নববর্ষের সকালে মাছ নিয়ে গড়িয়ায় প্রচার অরূপ বিশ্বাসের, বিঁধলেন বিজেপিকে

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চলতি বিধানসভার নির্বাচন বাংলায় মৎস্য এখন বড় ইস্যু। বাঙালির পাত থেকে মাছ এখন পৌঁছে গিয়েছে রাজনীতির ময়দানে। তৃণমূলের দাবি, বাংলায় বিজেপি ক্ষমতাতে এলে মাছ, মাংস, ডিম খাওয়া বন্ধ করে দেবে। যেমনটা উত্তরপ্রদেশ, বিহারে করেছে, সেই একই ঘটনা বাংলার ক্ষেত্রেও করবে গেরুয়া শিবির। এমনটাই বারবার বলছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও বিজেপির দাবি, সেই পথে হাঁটবেন না তাঁরা, এটা তৃণমূলের অপপ্রচার। পরিস্থিতি এতটাই জটিল যে, মাছে-ভাতে বাঙালির মন পেতে খোদ আসরে নামতে হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। যদিও এটা পুরোটাই গিমিক বলছেন রাজ্যের মন্ত্রী তথা টালিগঞ্জের বিদায়ী বিধায়ক অরূপ বিশ্বাস। নববর্ষের সকালে নিজের বিধানসভা এলাকায় মাছ নিয়ে প্রচার শোভাযাত্রা করতে গিয়ে বিজেপিকে বিঁধলেন তৃণমূল প্রার্থী। এবারেও টালিগঞ্জ বিধানসভা থেকে ঘাসফুল শিবিরের হয়ে ভোটে লড়ছেন অরূপ বিশ্বাস। করছেন প্রচারও। এরই মাঝে আজ, বুধবার নববর্ষে এক অভিনব প্রচারে দেখা গেল টালিগঞ্জের তৃণমূল প্রার্থী।

আরও পডুন: পয়লা বৈশাখের মরসুমে মুখে হাসি গহনাপ্রেমীদের, ফের সস্তা সোনা, ২২ ক্যারেটের দাম কত হল?

নববর্ষের শুভেচ্ছা জানানোর পাশাপাশি, এদিন গড়িয়ার ব্রক্ষ্মপুর থেকে প্রফুল্ল কানন পার্ক পর্যন্ত একটি শোভাযাত্রা বের হয়। তাতেই ছিলেন অরূপ বিশ্বাস। আর সেখানেই মাছ নিয়ে প্রচার সেরেছেন অরূপবাবু। হাতে কাতলা মাছ, সঙ্গে পোস্টার ও নববর্ষের সাজ। সেই পোস্টারে লেখা, বিজেপি শাসিত রাজ্যে মাছ বিক্রি বন্ধ করার প্রতিবাদে বাংলার সমস্ত মানুষ এক হোন। এই পোস্টার ও কাতলা মাছ নিয়েই প্রচারের ফাঁকে নববর্ষের দিনে বাঙালিদের বিশেষ বার্তা দিলেন অরূপবাবু। তিনি বলেন, ‘এই শোভাযাত্রায় কোনও রাজনৈতিক বার্তা নেই। মাছ বন্ধু বাঙালি। মাছে-ভাতে বাঙালি। বিজেপি শাসিত রাজ্যে মাছ বিক্রি বন্ধ। মাছ খেলে মারধর খেতে হচ্ছে, তার বিরুদ্ধেই এই প্রচারে বার্তা দিচ্ছি আমরা।’

হত্যার পর ৯ টুকরো, ২ মাস বাদে শারজা থেকে জন্মভিটেয় ফিরল কন্নড় যুবকের দেহ  

বদলের বাংলাদেশে এবার বগুড়ার কালীমন্দিরে ভাঙচুর চালাল দুষ্কৃতীরা

ব্যাঙ্কের লকার খুলতেই চক্ষুচড়কগাছ, গায়েব দেড় কোটি টাকার সোনার গয়না! তদন্তে পুলিশ

বেপরোয়া গাড়ির ধাক্কায় ১৫ ফুট উঁচু শূন্যেয় বাইক চালক, রক্তচাপ বাড়ানো ভয়ঙ্কর ভিডিও

‘এসআইআর বিতর্ক নিয়ে মুখ খুলুন’, জ্ঞানেশের রক্তচাপ বাড়ালেন বিজেপি সঙ্গী উপেন্দ্র কুশায়াহা

ভারী বৃষ্টির জেরে ধস, বন্ধ শিলিগুড়ি-দার্জিলিং টয়ট্রেন পরিষেবা

ঘুষের টাকা নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও উলুবেড়িয়া পুরসভার ইঞ্জিনিয়ার

সংসারের সঠিক আর্থিক পরিকল্পনার গাইড ড. শুভঙ্কর দাশগুপ্তের ‘দ্য স্মার্ট মানি ব্লুপ্রিন্ট’

স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের সুখবর, ধর্মঘটের তিনদিন এটিম থেকে টাকা তুললে চার্জ দিতে হবে না

জ্ঞানেশ কুমারকে পদ্মবিভূষণ দেওয়ার পক্ষে সওয়াল করলেন শমীক ভট্টাচার্য

নিউইয়র্কে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অস্কারজয়ী অভিনেত্রী

সরকারি হাসপাতালে সফল অগ্ন্যাশয়ের ক্যানসারের জটিল অপারেশন

পাকড়াও কুখ্যাত লেডি ডন পার্বতী, দিল্লিতে গড়ে তুলেছিল মাদক ব্যবসার সাম্রাজ্য

যাদবপুর কাণ্ডের জের, শমীকের টিম থেকে ছাঁটা হল শর্বরীকে, ঠাঁই পেলেন লকেট-সৌমিত্র