‘আশিসদাকে চাপ দিয়েছিল ঋতব্রতরা,’ বিস্ফোরক দাবি কুণালের

Share:

নিজস্ব প্রতিনিধি: মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছেড়ে নিজেদের শিবিরে যোগ দিতে আশিসদাকে চাপ দিয়েছিল ঋতব্রতরা। ভাল তৃণমূলে যোগ দিতে আশিস বন্দ্যোপাধ্যায়কে চাপ দেওয়া হয়েছিল বলে এমনই বিস্ফোরক দাবি করলেন কুণাল ঘোষ। রামপুরহাটে নিজের বাড়ির কাছেই দলীয় কার্যালয়ে আত্মঘাতী হয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তার মাঝেই আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি। কালীঘাট তৃণমূল বনাম ঋত তৃণমূলের ঝগড়া চলছে। এসবের মাঝেই বিস্ফোরক দাবি করেছেন কালীঘাটপন্থী তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ।

তিনি জানিয়েছেন, ‘আশিসদাকে চাপ দিয়ে ওই শিবিরে নেওয়া হয়েছিল। উনি দলীয় নেতাদের বলার চেষ্টা করছিলেন মমতাদির নেতৃত্বে থাকাই ভাল। কিন্তু দুর্নীতির তদন্ত থেকে বাঁচতে ওদিকে যাওয়া চার-পাঁচজন আশিসদাকে চাপ দিয়ে সঙ্গে থাকতে বাধ্য করেছিলেন। আমি তেমনটাই জেনেছি। ভাল তৃণমূল হয়েও বাঁচা যায় না। ভালো তৃণমূল হয়েও বাঁচতে পারলেন না আশিসদা। কারণ ওখানকার পাঁচ-ছ’জন শুধু নিজেদের পাপ ঢাকার জন্যে গিয়েছে ঋত তৃণমূলে। সসম্মানে ওই রাজনীতি করা যায় না। একটি রাজনৈতিক দলের বিরুদ্ধে লড়তে গেলে মমতাদির নেতৃত্বে এককাট্টা থাকতে হবে। নইলে আর পাঁচ-ছ’জন নিজেদের ধান্দা গোছাবে। আর আশিসদার মতো সৎ নেতাদের আত্মহত্যা করতে হবে। এটা তো ওই শিবিরেরও ব্যর্থতা।’

আরও পডুন: আরজি কর হাসপাতালে চিকিৎসার গাফিলতিতে রোগীমৃত্যুর অভিযোগ, মুখ্যমন্ত্রীকে নালিশ পরিবারের

পাল্টা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘গত ১৫ বছর ধরে রাজ্যে যে সংগঠিত লুঠ আর আইনি ভুলগুলি হয়েছে, তাতে তৃণমূলের মুষ্টিমেয় মানুষ জড়িত থাকলেও তার দায় নিতে হয়েছে নিরীহ রাজনীতিকদেরও। তার জন্য এলাকায় তাঁদের অপমানিত হতে হয়েছে, কটূ কথা শুনতে হয়েছে। তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী হিসেবে আমরা কেউ সেই আঁচ থেকে বাইরে থাকতে পারিনি। এর ভয়ঙ্কর প্রভাব পড়ল আশিসদার উপর। বিধানসভায় এসে আশিসদা বলেছিলেন, ডেপুটি স্পিকার থাকাকালীন যাঁদের অ্যাটেনডেন্ট হিসেবে নিয়োগ করেছিলাম। তাঁরা যেন স্থায়ী হয়, একটু দেখো ঋত। উনি গত ১৫ বছরে বারবার দলকে বোঝানোর চেষ্টা করেছিলেন, যা হচ্ছে, ঠিক হচ্ছে না। কিন্তু কালীঘাটের লোকজন তা কানে তোলার প্রয়োজন মনে করেননি। এনিয়ে আশিসদা ব্যথিত ছিলেন, আক্ষেপ ছিল। তা আমরা অনেকেই জানি।’

এবার নৈহাটি থেকে সরাসরি পৌঁছনো যাবে জোকা, চালু হল এসি বাস পরিষেবা

সীমান্ত অতিক্রম উত্তর কোরিয়ার সেনাদের, গুলি চালিয়ে সতর্ক করল দক্ষিণ কোরিয়া

‘মুখ্যমন্ত্রী যা বলছেন তাই করছেন,’ আচমকাই শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ বীরভূমের কেষ্ট

‘আশিসের বিরুদ্ধে কোনও অভিযোগ নেই, নোটিসও ধরানো হয়নি’, জানালেন বীরভূমের পুলিশ সুপার

‘ভয় দেখিয়ে কংগ্রেসকে দমানো যাবে না’, নাকাশিপাড়া জোড়া খুনে বিস্ফোরক শুভঙ্কর সরকার

‘মায়ের কাছেই ইসলামের যাবতীয় শিক্ষা পেয়েছি’, বড় তথ্য ফাঁস করলেন শর্মিলার কন্যা সাবা

আরজি কর হাসপাতালে চিকিৎসার গাফিলতিতে রোগীমৃত্যুর অভিযোগ, মুখ্যমন্ত্রীকে নালিশ পরিবারের

ঝিঙে দেখলেই মুখ ভার? এই সবজি দিয়ে বানিয়ে ফেলুন রসগোল্লা, চেটেপুটে খাবে ছোটরাও

কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযানকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা, সীমানা সিল করল পুলিশ

নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে বদল আবহাওয়ার, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

রহস্যমৃত্যু রাজ্যের প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের, ঘটনাস্থল থেকে উদ্ধার সুইসাইড নোট

‘আশিসদাকে চাপ দিয়েছিল ঋতব্রতরা,’ বিস্ফোরক দাবি কুণালের

‘আশিসদার পরিবারের পাশে মুখ্যমন্ত্রী রয়েছেন,’ বললেন অনুব্রত

‘দু’দিনের মধ্যেই ফুটপাথ খালি করতে হবে,’ ল্যান্সডাউন বাজারে গিয়ে নির্দেশ অগ্নিমিত্রার