‘আশিসের বিরুদ্ধে কোনও অভিযোগ নেই, নোটিসও ধরানো হয়নি’, জানালেন বীরভূমের পুলিশ সুপার

Share:

নিজস্ব প্রতিনিধি: আশিস বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুর তদন্তে উঠে আসছে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য। পুলিশ সূত্রে খবর, তাঁর রেখে যাওয়া সুইসাইড নোটে দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ এবং তাঁকে ঘিরে চলা বিভিন্ন অপপ্রচারের প্রসঙ্গ উল্লেখ করা হয়েছে। যদিও বীরভূমের পুলিশ সুপার ভিদিত রাজ বুন্দেশ জানিয়েছেন, আশিস বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দুর্নীতি বা অন্য কোনও অপরাধের অভিযোগ পুলিশের কাছে ছিল বলে তাঁর জানা নেই। এমনকি তাঁকে কোনও ধরনের পুলিশি নোটিসও দেওয়া হয়নি।

রামপুরহাটের ৫ নম্বর ওয়ার্ডের হাটতলাপাড়ায় বাড়ির পাশেই ছিল একটি দলীয় কার্যালয়। আজ রবিবার সকালে সেখান থেকেই আশিস বন্দ্যোপাধ্যায়ের দেহ উদ্ধার করে পুলিশ। পরিবারের তরফে খবর পাওয়ার পর রামপুরহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশ সুপার জানিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় নামে এক ব্যক্তি সকালে পুলিশকে খবর দেন। ঘটনাস্থলে গিয়ে পুলিশ দেখতে পায়, ঘরের দরজা ভিতর থেকে বন্ধ। পরে দরজা ভেঙে ভিতরে ঢুকে দেহ উদ্ধার করা হয়। গোটা উদ্ধার প্রক্রিয়ার ভিডিয়োগ্রাফিও করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট পাওয়া গিয়েছে। সেখানে লেখা রয়েছে, তাঁর মৃত্যুর জন্য কেউ দায়ী নন। তবে উদ্ধার হওয়া নোটটি আশিস বন্দ্যোপাধ্যায়েরই কি না, তা নিশ্চিত করতে বিশেষজ্ঞদের সাহায্য নেওয়া হবে। পরিবারের পক্ষ থেকে এখনও কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। ঘটনায় ইতিমধ্যেই অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ। দেহ ময়নাতদন্তের জন্য রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: ‘আশিসদাকে চাপ দিয়েছিল ঋতব্রতরা,’ বিস্ফোরক দাবি কুণালের

পুলিশের দাবি, নোটে তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদে তাঁর ভূমিকা নিয়েও বিস্তারিত ব্যাখ্যা রয়েছে। সেখানে আশিস বন্দ্যোপাধ্যায় লিখেছেন, টিআরডিএ-তে জেনারেল মিটিং ছাড়া তাঁর অন্য কোনও দায়িত্ব ছিল না। তিনি টেন্ডার কমিটির সদস্য ছিলেন না, তাঁর কাছে চেক পাওয়ার ক্ষমতাও ছিল না। এমনকি প্ল্যান অনুমোদন বা নো অবজেকশন সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রেও তাঁর কোনও ভূমিকা ছিল না বলে নোটে উল্লেখ করা হয়েছে। নোটে নিজের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা নিয়েও ক্ষোভ প্রকাশ করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। রাজনৈতিক জীবনে আসার সিদ্ধান্ত নিয়েও সেখানে আক্ষেপের কথা রয়েছে। পরিবারের পরবর্তী প্রজন্মকে রাজনীতি থেকে দূরে থাকার পরামর্শ দেওয়ার কথাও নোটে লেখা হয়েছে বলে দাবি পুলিশের। আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর ঘটনায় অপপ্রচারের অভিযোগ নিয়ে সরব হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। সামাজিক মাধ্যমে দীর্ঘ বার্তায় তিনি দাবি করেছেন, এই ঘটনায় রাজনীতি ও সাংবাদিকতার দায়িত্বশীলতার সীমারেখা নিয়ে নতুন করে প্রশ্ন ওঠা উচিত। তাঁর বক্তব্য, কোনও অভিযোগের সত্যতা যাচাই হওয়ার আগেই কাউকে প্রকাশ্যে দোষী হিসেবে তুলে ধরার প্রবণতা অত্যন্ত উদ্বেগজনক।

সাগরে নিম্নচাপের জের, অতি ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

‘বন্দেমাতরম’ ইস্যুতে সোনিয়াকে বিঁধলেন অমিত শাহ-শুভেন্দু অধিকারী

‘আশিসদাকে কেউ হয়তো ফোন করে ভয় দেখাতে পারে,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

এবার নৈহাটি থেকে সরাসরি পৌঁছনো যাবে জোকা, চালু হল এসি বাস

সীমান্ত অতিক্রম উত্তর কোরিয়ার সেনাদের, গুলি চালিয়ে সতর্ক করল দক্ষিণ কোরিয়া

‘মুখ্যমন্ত্রী যা বলছেন তাই করছেন,’ আচমকাই শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ বীরভূমের কেষ্ট

‘আশিসদাকে চাপ দিয়েছিল ঋতব্রতরা,’ বিস্ফোরক দাবি কুণালের

‘ভয় দেখিয়ে কংগ্রেসকে দমানো যাবে না’, নাকাশিপাড়া জোড়া খুনে বিস্ফোরক শুভঙ্কর সরকার

কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযানকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা, সীমানা সিল করল পুলিশ

নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে বদল আবহাওয়ার, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

রহস্যমৃত্যু রাজ্যের প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের, ঘটনাস্থল থেকে উদ্ধার সুইসাইড নোট

‘আশিসের বিরুদ্ধে কোনও অভিযোগ নেই, নোটিসও ধরানো হয়নি’, জানালেন বীরভূমের পুলিশ সুপার

‘আশিসদার পরিবারের পাশে মুখ্যমন্ত্রী রয়েছেন,’ বললেন অনুব্রত

‘দু’দিনের মধ্যেই ফুটপাথ খালি করতে হবে,’ ল্যান্সডাউন বাজারে গিয়ে নির্দেশ অগ্নিমিত্রার