কয়লা পাচারকাণ্ডে ধৃত লালা ঘনিষ্ঠ ৪ ব্যবসায়ীর CBI হেফাজত

সোমবারই রাজ্য়ের বিভিন্ন জায়গা থেকে কয়লা পাচারকাণ্ডে জড়িত চারজনকে গ্রেফতার করেছিল সিবিআই। ধৃত চারজনই কয়লা পাচারকাণ্ডের মূল অভিযুক্ত অনুপ মাজি ওরফে লালার ঘনিষ্ঠ।

Share:

নিজস্ব প্রতিনিধি: সোমবারই রাজ্য়ের বিভিন্ন জায়গা থেকে কয়লা পাচারকাণ্ডে জড়িত চারজনকে গ্রেফতার করেছিল সিবিআই। ধৃত চারজনই কয়লা পাচারকাণ্ডের মূল অভিযুক্ত অনুপ মাজি ওরফে লালার ঘনিষ্ঠ। মঙ্গলবার তাঁদের আসানসোলের বিশেষ সিবিআই আদালতে হাজির করে সিবিআই। ধৃতদের মধ্য়ে মধ্যে তিনজনকে ৭ দিন ও জয়দেব মণ্ডলকে চারদিন সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। অক্টোবর মাসে ফের ধৃতদের আদালতে হাজির করাতে হবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে।

সোমবার সকাল থেকেই কলকাতা, বাঁকুড়া ও আসানসোলের কয়েকটি জায়গায় তল্লাশি অভিযান চালায় সিবিআই। এরপরই জানা যায়, নারায়ণ নন্দা, গুরুপদ মাজি, নিরোদ মণ্ডল ও জয়দেব মণ্ডল নামে লালা ঘনিষ্ঠ চার ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সিবিআই তদন্তকারীরা। তাঁদের কলকাতা এনে রাতভর জেরা করা হয়েছে। মঙ্গলবার ফের কড়া নিরাপত্তায় তাঁদের আসানসোল নিয়ে যাওয়া হয়। এদিন বেলা ১২ টা নাগাদ ধৃতদের আদালতে তোলা হয়েছিল। ধৃতদের আইনজীবী গ্রেফতারির বিরোধীতা করে জামিনের আবেদন জানান।

তাঁর দাবি ছিল তাঁর মক্কেলরা ডাক পেলেই সিবিআই দফতরে হাজিরা দিয়েছেন। এবং সিবিআইকে সম্পূর্ণ সহযোগিতাও করছেন। অপরদিকে সিবিআইয়ের আইনজীবীর বক্তব্য ছিল ধৃতদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজনীয়তা রয়েছে। দুই পক্ষের বক্তব্য শোনার পর বিচারক জয়দেব মণ্ডলকে চারদিন ও বাকিদের সাতদিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছেন।

অভয়া কাণ্ডের দু’বছর পর ফের ১৪ আগস্ট ‘রাত দখলে’র ডাক অগ্নিমিত্রার

প্রভাব খাটিয়ে এলাকায় ‘গুণ্ডাবাজি’, ধনেখালিতে গ্রেফতার বিধায়ক অসীমা-ঘনিষ্ঠ পটল

ডিপো থেকে নতুন বাস চুরি করতে গিয়ে পাংচার টায়ার, চোররা যা করল শুনে অবাক হবেন…

কলকাতা-হাওড়ার বাড়ল ওয়ার্ড সংখ্যা, বিধানসভায় পাশ গুরুত্বপূর্ণ বিল

‘টম ক্রুজও আমার প্রতি আকৃষ্ট, আমরা একসঙ্গে পার্টি করি’, বিস্ফোরক মল্লিকা শেরাওয়াত

ঠাকুমার হাতের সেই মালপোয়ার স্বাদ ফিরিয়ে আনুন, রইল সহজ রেসিপি

পাপ থেকে বাঁচতে গীতা পড়তে হবে, আদ্যাপীঠে পুজো দিয়ে বললেন শুভেন্দু

স্বাধীনতা দিবস উপলক্ষে আপনার খুদের টিফিন বক্স সাজিয়ে তুলুন, রইল ৫ সহজ রেসিপি

১৫ অগস্ট হামলার ছক! জঙ্গি সন্দেহে কলকাতায় ধৃত পাকিস্তানি নাগরিক

আর কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে নামবে বৃষ্টি! কলকাতা-সহ একাধিক জেলায় সতর্কতা

মুম্বইয়ের বহুতলে ভয়াবহ আগুন, মৃত ২, আহত ৬

বাব-এল মান্দেবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, আহত ১০

মেয়াদ শেষের আগে হঠাৎ পদত্যাগ করলেন টাটা সন্সের চেয়ারম্যান, নেপথ্যে কোন কারণ?

মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে মৃত্যুদণ্ড বাতিল করল লেবানন