Loading live market data...
Loading active stocks...
Connecting...

কাঁথি পুরসভা দুর্নীতি মামলায় গ্রেফতার অধিকারী পরিবার ঘনিষ্ঠ প্রাক্তন কাউন্সিলর

পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন জাভেদ।

Share:

নিজস্ব প্রতিনিধি: কাঁথি পুরসভায় (CONTAI MUNICIPALITY) স্টল দুর্নীতিতে জড়িয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীর নাম। সৌমেন্দু ঘনিষ্ঠ বলেই পরিচিত কাঁথি পুরসভার প্রাক্তন কাউন্সিলর জাভেদ আখতার। তাঁকেই গ্রেফতার করল কাঁথি থানার পুলিশ।

ওই পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন জাভেদ। আগে তৃণমূল করলেও শুভেন্দু অধিকারীর দলবদলের পরপরেই দল বদল করেন তিনি। গত বিধানসভা নির্বাচনের আগে শুভেন্দু’র হাত থেকে গেরুয়া শিবিরের পতাকা তুলে নিয়েছিলেন তিনি। অভিযুক্তের পেশা ঠিকাদারি। তিনি এতটাই ‘অধিকারী’ ঘনিষ্ঠ যে ২০১৯ সালে লন্ডনে ক্রিকেট বিশ্বকাপ দেখতে গিয়েছিলেন সৌমেন্দুর সঙ্গে।

স্টল বন্টনে মোটা টাকার দুর্নীতি হয়েছিল বলে অভিযোগ। তা নিয়ে লিখিত অভিযোগ হয়েছিল কাঁথি থানায়। এই মামলার তদন্তে সৌমেন্দুকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে। গ্রেফতার হয়েছেন সৌমেন্দুর গাড়ির চালক গোপাল সিং সহ একাধিক জন। এবার মঙ্গলবার রাতে গ্রেফতার হলেন জাভেদ।  

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

ভোটে ‘খড়কুটোর’ মতো উড়ে গেলেন একুশে জুলাইয়ের মঞ্চে ‘বিপ্লব’ দেখানো রাজন্যা

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর

‘আমার গায়ে রাজনৈতিক রং লাগাবেন না’, বিজেপি জেতার পরেই এমন কেন বললেন প্রসেনজিৎ?