‘বন্দেমাতরম’ ইস্যুতে সোনিয়াকে বিঁধলেন অমিত শাহ-শুভেন্দু অধিকারী

Share:

নিজস্ব প্রতিনিধি: স্বাধীনতা দিবসের দিন কংগ্রেসের সদর দফতরে সোনিয়া গান্ধির একটি আচরণকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়েছে। বিজেপির অভিযোগ, গতকাল, শনিবার স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আয়োজিত দলীয় অনুষ্ঠানে ‘বন্দেমাতরম’-এর সম্পূর্ণ সংস্করণ গাওয়ার বিষয়ে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধি আপত্তি তোলেন৷ একটি ভিডিও ভাইরাল হয়েছে, তাতে দেখা যাচ্ছে ‘বন্দেমাতরম’-এর সম্পূর্ণ সংস্করণ যখন গাওয়া হচ্ছে তখন হাত নেড়ে বারণ করছেন সোনিয়া। যদিও কংগ্রেসের দাবি, এটা ভুল তথ্য প্রচার হচ্ছে। সোনিয়া গান্ধি কংগ্রেস সভাপতি মল্লিকাজুর্ন খাড়্গের জন্য চেয়ার চাইছিলেন। যদিও তাতে চিড়ে ভেজেনি। গোটা দেশে তীব্র প্রতিবাদ চলছে সোনিয়ার এই আচরণে।

আজ, রবিবার সোশ্যাল মিডিয়ায় কংগ্রেস নেত্রীর বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লেখেন, ‘ওদের (কংগ্রেসের) নির্লজ্জতা দেখুন। কংগ্রেস পার্টির সদর দফতরে জাতীয় গীত বন্দেমাতরম গাওয়া হচ্ছিল। জাতীয় গীত চলাকালে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধি কংগ্রেস সভাপতিকে গান গাইতে বারণ করেন। আর আমরা সবাই টিভিতে শুধু দেখেই যাচ্ছিলাম। সোনিয়া জি, ১৪০ কোটি দেশবাসী আপনাকে দেখছে। আপনি যে পাপ করেছেন, দেশের মানুষ তা কখনোই ক্ষমা করবে না। বন্দেমাতরম সঙ্গীতটি অসম্পূর্ণ রেখে দেওয়ার কথা কেউ কীভাবে ভাবতেও পারে? কংগ্রেসের লোকজনের লজ্জিত হওয়া উচিত।’

আরও পডুন: ‘আশিসদাকে কেউ হয়তো ফোন করে ভয় দেখাতে পারে,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

সোনিয়ার আচরণে ক্ষোভপ্রকাশ ও নিন্দা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ, রবিবার নবান্ন সভাঘর থেকে মুখ্যমন্ত্রী বলেছেন, ‘বন্দেমাতরমের অপমান করেছেন সোনিয়া গান্ধি। বঙ্কিমচন্দ্রের মাটি থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। সম্পূর্ণ বন্দেমাতরম গাওয়ার বিরোধিতা করেছেন কংগ্রেসনেত্রী। আর ওনার হয়ে সাফাই দিচ্ছেন কংগ্রেসের কয়েকজন কর্মচারী। স্বাধীনতা দিবসে বন্দেমাতরমের অপমান করেছে কংগ্রেস। সোনিয়া গান্ধিকে ক্ষমা চাইতে হবে, নইলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন হবে।’

উ‍ৎসবের মরশুমেই ৫ রাশির জাতকদের জীবনে ঘনিয়ে আসছে বিপদ!

পুতিনের জন্মদিনেই ইউক্রেনের ১২ শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, নিহত ১৯

পূর্ণমন্ত্রীর মর্যাদায় রাজ্য সরকারের উপদেষ্টা ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী

নিরাপদ বিনিয়োগে আগ্রহী! স্টেট ব্যাঙ্কে FD-তে ১ লক্ষ টাকা রাখলে কত মিলবে সুদ?

১৪ নভেম্বর পর্যন্ত শুক্র বক্রী, অর্থকষ্টে ভুগবেন এই ৫ রাশির জাতকরা

প্রকাশ্য রাস্তায় চড় স্বামীর, অভিমানে দুই ছেলেকে নিয়ে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী স্ত্রী

পুজোর মুখে পোস্টপেইড গ্রাহকদের জোর ধাক্কা দিল Airtel, কত টাকা বাড়তি গুনতে হবে?

পেট্রোল পাম্প সিল করতে গিয়ে ছুরির আঘাতে ফালাফালা ইন্ডিয়ান অয়েলের আধিকারিক

এক সেঞ্চুরিতেই খুলল কপাল, প্রথমবার আইসিসির ক্রমতালিকায় প্রথম দশে শ্রেয়স

মুক্তির আগেই ‘রামায়ণ’-এর প্রযোজক নমিত মালহোত্রার অফিসে আয়কর হানা

দিল্লিতে ফের হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি, ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে বহু

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে