বিজেপিকে ভোট দিতে হবে, অস্ত্র হাতে ভোটারদের হুমকি যুবকের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভোটের আবহে মধ্য হাওড়া বিধানসভা কেন্দ্রের নরসিংহ বোস লেন এলাকায় এক যুবকের হাতে ধারালো অস্ত্র দেখা ঘিরে ছড়াল চাঞ্চল্য। অভিযোগ, ওই যুবক এলাকায় ঘুরে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছিলেন এবং একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষে ভোট দেওয়ার জন্য চাপ দিচ্ছিলেন। ঘটনাটির একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা ঘিরে তৈরি হয় ব্যাপক আলোড়ন। যদিও ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

তৃণমূল কংগ্রেসের অভিযোগ, ওই যুবক ধারালো অস্ত্র হাতে এলাকাবাসীদের ভয় দেখাচ্ছিলেন এবং ভোট প্রক্রিয়ায় প্রভাব খাটানোর চেষ্টা করছিলেন। তাদের দাবি, ভোটারদের আতঙ্কিত করতেই এই ধরনের আচরণ করা হয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় শিবপুর থানার পুলিশ। পুলিশ ওই যুবককে আটক করে এবং তার কাছ থেকে একটি ধারালো অস্ত্র উদ্ধার করে। বর্তমানে তাঁর পরিচয় জানার চেষ্টা চলছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ঘটনার পেছনে কোনও রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুনঃ দক্ষিণ হাওড়ায় ভোটকেন্দ্রে হেনস্থার অভিযোগ, সেক্টর অফিসারের বিরুদ্ধে ক্ষোভ বিজেপি প্রার্থীর

অন্যদিকে, তৃণমূলের অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছে বিজেপি। তাদের বক্তব্য, রাজনৈতিক উদ্দেশ্যেই এই অভিযোগ তোলা হচ্ছে এবং ঘটনাকে বাড়িয়ে দেখানো হচ্ছে। এই ঘটনার পর এলাকায় কিছুটা উত্তেজনা তৈরি হলেও পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ভোটের আবহে এমন ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়, তা নিশ্চিত করতে এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে এবং সত্যতা যাচাইয়ের পর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

চিচিঙ্গা দিয়ে ট্যাংরা মাছের রসা

সীমান্ত দেখানোর নাম করে এক নাবালিকাকে ভারতে পাচারের অভিযোগ, কাঠগড়ায় বাংলাদেশি চালক

আজকের রাশিফল: প্রিয়জনের শারীরিক অবস্থা চিন্তার কারণ হতে পারে…

রাশিয়ার মস্কোতে ভয়াবহ বিস্ফোরণে নিহত কমপক্ষে ৩, আহত ১৫

চেক বাউন্স কাণ্ডে হুমায়ুন কবীরকে ডেডলাইন বেঁধে দিল মহমেডান ক্লাব

Commonwealth Games: বক্সিং-য়ে মেয়েদের পরেই সোনা জয় ভারতের অঙ্কুশ-সচিনের

বান্ধবী অর্পিতার সঙ্গে গোপনে কী কথা হামিমের? চ্যাট উদ্ধারের চেষ্টায় গোয়েন্দারা

ভারতীয় বক্সিংয়ের জগতে সোনার দিন হয়ে রইল শনিবার

হরিয়ানার নিম্নবিত্ত পরিবার থেকে কমনওয়েলথের শীর্ষে, বক্সিংয়ে সোনা জিতলেন সাক্ষী চৌধুরী

রবিবারের ছুটি ভেস্তে দেবে বৃষ্টি, একাধিক জেলায় জারি হলুদ সতর্কতা

সংসদ চত্বরে চাঁদা চুরির ‘নাটক’, রাহুল গান্ধি-পাপ্পু যাদবের বিরুদ্ধে এফআইআর

মঞ্চকে বিদায় জানিয়ে চিরঘুমের দেশে যাত্রাশিল্পী অসীম কুমার

‘খেলা আর রাজনীতিকে আলাদা রাখতে হবে,’ বার্তা শমীকের

শুভেন্দুকে টার্গেট, যন্তর মন্তরে নাশকতার ছক! হামিমকে নিয়ে STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য