‘শীঘ্রই বাড়ি ফিরছি’, মণিপুরে শহিদ বাঙালি জওয়ানের শেষ কথা

মণিপুরে অসম রাইফেলসের সেনা কনভয়ে নৃশংস হামলা চালায় পিপলস লিবেরেশন আর্মি

Share:

নিজস্ব প্রতিনিধি: মণিপুরে অসম রাইফেলসের সেনা কনভয়ে নৃশংস হামলা চালায় পিপলস লিবেরেশন আর্মি। গত শনিবার মণিপুর ও মায়ানমার সীমান্তে অসম রাইফেলসের উপর এই হামলায় শহিদ হয়ে যান কমান্ডিং অফিসার-সহ ছ’জন। কমান্ডিং অফিসার কর্নেল বিপ্লব ত্রিপাঠী অসম রাইফেলসের ৪৬ নম্বর ব্যাটেলিয়নের কমান্ডিং অফিসার ছিলেন। স্ত্রী ও পুত্র সহ মৃত্যু হয় কমান্ডিং অফিসারের। সেই হামলায় শহিদ হয়েছেন পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের খড়গ্রাম থানা এলাকার কীর্তিপুর গ্রামের জওয়ান শ্যামল দাসের। কর্নেল বিপ্লব ত্রিপাঠীর সঙ্গেই ছিলেন শ্যামল দাস। জঙ্গি হামলায় শহিদ হয়েছেন বাংলার সন্তান।

আজ সেই গ্রামে আসবে শহিদ জওয়ান শ্যামল দাসের মরদেহ। গ্রামের পরিবেশ থমথমে, গতকালই মণিপুরে জঙ্গি হানায় তাঁর মৃত্যুর খবর পৌঁছয় গ্রামের বাড়িতে। তারপর থেকেই এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। সূত্র মারফত জানা গিয়েছে, প্রথমে কলকাতায় শহিদ জওয়ানের মরদেহ আসবে বিমানে সেখান থেকে সোজা সড়কপথে তাঁর পৈতৃক বাড়িতে নিয়ে যাওয়া হবে, সেখানেই শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানা গিয়েছে। শহিদ জওয়ান শ্যামল দাস এলাকায় খুবই জনপ্রিয় ছিলেন বলে জানা গিয়েছে। ছুটিতে বাড়িতে ফিরলেই পাড়ার সকলের সঙ্গে আড্ডা দিতেন। শ্যামল দাসের স্ত্রী জানিয়েছেন, শনিবার সকালেই শেষবারের মত ফোনে কথা হয়েছিল। কিছুদিন বাদের তাঁর বাড়ি ফেরার কথা ছিল। ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা।

বিয়ের চারবছরের মাথায় বিচ্ছেদ বঙ্গতনয়ার, স্বামী সুরজের সঙ্গে ডিভোর্সের ঘোষণা মৌনির

১.৩২ লাখের পোশাকে কানের মঞ্চে তারা সুতারিয়া, ফ্যাশনে ঝড় তুললেন নায়িকা

অযোধ্যায় জমি কিনলেন বড় পর্দার ‘রাম’ রণবীর, কত দাম পড়ল?

ভিডিও কলে বলেছিলেন ‘শেষবারের মতো তাকাও’, তারপর যা ঘটল তা কল্পনারও বাইরে

কিউআর মেনু থেকে নম্বর চুরি, মধ্যরাতে তরুণীর ফোনে এল যে বার্তা…

৪ কোটি টাকায় বিলাসবহুল গাড়ি কিনলেন শাহরুখ খান

ডায়ালিসিস ও ইনসুলিন থেকে মিলতে পারে মুক্তি, নতুন দিশা দেখাল দিল্লির AIIMS

টানা ৭-৮ ঘন্টা পড়াশোনা, কোন মন্ত্রে উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় পুরুলিয়ার সৌমিক?

হিমাচল বাদে ১৬ রাজ্য ও তিন কেন্দ্রশাসিত অঞ্চলে SIR, ঘোষণা নির্বাচন কমিশনের

উত্তরবঙ্গকে গুরুত্ব দিয়ে স্পিকার পদে রথীন্দ্রনাথ বসু, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা! পাশের হার ৯১.২৩ শতাংশ, প্রথম দশে ৬৪ জন

ধর্মীয় প্রতিষ্ঠানগুলিতে নির্ধারিত শব্দ বিধি মানতে হবে, নির্দেশ মুখ্যমন্ত্রীর

উচ্চমাধ্যমিকে মেয়েদের মধ্যে প্রথম শ্রীরামপুরের মেঘা, ভবিষ্যতের জন্য কী পরিকল্পনা?

শ্রীলঙ্কায় ত্রিদেশীয় সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা, ঠাঁই পেলেন বৈভব সূর্যবংশী