‘আশিসদাকে কেউ হয়তো ফোন করে ভয় দেখাতে পারে,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: পশ্চিমবঙ্গ বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার তথা রামপুরহাটের প্রাক্তন তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যু ঘিরে রহস্য ক্রমশ ঘনীভূত হচ্ছে। তাঁর মৃত্যুর ঘটনায় সামনে আসা সুইসাইড নোট সহ ফোনের কল রেকর্ড একাধিক বিষয় এখন তদন্তের আওতায় আসতে চলেছে। তাঁর মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশকে সমস্ত দিক খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

এদিন নবান্নের সভাঘর থেকে মুখ্যমন্ত্রী বলেন, ‘আশিসদার সঙ্গে আমার খুব ভাল সম্পর্ক ছিল। এমনকি মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পরেও আশিস তাঁকে মেসেজ করেছিলেন। ফলে এই অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় কোনও চাপ, ভয় দেখানো কিংবা ব্ল্যাকমেলের মতো ঘটনা ছিল কি না, তা খতিয়ে দেখা অত্যন্ত জরুরি বলে মনে করা হচ্ছে।’ মুখ্যমন্ত্রী বলেন, ‘আশিস বন্দ্যোপাধ্যায়ের পরিবারের সঙ্গে তাঁদের সম্পর্কও ভালো। পরিবারের সদস্যদের সঙ্গে তিনি কথা বলেছেন।’ একই সঙ্গে তিনি স্পষ্ট করে দেন, ‘মৃত্যুর ঘটনাকে কোনওভাবেই হালকাভাবে দেখা হবে না। সুইসাইড নোটটি আসলেই আশিসের লেখা কি না, সেটিও ফরেনসিক পরীক্ষার মাধ্যমে যাচাই করা হবে। পাশাপাশি আশিস বন্দ্যোপাধ্যায়কে কেউ ব্ল্যাকমেল করেছিলেন কি না, কোনও ব্যক্তি বা গোষ্ঠীর তরফে তাঁকে ভয় দেখানো হয়েছিল কি না, সেই সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে।’ মুখ্যমন্ত্রীর কথায়, ‘দুর্নীতির সঙ্গে যুক্ত কোনও ব্যক্তি আশিসকে ভয় দেখিয়ে বা চাপ সৃষ্টি করে থাকতে পারেন কি না, সেই দিকটিও তদন্তের বাইরে রাখা হচ্ছে না।’ 

আরও পড়ুন: ‘বন্দেমাতরম’ ইস্যুতে সোনিয়াকে বিঁধলেন অমিত শাহ-শুভেন্দু অধিকারী

আশিসের ব্যবহৃত মোবাইল ফোন তদন্তের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রমাণ হতে পারে বলেই মনে করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে ফোনটি পুলিশের হাতে তুলে দেওয়া হলে সেটি পরীক্ষা করে দেখা হবে। ফোনে কার কার সঙ্গে যোগাযোগ হয়েছিল, মৃত্যুর আগে শেষবার কাদের সঙ্গে কথা হয়েছিল, কোনও সন্দেহজনক ফোন বা মেসেজ এসেছিল কি না সমস্ত তথ্য সংগ্রহ করবে পুলিশ।

পূর্ণমন্ত্রীর মর্যাদায় রাজ্য সরকারের উপদেষ্টা মিঠুন চক্রবর্তী

নিরাপদ বিনিয়োগে আগ্রহী! স্টেট ব্যাঙ্কে FD-তে ১ লক্ষ টাকা রাখলে কত মিলবে সুদ?

১৪ নভেম্বর পর্যন্ত শুক্র বক্রী, অর্থকষ্টে ভুগবেন এই ৫ রাশির জাতকরা

Auto Draft

পুজোর মুখে পোস্টপেইড গ্রাহকদের জোর ধাক্কা দিল Airtel, কত টাকা বাড়তি গুনতে হবে?

পেট্রোল পাম্প সিল করতে গিয়ে ছুরির আঘাতে ফালাফালা ইন্ডিয়ান অয়েলের আধিকারিক

এক সেঞ্চুরিতেই খুলল কপাল, প্রথমবার আইসিসির ক্রমতালিকায় প্রথম দশে শ্রেয়স

মুক্তির আগেই ‘রামায়ণ’-এর প্রযোজক নমিত মালহোত্রার অফিসে আয়কর হানা

দিল্লিতে ফের হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি, ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে বহু

দুই দফা প্রাণঘাতী ইনজেকশন প্রয়োগের পরেও বেঁচে যাওয়া মার্কিন মহিলার জ্ঞান ফিরল

রাজ্যে উঠে যাচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশন, এবার থেকে সব শিক্ষক নিয়োগ করবে SSC

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে