একসঙ্গে বসে মদ্যপান করেছিলেন, তারপর বিবস্ত্র করে খুন, কসবা কাণ্ডে আদর্শ হত্যার নেপথ্যে রয়েছে কোন কাহিনী

Share:

নিজস্ব প্রতিনিধি: কসবার হোটেলে যুবককে খুনের ঘটনায় ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। কী থেকে তাঁদের মধ্যে বচসা হল, কেনই বা যুবককে বিবস্ত্র করে তার হাত-পা বেঁধে রাখা হয়েছিল এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজছে এখন পুলিশ। সোমবার অর্থাৎ আজ ধৃতদের আদালতে হাজির করানো হবে। তদন্তের প্রয়োজনে দু‘জনেরই হেফাজত চাইতে পারে কলকাতা পুলিশ।

কসবার হোটেলের পাঁচ তলার ঘর থেকে শনিবার বীরভূম জেলার দুবরাজপুরের বাসিন্দা আদর্শ লোসাল্কার দেহ উদ্ধার হয়। শুক্রবার রাতে অন্য দুই সঙ্গীর সঙ্গে হোটেলে এসেছিলেন তিনি। এই দুই সঙ্গীর মধ্যে একজন আবার তরুণী। গভীর রাতে আদর্শের দুই সঙ্গী হোটেল থেকে বেরিয়ে যান। পরের দিন ঘরের মেঝেতে বিবস্ত্র অবস্থায় পড়ে থাকতে দেখা যায় যুবকের দেহ। ময়না তদন্তের রিপোর্ট বলছে যে আদর্শকে খুন করা হয়েছে। মৃত্যুর আগে প্রচুর মদ্যপান করেছিলেন আদর্শ। রবিবার তার দুই সঙ্গীকে গ্রেফতার করে পুলিশ।

ধৃত যুবক নদিয়ার বাসিন্দা এবং তরুণী কলকাতার। আদর্শের সঙ্গে তাদের কিভাবে যোগাযোগ হয়েছিল, কী সম্পর্ক ছিল তিনজনের মধ্যে, কেন আদর্শ সেই রাতে হোটেলে গেলেন এই বিষয়ে এখনও সবটা স্পষ্ট নয়। ময়নতদন্তের রিপোর্ট থেকে জানা গিয়েছে শ্বাসরোধ করে খুন করা হয়েছিল যুবককে। তার পেটে মদের গন্ধযুক্ত দু‘শো গ্রাম আঠালো খাবার ছিল। পরিবারের দাবি দুটি ঘর ভাড়া নিয়েছিলেন আদর্শরা। একটি ঘরে আদর্শ একা ছিলেন, অন্য ঘরে বাকি দু‘জন। হোটেলে সিসি ক্যামেরার ফুটেছে দেখা গিয়েছে গভীর রাতে ওই যুবক যুবতীর ঘরে ঢুকেছিলেন আদর্শ।

প্রাথমিকভাবে তদন্তকারীদের অনুমান একসঙ্গে মদ্যপান করছিলেন তিনজন। তারপর কোনও কারণে কথা কাটাকাটি হয়েছিল, তারপরেই হয়তো খুন। তবে খুন যে পূর্বপরিকল্পিত হতে পারে তেমন সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না পুলিশ। পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ করে সমস্ত প্রশ্নের উত্তর খুঁজছে। আদর্শ কলকাতার একটি সংস্থায় কর্মরত ছিলেন। কেন সেদিন তিনি হোটেলে গিয়েছিলেন, তা এখনও কেউ জানে না। এমনকি পরিবারও এই বিষয়ে কোনও তথ্য দিতে পারেনি।

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জমিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন

ভারতে লঞ্চ হল ৯৬০০ চিপসেটসহ Vivo X500 সিরিজ, জেনে নিন দাম ও ফিচার্স

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

গঙ্গাসাগর মেলার নিরাপত্তায় বিশেষ নজর, দায়িত্বে ১২ আইপিএস আধিকারিক

উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবে এই ৪টি ঘরোয়া পানীয়

ঠিক সিনেমার দৃশ্য! প্রেসিডেন্সি জেলে বন্দিদের মধ্যে সংঘর্ষে নিহত ১

সঞ্চয় থেকে মাসিক আয় চান? পোস্ট অফিসের স্কিমে পাবেন ৭.৪% হারে সুদ