গাড়ি চালাতে গিয়ে ঘুমের ঘোরে দুর্ঘটনা ঠেকাতে নয়া ডিভাইস, উদ্যোগ পূর্ব বর্ধমান পুলিশের

ডিভাইস এমন জায়গায় লাগানো থাকবে যেখান থেকে চালকের চোখের পাতা দেখা যায়। চোখ বন্ধ হয়ে এলেই সেই ভিডিও উঠে যাবে ডিভাইসে।

Share:

নিজস্ব প্রতিনিধি: গাড়ি (CAR) চালাতে চালাতে ঘুমে ঢুলে পড়ার মতো ঘটনা ঘটেই থাকে। যার পরিণতি মর্মান্তিক। ঘটে যায় ভয়াবহ পথ দুর্ঘটনা। গুরুতর জখম থেকে মৃত্যু পর্যন্ত হয়ে যায়। আবার অনেকে গাড়ি চালাতে চালাতে ঘুমে আছন্ন হয়ে যান। হঠাৎ করে ঘুম ভেঙে নাগালে আনতে চান স্টিয়ারিং। সেখানেও রয়ে যায় আশঙ্কা। এবার তা রোধ করতেই গাড়িতে বসছে নয়া ডিভাইস। নিঃসন্দেহে এই ডিভাইস (DEVICE) আক্ষরিক অর্থেই জীবনদায়ী। এই উদ্যোগ পূর্ব বর্ধমান জেলা পুলিশের (POLICE)।

এর আগে এই ধরণের ডিভাইস শুধু মাত্র ব্যবহার করত সেনাবাহিনী। এবার থেকে ব্যবহার করবে পূর্ব বর্ধমান জেলা পুলিশ। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পথদুর্ঘটনাতে লাগাম টানতেই এই উদ্যোগ। ডিভাইসটির নাম ‘নোভাস অ্যাওয়্যার’। জানা গিয়েছে, জেলার ২ টি পুলিশ গাড়ি তদন্তের কাজে অনেক দূর বা ভিন রাজ্যে যায়। আপাতত ভাবে এই ২ টি গাড়িতেই পরীক্ষামূলক ভাবে লাগানো হবে ‘নোভাস অ্যাওয়্যার’। রাজ্য তথা দেশের মধ্যে এই প্রথম পূর্ব বর্ধমান জেলার গাড়িতে বসছে ‘নোভাস অ্যাওয়্যার’।

জানা গিয়েছে, ডিভাইস এমন জায়গায় লাগানো থাকবে যেখান থেকে চালকের চোখের পাতা দেখা যায়। চোখ বন্ধ হয়ে এলেই সেই ভিডিও উঠে যাবে ডিভাইসে। সঙ্গে সঙ্গে তা পাঠানো হবে সার্ভারে। ফোন করে সতর্ক করা হবে চালককে। আরও জানা গিয়েছে, ওই ডিভাইসে জিপিএস আছে যেহেতু, তাই গাড়ি কোথায় আছে তাও জানতে পারবে পুলিশ।

পুলিশ সুত্রে খবর, গত ২০২০ সালে একদিন ভোরবেলা পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল ওসি দেবশ্রী চট্টোপাধ্যায়, তাঁর গাড়ির চালক ও নিরাপত্তারক্ষীর। গাড়ি চালাতে চালাতে ঘুমিয়ে পড়েছিলেন চালক। ধাক্কা মারেন রাস্তায় দাঁড়িয়ে থাকা এক ট্রাককে। এরফলেই মৃত্যু। সেই ঘটনা ভাবিয়ে তুলেছিল পুলিশ মহলকে। জেলা পুলিশ সুপার কমনাশিস সেন বলেন, ১২ টি প্রিজন ভ্যান ও ১৭৮ টি চারচাকা গাড়িতে এই ডিভাইস লাগানো হবে প্রাথমিক পর্যায়। প্রতিটি গাড়িতে এই ডিভাইস লাগাতে খরচ হবে প্রায় ৫০ হাজার টাকা। জেলা পুলিশ সুপারকে এই ডিভাইসের পরামর্শ দিয়েছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) কল্যাণ সিংহরায়।

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

তারাতলাকাণ্ডে মৃত্যু একমাত্র উপার্জনকারীর, শোকে মুহ্যমান ভাটপাড়ার চৌধুরী পরিবার

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

কালিয়াচকের কুখ্যাত দুষ্কৃতী বকুল শেখকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরাল পুলিশ

হায়ালুরোনিক অ্যাসিড নাকি গ্লিসারিন, ত্বকের জন্য কোন ময়েশ্চারাইজিং উপাদান বেশি কার্যকর?

জরাজীর্ণ ঘরে ফরাসি স্ত্রী ও ৫ সন্তানকে বন্দি করে এক যুগ নির্যাতন, পাষণ্ড পাকিস্তানির পর্দাফাঁস

চিংড়িহাটা উড়ালপুল টানা ৬০ ঘন্টা বন্ধ থাকবে, বিকল্প পথ কী জেনে নিন…

অনামিকার মরদেহ জগৎবল্লভপুরে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়লেন পড়শিরা

‘পাসপোর্ট-ও নাগরিকত্বের প্রমাণ নয়’, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক, তুঙ্গে বিতর্ক

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৫, জানালেন মুখ্যমন্ত্রী

বাইকে টিউশন পড়তে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু দ্বাদশ শ্রেণির ছাত্রের

তারাতলার ভেঙে পড়া গুদামের নকশায় গাফিলতি! অনুমোদন দিয়েছিল ফিরহাদের পুরবোর্ড

তীব্র গরমেও সতেজ থাকবে ছাদবাগান, জেনে নিন গাছ বাঁচানোর ৫টি সহজ উপায়