সামান্য লুডু খেলা নিয়ে বচসা, রাগে কোদাল দিয়ে বৃদ্ধের ঘাড়ে কোপ, গ্রেফতার প্রতিবেশী

সামান্য লুডু খেলা নিয়ে বচসা, প্রতিবেশীর কোদালের কোপে মৃত্যু বৃদ্ধের। চাঞ্চল্যকর ঘটনা মিনাখাঁ থানার অন্তর্গত পুটখালির কালীতলা এলাকায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: সামান্য লুডু খেলা নিয়ে বচসা, প্রতিবেশীর কোদালের কোপে মৃত্যু বৃদ্ধের। চাঞ্চল্যকর ঘটনা মিনাখাঁ থানার অন্তর্গত পুটখালির কালীতলা এলাকায়। ইতিমধ্যেই অভিযুক্ত প্রতিবেশীকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার বিবরণ দিয়ে স্থানীয়রা জানিয়েছেন, ঘটনার সময় কালীতলা এলাকায় একটি রাস্তার পাশে বসে লুডু খেলছিলেন নিহত বৃদ্ধ পরাণ মণ্ডল (৬৫) এবং প্রতিবেশী যুবক সমীর মণ্ডল। দুজনেই মদ্যপ ছিলেন। খেলার এক ফাঁকে গুটি কাটাকাটি নিয়ে দু’জনের মধ্যে তুমুল বচসা হয়।

অভিযোগ, সেই সময়েই সমীর মণ্ডল রেগে গিয়ে পাশে রাখা কোদাল দিয়ে পরাণ মণ্ডলের মাথার পিছনে আঘাত করে বসেন। যন্ত্রণায় ছটফট করতে করতে মাটিতে লুটিয়ে পড়েন বৃদ্ধ। তাঁর চিৎকার শুনে আশেপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। রক্তাক্ত অবস্থায় বৃদ্ধকে গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। কিন্তু তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন মিনাখাঁ থানার পুলিশ। এবং সেখান থেকে অভিযুক্ত সমীর মণ্ডলকে গ্রেফতার করে পুলিশ। বৃদ্ধের দেহ ময়নাতদন্তের জন্যে বসিরহাট জেলা হাসপাতালের পুলিশ মর্গে পাঠানো হয়েছে।

তবে শুধুই কি লুডু খেলা নিয়ে বচসা নাকি এর পেছনে অন্য কোনও কারণ আছে, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। ধৃত সমীর মণ্ডলকে মঙ্গলাবার (২২ সেপ্টেম্বর) বসিরহাট মহকুমা আদালতে পেশ করার কথা রয়েছে। এই বিষয়ে এক স্থানীয় বাসিন্দা জানিয়েছেন, ‘আমরা জানতে পারলাম লুডু খেলতে খেলতে তাঁদের মধ্যে বচসা হয়েছিল। তখন সমীর কোদাল দিয়ে পড়ানকে কোপ দেয়। ওদের মধ্যে কখনও ঝামেলার কথা শুনিনি। আমরা হাতেনাতে সমীরকে ধরেছি। আমরা পারলে সমীরকে পেটাতে পারতাম। কিন্তু আমরা তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়াই ভাল মনে করেছি।’

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা

‘৪ দিন বাড়ি থেকে বেরোতে পারিনি’, ফাঁস হওয়া অন্তরঙ্গের দৃশ্য নিয়ে মুখ খুললেন রাধিকা আপ্তে

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ফোনের পিছনের কভারে তেজপাতা রাখলেই বদলাবে ভাগ্য? জানুন ভাইরাল ট্রেন্ডের সত্যি

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

বালি স্টেশনে ট্রেন ধরতে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের, জখম ২

শরৎচন্দ্রের জন্মভিটে দেবানন্দপুরকে পর্যটন কেন্দ্র হিসেবে সাজানোর পরিকল্পনা রাজ্যের

মাত্র ৩০ বছরেই সাফল্যের শীর্ষে, মুম্বইয়ে কোটি টাকার বাড়ি কিনলেন সুন্দরী অভিনেত্রী

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

অভিবাসন তল্লাশি ছাড়াই তিন ইতালীয়র দিল্লি ত্যাগের ঘটনায় সাসপেন্ড এয়ার ইন্ডিয়ার কর্মী

দুই বিচারপতির ভিন্ন রায়, মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ মামলা যাচ্ছে সাংবিধানিক বেঞ্চে

পশ্চিমবঙ্গে বিজেপির সহ-পর্যবেক্ষকের পদ থেকে সরলেন অমিত মালব্য, কে এলেন?

‘লালবাগচা রাজা’র পায়ে মাথা ঠেকিয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার উৎসর্গ কার্তিকের

SIR করে যে রাজ্যে ভোট হয়েছে সেখানে পুনর্নির্বাচনের দাবি মমতার