‘মহিলাদের টাকা দিতেই চাই, একটু সময় দিন’, ‘অন্নপূর্ণা’দের কাছে আর্জি অগ্নিমিত্রার

Share:

নিজস্ব প্রতিনিধি: অন্নপূর্ণা যোজনার টাকা এখনও হাতে না আসায় রাজ্যের বিভিন্ন জেলায় ক্ষোভ ও বিক্ষোভের ছবি সামনে আসছে। এই পরিস্থিতিতে প্রকল্পের সুবিধা নিয়ে এবার মুখ খুললেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি বলেন, ‘যারা প্রকল্পের জন্য যোগ্য, তাঁদের কেউই বঞ্চিত হবেন না। তবে পুরো প্রক্রিয়া সম্পূর্ণ করতে আরও কিছুটা সময় প্রয়োজন।’ অগ্নিমিত্রা পাল বলেন, ‘অন্নপূর্ণা যোজনার জন্য প্রায় ২ কোটি মহিলার আবেদনপত্র আপলোড ও যাচাইয়ের কাজ চলছে। ফলে পুরো প্রক্রিয়া শেষ করতে সময় লাগছে।’ তাঁর আবেদন, ‘মা-বোনেদের একটু ধৈর্য ধরতে হবে।’ 

অন্যদিকে, টাকা না পাওয়াকে কেন্দ্র করে যে ক্ষোভ তৈরি হয়েছে, তাঁর পিছনে প্রশাসনিক গাফিলতির পাশাপাশি রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগও তুলেছেন অগ্নিমিত্রা। তাঁর দাবি, যোগ্যদের বাদ দিয়ে অযোগ্যদের সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগও সামনে এসেছে বলে জানান তিনি। বিষয়টি মুখ্যমন্ত্রীকে জানানো হয়েছে বলেও দাবি করেন মন্ত্রী। অগ্নিমিত্রার দাবি, ইতিমধ্যেই প্রায় ১ কোটি ৪০ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ৩ হাজার টাকা করে পৌঁছে দেওয়া হয়েছে। তবে যাঁরা যোগ্য হওয়া সত্ত্বেও এখনও টাকা পাননি, তাঁদের বিষয়টি খতিয়ে দেখা হবে।

আরও পড়ুন: নিউমার্কেট অগ্নিকাণ্ডে মৃত দুই বাংলাদেশি পর্যটকের মরদেহ ফিরল দেশে

তাঁর কথায়, ‘আমরা মহিলাদের টাকা দিতে চাই। আমাদের একটু সময় দিন।’ আপাতত উপভোক্তাদের ধৈর্য ধরার বার্তাই দিচ্ছে রাজ্য সরকার। অগ্নিমিত্রা পালের বক্তব্য অনুযায়ী, আবেদনপত্র আপলোড, যাচাই এবং যোগ্য উপভোক্তা চিহ্নিত করার প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর বাকি যোগ্য মহিলাদেরও টাকা দেওয়া হবে। যাঁরা এখনও টাকা পাননি, তাঁদের আবেদন ও যোগ্যতা খতিয়ে দেখে পরবর্তী ধাপে অর্থ দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

 প্রয়াত নানা পাটেকর, অভিনয় জগতে নক্ষত্র পতন

সৌদি আরবের দুই বিমানবন্দরে হুথি হামলা, নিহত ৩

পুজোয় নতুন ফোন কিনতে চান? সস্তায় মিলছে 10000mah ব্যাটারিযুক্ত Realme P4 Power

পুজোর আগে খামখেয়ালি আবহাওয়া! মহালয়ার পর্যন্ত বৃষ্টি-বজ্রপাত, কবে থেকে পরিষ্কার হবে আকাশ?

ডাল-ভাতেই লুকিয়ে ম্যাজিক? নিরামিষ প্লেটেই মিলবে ভরপুর প্রোটিন

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত অভিনেতা নানা পটেকর

পুজোর আগে সস্তায় ৫৫ ইঞ্চির Mini LED স্মার্ট টিভি আনল Kodak

পুজোয় অফবিট ট্যুর, গহীন অরণ্যের মাঝে ঘুরে আসুন মারোমার জঙ্গল

শ্মশান কেন সবসময় নদীর কাছেই হয়? জানুন হিন্দু ধর্মের এক অজানা রহস্য

বাংলাদেশে দুর্গাপুজোয় জঙ্গি হামলার আশঙ্কা, মণ্ডপে বসছে সিসি ক্যামেরা

দিল্লিতে ভেঙে পড়া বাড়ির ধ্বংসাবশেষ থেকে উদ্ধার শিশুর দেহ

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে