পাড়ায় শিক্ষালয়ে যেতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু শিক্ষকের

রাজ্য সরকারের নির্দেশে সোমবার থেকেই রাজ্যজুড়ে চালু হয়েছে 'পাড়ায় পাড়ায় স্কুল'

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্য সরকারের নির্দেশে সোমবার থেকেই রাজ্যজুড়ে চালু হয়েছে ‘পাড়ায় পাড়ায় স্কুল’। দক্ষিণ থেকে উত্তর দুই বঙ্গেই পঞ্চম থেকে সপ্তম শ্রেণীর পড়ুয়াদের নিয়ে পাড়ায় পাড়ায় মাঠে কিংবা খোলা প্রাঙ্গনে চালু হয়েছে স্কুল। আর সেই স্কুলে যোগ দিতে যাওয়ার সময় মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল আরামবাগে। দীর্ঘদিন পর স্কুল বসছে, তাই বাড়তি উদ্দীপনা নিয়ে পড়াতে হবে এই মেজাজেই খুশিতে কাজে যোগ দিতে যাচ্ছিলেন আরামবাগের শিক্ষক আক্কাস আলি মল্লিক। কিন্তু স্কুলে যাওয়ার আগেই পথেই ইতি হল যাত্রার। বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল তাঁর। ঘটনাটি ঘটেছে আরামবাগের দৌলতপুর এলাকায়

সোমবার থেকেই রাজ্যজুড়ে শুরু হয়েছে পাড়ায় শিক্ষালয় কর্মসুচি। সেইমতো স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে সময়মতো বেরিয়েছিলেন আরামবাগের বসন্তপুর এলাকার স্কুল শিক্ষক আক্কাস আলি মল্লিক। বাইকে তাঁর সঙ্গে ছিলেন সহকর্মী। সেই সময় দ্রুত স্কুলে যাওয়ার হিড়িকে একটি বালি বোঝাই ট্রাককে ওভারটেক করতে গিয়েছিলেন আক্কাস আলি। তখনই বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে লরির সঙ্গে ধাক্কা লাগে তারপরেই সেই আঘাতে ছিটকে পড়েন দু’জনেই। যার ফলে আক্কাস ওই লরির চাকায় পিষ্ট হয়ে যান। তাঁর অপর এক সঙ্গী মারাত্মক জখম হয়েছেন বলে জানা গিয়েছে। তাঁর মাথায় গুরুতর চোট লেগেছে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, মৃত শিক্ষক খানাকুলের ঘোষপুর প্রাথমিক বিদ্যালয়ের কর্মরত ছিলেন। তাঁর অপর সহকর্মী ভর্তি রয়েছেন হাসপাতালে।

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

অসমের কাজিরাঙাতে মিনি বাসের সঙ্গে ট্রাকের সংর্ঘষ, নিহত ১৬

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের