হায় রে স্বার্থ! SIR শুরু হতেই বৃদ্ধাশ্রমে থাকা বাবা মায়ের খোঁজ নেওয়ার হিড়িক সন্তানদের

Share:

নিজস্ব প্রতিনিধি: একসময় যারা বুকে পিঠে করে মানুষ করেছিলেন বড় হয়ে তারাই হয়েছিলেন পর। কেউ হয়তো ইচ্ছা করে ফেলে দিয়েছেন বাবা মাকে, কেউ আবার বাধ্য হয়েই পাঠিয়েছেন বৃদ্ধাশ্রমে। সেদিন হয়তো অলক্ষ্যে হেসেছিল মহাকাল। এসআইআর নিয়ে যখন কাটা ছেঁড়ার কোনও অন্ত নেই, রাজনৈতিক দলগুলি যখন তর্ক বিতর্কে জড়িয়ে রাজনৈতিক ফায়দা তুলতে ব্যস্ত তখনই ভিড় বাড়ছে বৃদ্ধাশ্রমগুলিতে। বাড়ছে বাবা মায়ের খোঁজ নেওয়ার হিড়িক।

শোনা যাচ্ছে বিভিন্ন বৃদ্ধাশ্রমে দেখা যাচ্ছে এক নতুন দৃশ্য। বহু বছর যাদের কেউ খোঁজ খবর নেয় নি, সেই সব বৃদ্ধ বৃদ্ধাদের হঠাৎ করেই ফোন করছে সন্তানরা। শুধু ফোনেই থেমে নেই, কেউ আসছেন দেখা করতে, কেউ বা কাগজপত্র নিতে।

রাজ্যের বেশিরভাগ বৃদ্ধাশ্রমেই এখন এই একই চিত্র। রানাঘাট পুরাতন চাপড়ায় জগদীশ মেমোরিয়াল বৃদ্ধাশ্রম রয়েছে। সেখানকার কর্তৃপক্ষ বলছে যারা এতদিন বৃদ্ধাশ্রমে বাবা-মাকে রেখেই নিজের কর্তব্য সেরেছিল তারাই এখন আসছে নিজেদের প্রয়োজনে। এসআইআর চালু হওয়ার পর হঠাৎ করেই যেন সন্তানদের আগ্রহ বেড়ে গিয়েছে বাবা-মায়ের প্রতি। আগে যাদের দেখাই পাওয়া যেত না তারাই এখন বারবার ফোন করছে।

তাই বাবা মায়েরাও বুঝতে পারছেন যে এত খোঁজখবর নেওয়া, এত যত্নের আড়ালে লুকিয়ে রয়েছে এক স্বার্থ। আসলে ভোটার তালিকায় বাবা মায়ের নাম রাখা এখন অত্যন্ত প্রয়োজনীয় হয়ে উঠেছে। এর সঙ্গে জড়িয়ে রয়েছে যে কোন মানুষেরই ভবিষ্যত এবং রাজনৈতিক স্বার্থ।

তাই সন্তানেরা নতুন করে খোঁজ করছেন বাবা মাদের। এতে বাবা মা নিঃসন্দেহে অত্যন্ত খুশি, কারও কারও তো খুশিতে চোখ থেকে জল পড়েছে। আবার কেউ কেউ তাকিয়ে রয়েছেন দূরে। তারা জানেন এসআইআর পর্ব মিটে গেলে আবার তাদের জীবন চলবে সেই একই ধারায়। তবুও সকলের মুখে একটাই কথা, “ওরা ভাল থাক।”

‘ডিম থেরাপি’তে লাগাম টানতে হাই কোর্টর দারস্থ তৃণমূল! শুনানি কবে?

অভিনতা পঙ্কজ ত্রিপাঠীর দাদার উপর এলোপাথাড়ি কোপ, তদন্তে পুলিশ

এক লক্ষ শূন‍্যপদে নিয়োগ, বাজেটে বড় ঘোষণা অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের

রাজ্য বাজেটে সরকারি কর্মীদের ২০ শতাংশ ডিএ ঘোষণা অর্থমন্ত্রীর

‘তামিলভূমের উন্নয়নে….’, মুখ্যমন্ত্রী বিজয়ের ৫২ তম জন্মদিনে বিশেষ বার্তা রাহুল গান্ধির

বিধানসভায় বাজেট পেশের আগেই বড় ইঙ্গিত অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের

রাজ্য বাজেটে ১২ শতাংশ DA ঘোষণা হবে? আশায় বুক বাঁধছেন সরকারি কর্মচারীরা

দক্ষতার মূল্য, মাত্রা ২০ মিনিটে গ্যারেজের দরজা ঠিক করে ৯,৫০০ টাকা চার্জ!

দলের টাকা বাঁচাতে তড়িঘড়ি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ মমতাপন্থী তৃণমূল

সোম সকালে আচমকা গড়িয়াহাট বাজারে হানা অগ্নিমিত্রার, থরহরিকম্প ব্যবসায়ীদের

নতুন রূপে কলকাতা! ডিজিটাল হোর্ডিং এবং স্মার্ট বাসস্ট্যান্ডের ঘোষণা রাজ্য সরকারের

চেতলার সুইমিং পুলে ডুবে মৃত্যু যুবকের, চাঞ্চল্য এলাকায়

টাকা নিয়ে বচসা, বাড়ির সামনেই মহিলাকে কুপিয়ে খুন, হাড়হিমকাণ্ড হাওড়ায়

ঘুমন্ত দাদা-বৌদি ও তিন বছরের ভাইপোকে নৃশংসভাবে খুন, গ্রেফতার ১৬ বছরের নাবালক