নববর্ষে মুখে হাসি গহনাপ্রেমীদের, ফের সস্তা সোনা, ২২ ক্যারেটের দাম কত হল?

পয়লা বৈশাখের মরসুমে সুখবর। এক ধাক্কায় আবারও কমল সোনা ও রুপোর দাম। কয়েক সপ্তাহ ধরেই সোনা-রুপোর দাম ব্যাপকভাবে ওঠানামা করছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: পয়লা বৈশাখের মরশুমে সুখবর। এক ধাক্কায় আবারও কমল সোনা ও রুপোর দাম। কয়েক সপ্তাহ ধরেই সোনা-রুপোর দাম ব্যাপকভাবে ওঠানামা করছে। আজ বাঙালির শুভ নববর্ষে ফের কমল সোনা-রুপোর দাম। বিশেষ করে, বুধবার, সপ্তাহের তৃতীয় দিনে মাল্টি-কমোডিটি এক্সচেঞ্জে (MCX) লেনদেন শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই সোনার দাম ব্যাপক ভাবে কমেছে। লেনদেন শুরুর সময় ১০ গ্রাম সোনার দাম ৪০০ টাকারও বেশি কমে গিয়েছে। এমনিতেই আজ পয়লা বৈশাখ, সোনার দোকানে দোকানে বাঙালির সোনা কেনার ঢুম। তার মধ্যে অবিশ্বাস্য ভাবে সোনার দাম কমায় মুখে হাসি ক্রেতাদের।

শুভ মরসুমে এই দরপতনের ফলে, এখন সোনার দর তার সর্বোচ্চ দামের চেয়ে ৪৮,৫৮০ টাকা কমে লেনদেন হচ্ছে। তবে সোনার দাম কমলেও, লেনদেন শুরুর সময় রুপোর দাম ২,৮০০ টাকা বেশি বেড়ে গিয়েছে। বুধবার ৫ জুন মেয়াদোত্তীর্ণ হতে চলা ২৪-ক্যারেট ১০ গ্রাম সোনার দাম আগের লেনদেনের থেকে অনেকটাই কমে গিয়েছে। সোমবারের ১,৫৪,৮১৭ টাকা ছিল সোনার দাম, তা কমে ১,৫৪,৪০৪ টাকা হয়েছে। এর মানে হলো, প্রতি ১০ গ্রামে সোনার দাম হঠাৎ করে ৪১৩ টাকা কমে গিয়েছে। উল্লেখ্য যে, চলতি বছরের জানুয়ারিতে মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে সোনার ফিউচার দাম রেকর্ড গড়েছিল, যা প্রথমবারের মতো ২ লক্ষ টাকার গণ্ডি অতিক্রম করেছিল।

এমসিএক্স-এ এর সর্বকালের সর্বোচ্চ দাম প্রতি ১০ গ্রামে ২,০২,৯৮৪ টাকা হয়ে গিয়েছিল। তবে তারপর থেকে সোনার দাম ৪৮,৫৮০ টাকা কমেছে। দেশীয় বাজারে সোনার বর্তমান দাম মূল্য, ২৪ ক্যারেট সোনার দাম ১,৫০,০১০ টাকা হয়েছে, ২২ ক্যারেট সোনার দাম ১,৪৬,৪১০ টাকা হয়েছে। ২০ ক্যারেট সোনার দাম ১,৩৩,৫১০ টাকা হয়েছে। ১৮ ক্যারেট সোনার দাম ১,২১,৫১০ টাকা হয়েছে। তবে রুপার দাম বাড়লেও, তুলনামূলক সস্তাই। বুধবার এমসিএক্স-এ ৫ মে মেয়াদোত্তীর্ণ রুপোর দাম ২,৫৫,৬১৭ টাকায় লেনদেন হচ্ছে। এর মানে হল, এর দাম এক ধাক্কায় ২,৮৬৭ টাকা বেড়ে গিয়েছে। জানুয়ারিতে, রুপোর দাম প্রথমবারের মতো প্রতি কেজি ৪ লক্ষ টাকা অতিক্রম করে ইতিহাস সৃষ্টি এবং এমসিএক্স-এ এর সর্বোচ্চ দাম ৪,৩৯,৩৩৭ টাকায় পৌঁছেছিল। এই দামের তুলনায়, কেজি রুপা ১,৮৩,৭২০ টাকা কমে লেনদেন হচ্ছে।

মুম্বইয়ে লাইভ কনসার্ট চলাকালীন যুবকের রহস্যময় মৃত্যু, তদন্তে পুলিশ

‘সে এখনও শিশু…’, বৈভবের ইংল্যান্ড সফর নিয়ে বড় সিদ্ধান্ত বিসিসিআইয়ের

কলকাতা পুরসভার মেয়র হয়ে ফিরছেন শোভন? কাউন্সিলরদের নিয়ে বৈঠকে মমতা

ভুয়ো পিজ্জা ডেলিভারির ফাঁদে আমেরিকায় ভারতীয় যুবকের মর্মান্তিক মৃত্যু

স্বরূপ বিশ্বাসের গ্রেফতারের পর ফেডারেশনের ৪ সদস্যকে তলব করল পুলিশ

জঙ্গিদের খোঁজে গিয়ে গভীর খাদে পড়ে মৃত্যু হল সেনা আধিকারিকের

সরকারি ইঞ্জিনিয়ারের ব্যাঙ্কের লকারে ২ কোটি টাকা নগদ, মিলল বিপুল সম্পত্তির হদিশ

কলেজ স্ট্রিটে তৃণমূল কাউন্সিলরের বাড়িতে হানা দিল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী

ছুটির দিনে কলকাতা সহ একাধিক জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস, ভ্যাপসা গরম থেকে মিলবে স্বস্তি?

অনুব্রতের বিরুদ্ধে ইট চুরির অভিযোগ শুভেন্দুর, দায়ের FIR

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

শরীরে পুষ্টির ঘাটতি মেটাতে কোন খাবারগুলি রাখবেন রোজকার ডায়েটে?

দল ভাঙনের ষড়যন্ত্রে লিপ্ত! কাকলি-সুখেন্দুকে বহিষ্কারের পথে তৃণমূল

বিমানবন্দরে আটক ইরাকের ফুটবলার, টানা সাত ঘণ্টা জেরার অভিযোগ মার্কিন প্রশাসনের বিরুদ্ধে