বাগুইআটি উড়ালপুলে দুর্ঘটনার কবলে সেনার বাস, অল্পের জন্য রক্ষা

Share:

নিজস্ব প্রতিনিধি : বাগুইআটিতে দুর্ঘটনার কবলে সেনার ট্রাক। তবে অল্পের জন্য রক্ষা পেয়েছে বাসটি। বাসে থাকা কারও তেমন আঘাত লাগেনি বলে জানা গিয়েছে। সকলেই সুরক্ষিত রয়েছেন বলে সূত্রের খবর। বাসটিকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। প্রথমে রাস্তায় যানজট তৈরি হলেও পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।

জানা গিয়েছে, শনিবার রঘনাথপুর থেকে কলকাতার দিকে আসছিল সেনার বাসটি। সেই সময় কলকাতামুখী বাগুইআটি  উড়ালপুলে (Baguiati flyover) ওঠার সময়ে আচমকাই হাইটবারে ধাক্কা মারে বাসটি। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে সেটি। হাইটবারে (hightbar) ধাক্কা মারার জেরে হাইটবারের একটি অংশ গিয়ে পড়ে একটি গাড়ির বনেটের ওপরে। যদিও ওই গাড়ির চালকের ক্ষতি হয়নি। অল্পের ওপরে রক্ষা পেয়েছেন তিনি। বাসটির মধ্যেও কয়েকজন ছিলেন। তাঁদের কারও কোনও ক্ষতি হয়নি বলে জানা গিয়েছে।

তবে এই ঘটনার জেরে এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। পরে পরিস্থিতি স্বাভাবিক করা হয়। প্রত্যক্ষদর্শীরা বলেন বাসটি রঘুনাথপুর থেকে আসছিল। বাগুইআটি উড়ালপুলে ওঠার সময় আচমকাই হাইটবারে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে হাইটবারের একটি অংশ ভেঙে পড়ে। সেটি পাশে দাঁড়িয়ে থাকা একটি গাড়ির বনেটের ওপরে পড়ে। ঘটনাটি দেখে সঙ্গে সঙ্গে ছুটে আসেন স্থানীয়রা ও ট্রাফিক পুলিশ (Traffic Police)। পরে বাসটিকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু কীভাবে দুর্ঘটনাটি ঘটল তা তদন্ত শুরু হয়েছে। সেনা বাসের চালকের সঙ্গেও কথা বলা হচ্ছে। কোনওভাবে চোখ লেগে এসেছিল নাকি যান্ত্রিক কোনও সমস্যার কারণে এটি ঘটেছে তা জানার চেষ্টা করা হচ্ছে।

বক্স অফিসে দারুণ সাফল্য লাভ ‘রামায়ণ’ -এর, ২২ দিনে মোট আয় কত?

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

প্রয়াত জম্মু-কাশ্মীরের প্রাক্তন মন্ত্রী ও বর্তমান বিধায়ক পীরজাদা মহম্মদ সঈদ

শান্তিপুরের রাসে কেন রাজবেশে নগর পরিক্রমা করেন রাধা? জানুন রাইরাজার অজানা কাহিনি

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন

ভারতে লঞ্চ হল ৯৬০০ চিপসেটসহ Vivo X500 সিরিজ, জেনে নিন দাম ও ফিচার্স