ডাক্তারের নাম ভাঙিয়ে প্রৌঢ়ের ফ্ল্যাট জবরদখলের চেষ্টা-খুনের হুমকি, চাঞ্চল্যকর ঘটনা কল্যাণীতে

দিন-দুপুরে ফ্ল্যাটে ঢুকে প্রাণনাশের হুমকি প্রৌঢ়কে। তৃণমূল সরকার চলে যাওয়ার পরেও জেলায় জেলায় গুণ্ডাগিরি অব্যাহত। এবার চাঞ্চল্যকর ঘটনা কল্যাণীর এ-৯ এলাকায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: দিন-দুপুরে ফ্ল্যাটে ঢুকে প্রাণনাশের হুমকি প্রৌঢ়কে। তৃণমূল সরকার চলে যাওয়ার পরেও জেলায় জেলায় গুণ্ডাগিরি অব্যাহত। এবার চাঞ্চল্যকর ঘটনা কল্যাণীর এ-৯ এলাকায়। জানা গিয়েছে, আজ দুপুরে ১০১ নম্বর ফ্ল্যাটে বেআইনিভাবে ঢুকে পড়েছিলেন এক ব্যক্তি। যিনি নিজেকে প্রখ্যাত অর্থোপেডিক চিকিৎসক ‘ডক্টর বালা স্যার’-এর শ্যালক পরিচয় দিয়েছিলেন। নাম মহারাজ হিরা। ওই ফ্ল্যাটটি স্থানীয় গাড়ি চালক বিপ্লব বিশ্বাসের প্রয়াত মায়ের নামে রয়েছে। সেখানে ঢুকে পড়েই ফ্ল্যাট খালি করে দিতে বলেন মহারাজ হিরে।

দাবি, ওই ব্যাক্তির ফ্ল্যাটটি তাঁর। বেআইনিভাবে ওই গাড়ি চালক বিপ্লব বিশ্বাস ও তাঁর পরিবার দখল করে রয়েছেন। অভিযোগ, রাতের অন্ধকারে ওই ফ্ল্যাটের তালা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করেন মহারাজ হিরে। এরপর পুলিশকে খবর দিলে কল্যাণী থানার অফিসাররা সেখানে ছুটে আসেন। এবং ওই ব্যক্তিকে নিয়ে যায়। আর বিপ্লব বিশ্বাসকে নতুন তালা লাগিয়ে দিতে বলেন। কিন্তু সেই রাত পেরোতে না পেরোতেই আবারও সকালে ফ্ল্যাটে ঢুকে হুজ্জতি শুরু করেন তিনি। লোহার রড ও অস্ত্র নিয়ে এসে পুনরায় তালা ভাঙার চেষ্টা করেন। বলেন, এই ফ্ল্যাট তাঁর, তাঁকে ছেড়ে দিতে হবে। হয় মরবেন, নয়তো মারবেন। অনেকগুলো টাকা দিয়ে তিনি এই ফ্ল্যাটটি বিক্রি করেছেন। বিপ্লব বিশ্বাসের পরিবার জবরদখল করে আছে। ফ্ল্যাট না ছাড়লে তাঁদের খুন করার হুমকিও দিয়ে যান। এমনকি প্রতিবেশীদেরও খুনের হুমকি দেন তিনি।

এমনকি আবাসনের এক প্রতিবেশী ‘বিট্টু’র দোকানে ঢুকেও তাঁকে হত্যার হুমকি দিয়ে এসেছেন বলে দাবি বিপ্লব বাবুর। তিনি দাবি করেছেন, এই ফ্ল্যাট তাঁর প্রয়াত মায়ের নামে। দীর্ঘদিন ধরেই তাঁরা এখানে বসবাস করছেন। এখন যে কেউ এসে তাঁর নামে ফ্ল্যাট দাবি করতে পারেন না। ডাক্তারের নাম ভাঙিয়ে এই দুর্নীতির ব্যবসা করছে মহারাজ হিরে। তাঁকে খুনের হুমকি দিয়েছেন। অবশেষে এই ঘটনার জেরে আতঙ্কিত হয়ে বিপ্লব বিশ্বাস একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন কল্যাণী থানায়। সেই ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে কল্যাণী থানার পুলিশ।

ধূমপান না করলেও রক্ষা নেই! পরোক্ষ ধূমপানেও বাড়ছে মৃত্যুর হার

নদিয়ায় যুবতীকে ধর্ষণের পর ৩৮ বছর লুকিয়ে, বৃন্দাবনের ডেরা থেকে ধৃত সাধু

অশুভ শক্তি বিনাশের তিথি কৌশিকী অমাবস্যা, শুরু এবং শেষ কখন?

বঙ্গ বিজেপির কার্যকরী সমিতিতে ঠাঁই পেলেন শিশির অধিকারী, রয়েছেন শুভেন্দুও

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশে ভোটের আগেই কংগ্রেসে নাম লেখালেন দক্ষিণী অভিনেত্রী জারা খান

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

এসআইআর শুনানিতে গিয়ে সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের

‘গেরুয়া তাণ্ডব লিখবেন না’, যাদবপুর থেকে ফের হুঁশিয়ারি শুভেন্দুর

বিলাসপুরে ‘বাংলাদেশি’ সন্দেহে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের আটক, শাহকে চিঠি দিলেন অধীর

মহিলার পেটে মিলল কলম-বোল্ট সহ একাধিক জিনিস, তাজ্জব চিকিৎসকরা যা করলেন…

রাষ্ট্রপতিকে আর ‘মহামান্য’ বলা যাবে না, নিষেধাজ্ঞা জারি করল তারেক সরকার