দক্ষিণ হাওড়ায় ভোটকেন্দ্রে হেনস্থার অভিযোগ, সেক্টর অফিসারের বিরুদ্ধে ক্ষোভ বিজেপি প্রার্থীর

Share:

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: দক্ষিণ হাওড়া বিধানসভার থানামাখুয়া মডেল হাই স্কুল ভোটকেন্দ্রে ভোটারদের হেনস্থার অভিযোগ তুললেন বিজেপি প্রার্থী শ্যামল কুমার হাতি (BJP Candidate Shyamal Kumar Hati)। এদিন তিনি সেক্টর অফিসারের বিরুদ্ধে তীব্র বিরক্তি প্রকাশ করেন।বিজেপি প্রার্থীর অভিযোগ, ভোটকেন্দ্রের ভিতরে পর্যাপ্ত জায়গা থাকা সত্ত্বেও আন্দুল রোডের উপর ভোটারদের দীর্ঘ লাইনে দাঁড় করিয়ে রাখা হচ্ছে এবং ধীরগতিতে ভোটগ্রহণ চলছে। তাঁর দাবি, এই পরিস্থিতি রাজ্য সরকারের স্বার্থে কাজ করার ইঙ্গিত দিচ্ছে।শ্যামল কুমার হাতি জানান, বিষয়টি নিয়ে তিনি উচ্চতর কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়েছেন।

এদিকে, লাইনে দাঁড়িয়ে থাকা কিছু ভোটারও ধীরগতির কারণে অসন্তোষ প্রকাশ করেছেন বলে জানা গিয়েছে। অন্যদিকে,বুধবার দ্বিতীয় দফা নির্বাচন সকাল সকাল হাওড়ার শিবপুর বিধানসভার কেন্দ্রের বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh) তার নিজের ভোটকেন্দ্রে এসে উপস্থিত হন এবং সেখানকার অবস্থা পরিদর্শন করেন। যাতে সবাই সুস্থভাবে ভোট দান করতে পারে। তিনি বলেন, গণতন্ত্রে লড়াই। সবাই তার ভোট সুস্থভাবেই দিতে পারবেন এটাই তিনি আশাবাদী ।

তিনি আরও বলেন, প্রথম দফার নির্বাচনে ৯০ শতাংশ মানুষ ভোট দিতে পেরেছেন। এবারও দ্বিতীয় দফা নির্বাচনে জনতা ঠিক সেই মতোই নিজের মতো করে ভোট দিতে পারবেন ।তৃণমুল কোনভাবেই চেষ্টা করো ভোট আটকাতে পারবে না। যতই চেষ্টা করুক। তিনি আশাবাদী ভোট সুস্থ ভাবে হবে । পরিস্থিতি মানুষ বুঝে গেছে।হাওড়াতে বালি কেন্দ্র বাদ দিয়ে অন্যান্য সব বিধানসভা কেন্দ্রে মোটের উপর নির্বাচন দুপুর পর্যন্ত শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হচ্ছে।

ছাত্রীকে চুমু খেতে গিয়ে হাতেনাতে পাকড়াও শিক্ষক, তার পর ঘটল ভয়ঙ্কর ঘটনা

কৌশিকী অমাবস্যায় কালীঘাট মন্দিরে পুজো শুভেন্দুর, মাটিতে বসে খেলেন মায়ের ভোগ

শুক্রবারে তৈরি হচ্ছে ‘বিষ যোগ’, ৩ রাশির জাতকরা এখনই সতর্ক হয়ে যান

কলকাতা ফুটবল লিগে কোল ইন্ডিয়াকে গোলের মালা পরাল সবুজ মেরুন ব্রিগেড

বঙ্গোপসাগরে নিম্নচাপ! শুক্রে কলকাতা-সহ ৫ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

অবৈধ মদের ঠেকে অভিযান চালাতে গিয়ে সুরা মাফিয়াদের হাতে আক্রান্ত, জখম ৫ পুলিশকর্মী

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা মমতার, শুক্রবার মাহেশে তৃণমূল নেত্রীর সভা হচ্ছে না

BRICS Delhi 2026: পুতিন-শি’দের খাওয়ানো হবে ঘোল থেকে হায়দরাবাদি বিরিয়ানি

গলতে পারবে না মাছি-ও! ব্রিকস সম্মেলনের নিরাপত্তায় মোতায়েন ৩০ হাজার পুলিশ-আধা সেনা

মায়ের শেষকৃত্যে হাজির থাকতে ৫ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি চিন্ময় প্রভুর

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে