উপপ্রধান খুনের জেরে অশোকনগরে উত্তেজনা, অবরোধ ,ভাঙচুর

Share:

নিজস্ব প্রতিনিধি,অশোকনগর: উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগরের গুমাতে পঞ্চায়েতের উপপ্রধান বিজন দাস খুনের ঘটনায় শুক্রবার ফের উত্তপ্ত হয়ে উঠল অশোকনগর থানার(Asoknagar P.S.) গুমা এলাকা। বিজন খুনে ধৃত পলাশ শর্মার বাড়ির একটি কাঠ কারখানার ভেতরে যেখানে কাঠের ভুসি রাখা হয় তার মধ্যেই শুক্রবার একটি পিস্তল দেখতে পান স্থানীয় কাঠগুরো ক্রেতা। অশোকনগর থানার পুলিশকে সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয়। ছুটে আসেন এলাকার বাসিন্দারা এবং বিজনের অনুগামীরা। শুরু হয় বিক্ষোভ। অশোকনগর থানার পুলিশ ঘন্টাখানেক পরে এসে পিস্তল উদ্ধার করে নিয়ে যায়।

এরপরে স্থানীয় মহিলা এবং বিজনের অনুগামীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে কাঠ ফেলে গুমা স্টেশন রোড অবরোধ শুরু করে। পুলিশ এসেও অবরোধ তুলতে পারিনি। এরপরেই অবরোধকারীরা আধঘন্টা অবরোধ করার পরে মূল অভিযুক্ত গৌতম দাসের(Goutam Das) বাড়ির দিকে ছড়িয়ে পড়ে। প্রায় দেড় ঘন্টা ধরে তান্ডব চালানো হয় গৌতম দাসের বাড়ির সামনের কয়েকটি দোকান এবং বাড়ির জালনা ও এসি ভেঙে ফেলা হয়। ইলেকট্রিকের মিটার ভেঙে চুরে ফেলা হয়। হাবরা এস ডি পি ও’ র(SDPO) নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী প্রায় এক ঘন্টার চেষ্টায় অবস্থা আয়ত্তে আনেন ।

তবে অবরোধকারীদের মূল দাবি বিজন একজন সমাজসেবী ছিলেন। গৌতম দাস বিভিন্ন রকম অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত । কিন্তু ছ’দিন হয়ে যাবার পরেও এখনো মূল অভিযুক্ত গৌতম গ্রেপ্তার না হওয়াতেই তারা ক্ষুব্ধ এবং বেশ কয়েকটি সংগঠনের ডাকে এলাকায় বন্ধ চলছে। শুক্রবার সকাল থেকে অশোকনগর জুড়ে বনধ ছিল চোখে পড়ার মতো।

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

আর্থিক বাধা পেরিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দ্বিতীয়, বাবার স্বপ্নপূরণ করে SDM হচ্ছেন অনন্যা

শীতের মরশুমে পাতে রাখুন রসুন দিয়ে পালং শাকের তরকারি, রইল সহজ রেসিপি

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল