ভরদুপুরে লালবাগ বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় চুরি করার চেষ্টা, ধৃত ১

Share:

নিজস্ব প্রতিনিধি, লালবাগ: লালবাগ বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় রবিবার চুরির চেষ্টা করে এক যুবক। জানা যায়, অভিযুক্ত যুবকের নাম নওশাদ শেখ। বাড়ি বেলডাঙ্গা থানা এলাকায়। আজ দুপুরে একটা নাগাদ লালবাগ বাস স্ট্যান্ড সংলগ্ন লিচুবাগান(Lichubagan) এলাকায় থালা-বাসন এবং টিউবওয়েল চুরির চেষ্টা করে সে। তখনই এলাকার লোকেরা দেখতে পেয়ে চিৎকার করতে শুরু করে এবং অভিযুক্ত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। স্থানীয় মানুষ জন তার পিছু ধাওয়া করে তাকে ধরে ফেলে এবং তাকে মারধর করা হয়।

ওই দুষ্কৃতীর কাছ থেকে একটি বস্তা উদ্ধার হয় ।সেই বস্তায় তল্লাশি চালিয়ে স্থানীয় মানুষজন বেশ কিছু বাসনপত্র ও একটি ধারালো অস্ত্র উদ্ধার করে।অভিযুক্ত যুবককে ধরে মুর্শিদাবাদ(Murshidabad) থানায় নিয়ে যাওয়া হয় এবং তাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ইতিমধ্যে লালবাগ (Lalbag)মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত যুবক হেরোইনের নেশা করে বলে নিজেই জানিয়েছে সে।আর এই ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে লালবাগ বাস স্ট্যান্ড সংলগ্ন লিচু বাগান এলাকায়।

সম্প্রতি মুর্শিদাবাদ থানা এলাকার বিভিন্ন জায়গায় মাদকাসক্ত যুবকরা ব্যাপকভাবে অপরাধের সঙ্গে জড়িয়ে পড়েছে। চুরি, ছিনতাই(Snatching) এর মত ঘটনা বৃদ্ধি পাওয়ায় চিন্তায় প্রশাসন। এই মাদকাসক্ত ব্যক্তিরা নেশার জন্য অর্থ সংগ্রহ করতে বেছে নিয়েছে অপরাধের পথ। কখনো সাইকেল(Cycle) ,কখনো বা গৃহস্থের বাড়িতে ঢুকে বাসনপত্র হাতিয়ে নিয়ে তারা চম্পট দিচ্ছে। স্থানীয় মানুষের দাবি, প্রশাসন এখনই এই এলাকায় মাদক কারা নিয়ে আসে এবং বিক্রি করছে তার বিরুদ্ধে লাগাতার অভিযান চালাক। তবেই মাদকাসক্ত যুবকদের এই অপরাধ রোখা সম্ভব হবে।

জঙ্গলের অচেনা রাস্তায় হারিয়ে যাওয়া ব্যক্তিকে বাড়ি ফেরালেন সাঁকরাইল থানার অফিসাররা

পাগলা ঘোড়ার তাণ্ডবে আতঙ্কিত কুসুমগ্রাম, হিমশিম খেল পুলিশ,আহত একাধিক

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

পুত্র সন্তান নেই,জামাই ও মেয়েকে বাড়িতে রাখতে গেলে দিতে হবে ১ লক্ষ টাকা

তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

‘কী দুরবস্থা! ১৫০ লোকও হয়নি’, মমতার ধর্নাকে কটাক্ষ শুভেন্দুর

উলুবেড়িয়াতে প্রকাশ্য রাস্তায় ‘হ্যান্ডকাপ’ পরিয়ে তৃণমূল নেতাকে ঘোরালো পুলিশ

আধ্যাত্মিক গুরুর ছদ্মবেশে মহিলাদের যৌন নির্যাতন, মথুরায় গ্রেফতার IIT পাস যুবক

ফ্রান্স থেকে আরও ১১৪ রাফাল যুদ্ধবিমান কেনার প্রস্তুতি, প্যারিসে বায়ুসেনা প্রধান

মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ‘বঞ্চিত’ শিল্পীদের ভিড়, কী অভিযোগ তাঁদের?

অমরনাথ যাত্রায় জঙ্গি হামলা রুখতে মোতায়েন ৬৭০ কোম্পানি আধা সেনা, নজরদারিতে ড্রোন -ডগ স্কোয়াড

কলেজের ইউনিয়ন রুমের আলমারি থেকে উদ্ধার লক্ষ লক্ষ উঁই ধরা টাকা

তোলাবাজি থেকে কাটমানির অভিযোগ, গ্রেফতার নারকেলডাঙার তৃণমূল কাউন্সিলর

কাপড় ও ত্রিপল পাচারের অভিযোগে কাটোয়ার প্রাক্তন বিধায়ক গ্রেফতার, উত্তেজনা চরমে