ফের SIR আতঙ্কে মৃত্যু রাজ্যে

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের SIR আতঙ্কে মৃত্যু হল এক ব্যক্তির। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদে বেলডাঙা থানার মহুলায়। মৃত ব্যক্তির নাম কমল নন্দী। তিনি মহুলারই বাসিন্দা। জানা গিয়েছে, ওই ব্যক্তি SIR আতঙ্কে অ্যাসিড খেয়ে আত্মহত্যা করেন বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ জানা গিয়েছে।

পরিবার সূত্রে জানা গিয়েছে বিহারে জন্ম কমলের। কিন্তু খুব অল্প বয়সে বাবা-মা মারা যাওয়ার পর ভবঘুরের মতো বিহার থেকে চলে আসেন বাংলায়। তারপর এখানে বিয়ে করে থাকতে শুরু করেন মহুলায়। কিন্তু ‘SIR’ ঘোষণা হওয়ার পর থেকেই নিজের কোনও নথি না থাকায় বেশ কিছু দিন থেকেই আতঙ্কে ভুগছিলেন। বিহারে থাকা তাঁর পরিবারে সদস্যদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন। কিন্তু বহুদিন গ্রাম ছাড়া, ফলে পরিবারের সদস্যরা কমল নন্দীকে চিনতে অস্বীকৃত হন। 

তারপর থেকেই শুরু হয় আতঙ্ক। বাড়ির লোক বারবার বুঝিয়েও কোনও লাভ হয়নি। প্রবল আতঙ্কে ভুগে রবিবার অ্যাসিড খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন কমল নন্দী। তড়িঘড়ি তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেন পরিবারের সদস্যরা। সেখানেই চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয় কমল নন্দীর। এই ঘটনায় এলাকা জুড়ে নেমেছে শোকের ছায়া।

SIR আতঙ্ক অব্যাহত। বিশেষ নিবিড় সংশোধনের মূল পর্ব শুরু হতেই রাজ্যে নানা প্রান্ত থেকে এসেছে একের পর এক মৃত্যুর খবর। তৃণমূলের দাবি বেশিরভাগ ক্ষেত্রে এই সব মৃত্যুর নেপথ্যে কাজ করছে SIR আতঙ্ক। বিজেপির আবার বক্তব্য এখন সাধারণ রোগে মৃত্যু হলেও সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে SIR তত্ত্ব।

 

বিদ্যালয়ের শিক্ষকদের ওপর চলল ডিম থেরাপি, চাঞ্চল্য মানিকচকে

তিন মাসের জন্য বন্ধ জলদাপাড়া-সহ রাজ্যের সব অভয়ারণ্য, জারি বিজ্ঞপ্তি

শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে অলরাউন্ডারের মারাত্মক ভুল, বিরল শাস্তি পেল ‘ভারতীয় এ’ দল

আবার ডিম থেরাপি টাকিতে, টার্গেট ধৃত কাউন্সিলরের স্বামী

আরজি কর হাসপাতালে ফের CBI, কোন সূত্র খুঁজছেন গোয়েন্দারা?

গ্রেফতারির আশঙ্কা! আগাম জামিনের আর্জি জানিয়ে হাইকোর্টে অভিষেকের আপ্ত সহায়ক

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ‘কুমকুম ভাগ্য’-খ্যাত অভিনেত্রী সঞ্চিতা উগালে

১৬ বছরের নীচে সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা! বড় সিদ্ধান্ত ব্রিটেনের

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

‘আমাদের বাঁচান’, আকুতি ভারত-বাংলাদেশ সীমান্তের শূন্যরেখায় আটকে থাকা ১২ জনের

বেঁচে যাওয়া ইডলি দিয়ে ৫ মিনিটে বানান মজাদার তন্দুরি ইডলি চাট

জামাইয়ের মন জিততে পাতে রাখুন কলাপাতায় মোড়া হিং ভাপা মটন