিগাড়া-নকশালবাড়ির জয়ী বিজেপি প্রার্থী আনন্দময় বর্মণ। তিনি আরও জানিয়েছেন, আগামী ১ জুন থেকে বাংলাতেও এবার চালু হবে আয়ুষ্মান ভারত প্রকল্প। এই বিষয়ে বলতে গিয়ে আনন্দময় বর্মণ জানান, ‘কেন্দ্রীয় সরকারের যেসব সুযোগ সুবিধা বাংলার মানুষ এতদিন পাননি, সেগুলি তাড়াতাড়ি পেয়ে যাবেন। আমাদের যেসব প্রতিশ্রুতি ছিল, যেমন অন্নপূর্ণা ভাণ্ডার জুন মাসের প্রথম থেকে বাংলার মা, দিদি, বোনেরা পেয়ে যাবেন। জুন থেকেই সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের সুবিধাও পাবেন তাঁরা।’

আরও পডুন: পঞ্চায়েতমন্ত্রী দিলীপ, নারী ও সমাজকল্যাণ দফতরের দায়িত্বে অগ্নিমিত্রা, আর কে কোথায়?

এদিন নবান্নে প্রথম মন্ত্রিসভার বৈঠকে একগুচ্ছ সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারপরেই সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, রাজ্যে বাম বা তৃণমূল আমলে যা যা সামাজিক প্রকল্প চালু হয়েছিল সবটাই চলবে। কোনও সামাজিক প্রকল্প বন্ধ করা হবে না। তারপরেই এদিন বিকেলে নবান্ন সভাঘরে দলের জয়ী প্রার্থীদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানেই তিনি মন্ত্রিসভার বৈঠকে যা যা সিদ্ধান্ত নেওয়া হয়, সবটা জানিয়ে দেন। আর সেখানেই তিনি স্পষ্ট জানান, অন্নপূর্ণা ভাণ্ডার, আয়ুষ্মান ভারত ও রাজ্যের মহিলাদের সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের বিষয়টি আগামী ১ জুন থেকে শুরু হবে। ২০২৬-এর বিধানসভা ভোটে বঙ্গবাসীর মন জয়ে একাধিক প্রতিশ্রুতি দিয়েছিল গেরুয়া শিবির। আর সেই প্রতিশ্রুতিতে বিশ্বাস করেই বিজেপিকে হাত উপর করে ভোট দিয়েছে। আর বাংলার গণদেবতার সেই দানের মূল্য দিল গেরুয়া শিবির, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।

একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূলের জয়ের অন্যতম কারণ ছিল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের প্রতিশ্রুতি। তাঁকে চ্যালেঞ্জ জানিয়ে বঙ্গ বিজেপি প্রতিশ্রুতি হিসাবে রাখে অন্নপূর্ণা ভাণ্ডারকে। প্রতি মাসে মহিলাদের হাতে নগদ তিন হাজার টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে, এই প্রতিশ্রুতিই বাংলায় বিধানসভা ভোটের আগে দিয়েছিলেন বিজেপির কেন্দ্রীয় থেকে রাজ্যের নেতারা। তাতে বিশ্বাস করে বিজেপির পক্ষে ঢেলে ভোট দিয়েছেন বাংলার মা-বোনেরা। আর সেই কথা মাথাতে রেখেই এদিন মন্ত্রিসভার প্রথম বৈঠকে এই সিদ্ধান্ত নিল বিজেপি সরকার। নবান্ন সূত্রে খবর, ইতিমধ্যেই অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে যাবতীয় প্রশাসনিক কাজ শুরু করে দিয়েছেন আমলারা। লক্ষ্মীর ভাণ্ডারের পুরো ডেটা খতিয়ে দেখা হচ্ছে।

অসহায় আত্মসমর্পণ শ্রেয়সদের, টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক জয় আইরিশদের

এসি-ফ্যান-টিভি বন্ধ করে রাখলেও বিদ্যুৎ খরচ কমছে না! ‘১ ওয়াট রুল’ মানলে কমবে বিল

বেজিংয়ে ১০৮ তলা উঁচু ভবনে ধাক্কা মেরে ভেঙে পড়ল বিমান, আতঙ্কে ছোটাছুটি

‘লভ এবং ‘ল্যান্ড-জিহাদ’ বরদাস্ত নয়, কড়া হুঁশিয়ারি শুভেন্দুর

শ্রেয়সদের জয়ের জন্য ১৮৩ রানের লক্ষ্য দিল আইরিশরা

স্টেট ব্যাঙ্কে চাকরির সুযোগ, বেতন ৪৮,৪৮০ টাকা থেকে শুরু, শিগগিরই আবেদন করুন

গভীর রাতে বাড়িতে ঢুকে অভিষেকের আপ্ত সহায়কের বন্ধুকে তুলে নিল পুলিশ

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯, ধ্বংসস্তুপে জীবিতদের খুঁজছেন উদ্ধারকারীরা

ভেনেজুয়েলার পর ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন! কম্পন মাত্রা ৬.৫, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

‘অপারেশন সিঁদুরে’ দেশের হয়ে আত্মবলিদান দেওয়া ৬ সেনা জওয়ানের নাম প্রকাশ করল কেন্দ্র

তারাতলায় বিপর্যয়: নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫, চলছে উদ্ধারকাজ

সাঁতার কেটে থানায় অভিযোগ জানাতে যেতে হবে! দুর্ভোগে সাধারণ মানুষ

ভাইরালের নেশায় মরা সাপ মুখে নিয়ে ভিডিও বানাতে গিয়ে ভয়ঙ্কর পরিণতি যুবকের

দিনে পাঁচবার আজান বন্ধ হচ্ছে, মুসলিমদের ধাক্কা দিয়ে কড়া আইন আনছে এই দেশ