ভিনরাজ্যে লরি চালানোর আড়ালে চলত ATM লুট, হরিয়ানা থেকে গ্রেফতার মূল পাণ্ডা

অবশেষে ATM লুটচক্রের মূল পাণ্ডাকে হরিয়ানা থেকে গ্রেফতার করল হাওড়া থানার পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: ভিন রাজ্যে লরি চালানোর আড়ালে চলত ATM লুটচক্র। দিন কয়েক ধরেই রাজ্যের বিভিন্ন জায়গা থেকেই ATM লুঠের খবর পাওয়া যাচ্ছিল। নদিয়া, হাওয়া-সহ একাধিক জায়গায় রাত-বিরেতে ATM ভাঙচুরের খবরও মিলেছে। সম্প্রতি সাঁকরাইলের ATM লুটচক্রের তদন্তে নেমে হাওড়া সিটি পুলিশের হাতে উঠে এসেছিল চাঞ্চল্যকর তথ্য। সেই তথ্যের ভিত্তিতেই অবশেষে ATM লুটচক্রের মূল পাণ্ডাকে হরিয়ানা থেকে গ্রেফতার করল হাওড়া থানার পুলিশ। শীঘ্রই পুরো গ্যাং-কে ধরে তাঁদের কাছ থেকে লুট হওয়া টাকা উদ্ধার করা হবে বলে জানিয়েছেন হাওড়া সিটি পুলিশের কমিশনার প্রবীণকুমার ত্রিপাঠী।

গত ১৫ ফেব্রুয়ারি ভোররাতে হাওড়ার সাঁকরাইলের আলমপুর মোড়ের কাছে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ATM ভেঙে ১৬ লক্ষ টাকা লুটের ঘটনা ঘটেছিল। এরপরেই তদন্তে নামে পুলিশ। অবশেষে এই অপরাধের মূল অভিযুক্তকে হরিয়ানার নুহ থেকে গ্রেফতার করলেন হাওড়া সিটি পুলিশ আধিকারিকরা। পাশাপাশি এই চক্রের সবাইকে শনাক্ত করছেন পুলিশ। দিন কয়েক আগেই আলমপুর মোড়ের কাছে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ATM ভেঙে ১৬ লক্ষ টাকা লুট করে চম্পট দেয় দুষ্কৃতীরা। এরপর তদন্তে নেমে পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ দেখে জানতে পারেন, চুরি করা গাড়িতে চেপে দুষ্কৃতীরা লুট করতে এসেছিল। অপারেশনের পর তাঁরা চুরি হওয়া গাড়িটিকে ডোমজুড়ের কলোরাতে ফেলে পালায়।

পরে ধূলাগড় ট্রাক টার্মিনাসে থেকে একটি কন্টেনার নিয়ে উত্তরপ্রদেশে পালিয়ে যায় দুষ্কৃতীরা। সবটাই সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। আর তদন্তে নেমে পুলিশ ভিন রাজ্যের দুষ্কৃতীদের যোগ পান। জানা যায়, বিভিন্ন রাজ্য থেকে গাড়ি চুরি করে সেই গাড়িতে চেপেই এটিএম লুট করে তাঁরা। অবশেষে তদন্তে নেমে মোশারফ নামে ATM লুঠের মূলচক্রীকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, এই গ্যাং বিভিন্ন রাজ্যে ব্যবসায়িক কারণে বড় গাড়ি নিয়ে যায়। সেখানে গ্যাসকাটার দিয়ে ATM থেকে টাকা লুঠ করে ভিন রাজ্যে পালিয়ে যায়।

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

অসমের কাজিরাঙাতে মিনি বাসের সঙ্গে ট্রাকের সংর্ঘষ, নিহত ১৬

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের