বাজেয়াপ্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে দেওয়ার আর্জি পার্থ ঘনিষ্ঠ অর্পিতার

স্বাচ্ছন্দ্যভরা জীবনযাপন চান প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কথিত ঘনিষ্ঠ বান্ধবী তথা শিক্ষক দুর্নীতিতে গ্রেফতার অর্পিতা মুখোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: স্বাচ্ছন্দ্যভরা জীবনযাপন চান প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কথিত ঘনিষ্ঠ বান্ধবী তথা শিক্ষক দুর্নীতিতে গ্রেফতার অর্পিতা মুখোপাধ্যায়। এখন বাজেয়াপ্ত হওয়া নিজের একটি পুরোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে দেওয়ার আর্জি জানালেন অর্পিতা। ২০০৪ সালে ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টটি খুলেছিলেন তিনি। যেটি শিক্ষক দুর্নীতিতে গ্রেফতার হওয়ার পর ফ্রিজ করে দেওয়া হয়েছিল। এখন ওই অ্যাকাউন্টটি পুনরায় খুলতে চান তিনি। ইতিমধ্যেই এমন আবেদন নিয়ে আদালতে দ্বারস্থ হয়েছেন অর্পিতা মুখোপাধ্যায়।

পাশাপাশি কেন তিনি এই অ্যাকাউন্টটি খুলতে চান, তার পেছনের কারণও জানিয়েছেন। আবেদনে তুলে ধরেছেন নিজের প্রয়োজনের কথা। ২০২২ সালে শিক্ষক দুর্নীতিতে অভিযুক্ত হওয়ার পর তদন্ত চলাকালীন অর্পিতা মুখোপাধ্যায়ের ২০০৪ সালে খোলা একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছিল। এবার সেটাই খুলে দেওয়ার জন্যে তিনি আদালতে দ্বারস্থ হলেন। সোমবার (৮ ডিসেম্বর) অর্পিতার আইনজীবী গোপাল হালদার আদালতের কাছে আর্জি জানিয়েছেন যে, জামিনে জেল মুক্তির পর প্রতিদিনের খরচ বহনের জন্যে নিজের ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টটি খুলে দেওয়ার আর্জি জানিয়েছেন অর্পিতা। পাশাপাশি তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, তাঁর ওই অ্যাকাউন্টের সঙ্গে দুর্নীতির কোনও সম্পর্ক নেই।

তাই ওই অ্যাকাউন্টটি খুলে দেওয়া হোক তাঁর। ব্যক্তিগত জীবনে তিনি একজন অভিনেত্রী ও মডেল ছিলেন। সেখান থেকেই তাঁর রোজগারের টাকা ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকত। তাতে কোনও দুর্নীতির সম্পর্ক নেই। কর্মজীবনের টাকা সেখানে সঞ্চিত রয়েছে। তাই ওই অ্যাকাউন্ট খুলে দিলে তাঁর জীবনযাপনে সহায়তা হত। এমনটাই আদালতে জানিয়েছেন অর্পিতার আইনজীবী। এই মর্মে এদিন আদালতে অর্পিতার হয়ে আর্জি জানিয়েছেন তাঁর আইনজীবী।আর এই মামলার পরবর্তী দিন ধার্য করা হয়েছে ১৬ ডিসেম্বর।

জঙ্গল, পাহাড়ি রাস্তা আর নিরিবিলি পরিবেশে সময় কাটাতে চান? গন্তব্য হোক ডাউহিল

মেসবাড়িতে ‘ভাত চুরি’র অভিযোগে পিটিয়ে মারা হল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে, ভয়ঙ্কর ঘটনা খুলনায়

দীর্ঘদিন ধরে মানসিক চাপে আছেন? সাবধান! নীরবে ক্ষতি হতে পারে হৃদ্‌যন্ত্রের

অজান্তেই বিপদ বাড়ছে না তো? ৫ খাদ্যাভ্যাসে হতে পারে স্বাস্থ্যের ক্ষতি!

FSSAI নম্বরের ১৪ অঙ্কেই লুকিয়ে খাবার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য, মানে জানেন কি?

দিল্লির ভোটার তালিকা থেকে সপরিবারে বাদ কেজরিওয়াল, পেলেন এসআইআর নোটিশ

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সাইবার প্রতারণা, নাগেরবাজারে গ্রেফতার ২

পাথর দিয়ে থেঁতলে খুন মাকে, রক্তাক্ত দেহ আঁকড়ে অঝোরে কান্না দেড় বছরের শিশুর

মা হলেন দীপিকা, ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী

ইস্টবেঙ্গলের স্বপ্ন চুরমার করে কলকাতা লিগ ঘরে তুলল মোহনবাগান

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে গেরুয়া ঝড়, সভাপতি-সহ তিন পদে জয়ী এবিভিপি প্রার্থীরা

তোলাবাজি করলে বা ঘুষ নিলে চাকরি যাবে সিভিকদের, কড়া নির্দেশ লালবাজারের

ইমরান খানের পাশে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

বাবা বাস কন্ডাক্টর, দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সহ সভাপতি হয়ে ইতিহাস ছেলের