চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

SIR আবহে ফের মৃত্যু BLO-র, কমিশনকে দুষছে পরিবার

নিজস্ব প্রতিনিধি, সুজাপুর : SIR আবহে বাংলায় ফের মৃত্যু আরও একজন বিএলওর। মালদার সুজাপুরের কালিয়াচক হাইস্কুলের সহকারি শিক্ষক ছিলেন ওই বিএলও। মৃতের নাম মহম্মদ আনিকুল আলম। কাজের চাপেই অসুস্থ হয়ে মৃত্যু হয়ে বলে অভিযোগ পরিবারের। নির্বাচন কমিশনকেই দোষারোপ করছেন তাঁরা। 

জানা গিয়েছে, সুজাপুরের বুথ নম্বর ১৪৪ এর বিএলও হিসেবে কাজ করছিলেন মহম্মদ আনিকুল আলম। বিগত কয়েকমাস যাবৎ রাজ্যুড়ে চলছে এসআইআর-র কাজ। সেই এসআইআর এর কাজ করছিলেন তিনি। বুধবার তাঁর কাছে ৪৪ জনের এসআইআর ফর্ম ফেরত আসে। সেখানে তার নিজের ফর্মও ফেরৎ এসেছিল। এরপরেই বুকে সামান্য ব্যথা অনুভব করায় অসুস্থ হয়ে পড়েন তিনি। তড়িঘড়ি তাঁকে সুজাপুর প্রাথমিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা করানোর পরে কা নিয়ে বিডিও অফিসে গিয়েছিলেন তিনি। বিডিও অফিস থেকে অসুস্থ অবস্থাতেই বাড়ি ফিরে আসেন। বাড়িতে ফিরে বেশি অসুস্থ বোধ করায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়েছে।

বিএলওর মৃত্যুতে এবার কমিশনের দিকেই আঙুল তুলেছে মৃতের পরিবার। তাদের অভিযোগ, কাজের চাপ ক্রমাগত বাড়ছিল। মৃতের স্ত্রীয়ের দুবার হার্ট অপারেশন হয়েছিল। সব মিলিয়ে বিয়ের কাজ সামাল দিচ্ছিলেন আনিকুল। বেশ কয়েক দিন ধরে অসুস্থ বোধ করছিলেন। নির্বাচন কমিশন অত্যাচার করল। বাবা বিএলও থাকা সত্ত্বেও তার নামে নোটিশ এসেছে। কি কোন ভাবে মেনে নিতে পারছে না পরিবার। উল্লেখ্য, এর আগেো কাজের চাপে একাধিক বিএলও অসুস্থ হয়ে পড়েছেন। কারও কারো মৃত্যুও হয়েছে। কাের চাপ নিতে না পেরে কেউ কেউ আত্মহননের পথ বেছে নিয়েছেন। 

Published by:

Share Link:

More Releted News:

ভোটারদের নিরাপত্তায় পোলিং বুথের চারপাশে ‘লক্ষ্মণ রেখা’ কাটবে কমিশন

‘আমি রয়্যাল বেঙ্গল টাইগার, গোটা সাঁজোয়া গাড়ি খেয়ে নেব,’ বিতর্কিত মন্তব্য অনুব্রতের

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

গ্যাসের সঙ্কটের জের, বড় মা’র অন্নকূট ভোগেও কাটছাঁট

ভোটের মুখেই বিধাননগরের সিপি বদল কমিশনের, সরানো হল মুরলীধরকে

বুথে যেতে অপরাগ! বাড়িতেই ভোট দিলেন শতায়ুরা, রয়েছে আবেদন বাতিলের অভিযোগও

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ