উস্কানিমূলক ভিডিও দেখিয়ে জঙ্গি নিয়োগের মাস্টার প্ল্যান!

কলকাতা পুলিশের টাস্ক ফোর্স (STF) সম্প্রতি ভোপাল থেকে নিয়ে এসেছে এনআইএ’র হাতে ধৃত ২ জঙ্গিকে। তাদের নাম মহম্মদ আকিল এবং মহম্মদ হামিদুল্লাহ ।   

Share:

নিজস্ব প্রতিনিধি: স্লিপার সেল তৈরির মাস্টার প্ল্যান তৈরি করেছিল জামাত-উল-মুজাহিদিন। বাংলাদেশের এই জঙ্গি সংগঠনের ব্লু প্রিন্টে সামিল ছিল ভারতের আলকায়দা জঙ্গি গোষ্ঠী। শুধু তাই নয় বাংলাদেশের অপর জঙ্গি সংগঠন আনসারুল বাংলা টিমও যুক্ত এই ছকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কলকাতা এবং রাজ্যের বিভিন্ন জেলায় ছড়িয়ে রয়েছে বিভিন্ন জঙ্গি সংগঠনের জাল।

কলকাতা পুলিশের টাস্ক ফোর্স (STF) সম্প্রতি ভোপাল থেকে নিয়ে এসেছে এনআইএ’র হাতে ধৃত ২ জঙ্গিকে। ওই জঙ্গিদের নাম মহম্মদ আকিল (আহমেদ) এবং মহম্মদ হামিদুল্লাহ (রাজু গাজি)।   ধৃতরা বাংলাদেশের বাসিন্দা। রাজ্যের পুলিশের এই অপারেশনে সাহায্য করেছিল মধ্যপ্রদেশ পুলিশ। ধৃত জঙ্গিরা আপাতত পুলিশি হেফাজতে রয়েছে। তাদের জেরা করেই মিলেছে ভয়ঙ্কর তথ্য। জানা গিয়েছে, বাংলাদেশ সীমান্ত এবং দেশের বিভিন্ন জায়গায় স্লিপার সেল তৈরি করাই ছিল তাদের লক্ষ্য। তা করা হত ফেরিওয়ালা বা শ্রমিকের ছদ্মবেশে। চলত সোশ্যাল মিডিয়ায় লাগাতার প্রচার। তরুণ প্রজন্মকে টার্গেট করা হয়েছিল। মাঝে মাঝেই কয়েকজন যুবক ও যুবতীকে নিয়ে চলত গোপন বৈঠক। তাদের দেখানো হত উস্কানিমূলক ভিডিও। গণধোলাই বা সংঘর্ষের ফুটেজ দেখিয়ে জঙ্গি মনোভাবাপন্ন করা হত তরুণ-তরুণীদের।

পুলিশ সূত্রে খবর, আর কোথায় কোথায় স্লিপার সেল তৈরি করা হচ্ছিল, তা জানার চেষ্টা করা হচ্ছে। চলছে জেরা। জারি আছে অভিযান। কলকাতা এবং সংলগ্ন জেলায় কোনও স্লিপার সেল হচ্ছিল কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ।

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

তারাতলাকাণ্ডে মৃত্যু একমাত্র উপার্জনকারীর, শোকে মুহ্যমান ভাটপাড়ার চৌধুরী পরিবার

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

কালিয়াচকের কুখ্যাত দুষ্কৃতী বকুল শেখকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরাল পুলিশ

হায়ালুরোনিক অ্যাসিড নাকি গ্লিসারিন, ত্বকের জন্য কোন ময়েশ্চারাইজিং উপাদান বেশি কার্যকর?

জরাজীর্ণ ঘরে ফরাসি স্ত্রী ও ৫ সন্তানকে বন্দি করে এক যুগ নির্যাতন, পাষণ্ড পাকিস্তানির পর্দাফাঁস

চিংড়িহাটা উড়ালপুল টানা ৬০ ঘন্টা বন্ধ থাকবে, বিকল্প পথ কী জেনে নিন…

অনামিকার মরদেহ জগৎবল্লভপুরে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়লেন পড়শিরা

‘পাসপোর্ট-ও নাগরিকত্বের প্রমাণ নয়’, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক, তুঙ্গে বিতর্ক

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৫, জানালেন মুখ্যমন্ত্রী

বাইকে টিউশন পড়তে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু দ্বাদশ শ্রেণির ছাত্রের

তারাতলার ভেঙে পড়া গুদামের নকশায় গাফিলতি! অনুমোদন দিয়েছিল ফিরহাদের পুরবোর্ড

তীব্র গরমেও সতেজ থাকবে ছাদবাগান, জেনে নিন গাছ বাঁচানোর ৫টি সহজ উপায়