চলন্ত ট্রেনে ডাকাতির চেষ্টা ব্যর্থ, জিআরপির হাতে গ্রেফতার পুলিশের অস্থায়ী হোম গার্ড-সহ ২

চলন্ত ট্রেনে ডাকাতির চেষ্টা। জিআরপির হাতে গ্রেফতার পুলিশের অস্থায়ী হোমগার্ড-সহ দুই। ঘটনাটি ঘটেছে, উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: চলন্ত ট্রেনে ডাকাতির চেষ্টা, জিআরপির হাতে গ্রেফতার পুলিশের অস্থায়ী হোমগার্ড-সহ দুই। ঘটনাটি ঘটেছে, উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁয়। পুলিশ সূত্রের খবর, গতকাল বনগাঁ স্টেশনের বাইরে থাকা একটি পরিত্যক্ত ট্রেনের কামরার ভিতরে কয়েকজনকে জড়ো হতে দেখা যায়। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে বনগাঁ জিআরপি থানার পুলিশ। তবে পুলিশকে দেখেই বেশিভাগই পালিয়ে যায়। তাঁদের মধ্যে দুজনকে ধরে ফেলে পুলিশ। থানায় এনে জেরা করতেই তাঁরা ডাকাতির টাকা স্বীকার করে এবং জানায়, ওই কামরার মধ্যে তাঁদের ঘাঁটি রয়েছে। গতকাল সেখানে বসেই চুরি-ছিনতাইয়ের টাকা ভাগ-বাটোয়ারা করছিল। পুলিশ জানায়, অনেকদিন ধরেই এই চক্রের খোঁজ করছিল বনগাঁ জিআরপি।

পুলিশের অনুমান, এই চক্রের সক্রিয় সদস্য রাতের দিকে অপারেশন চালায়। স্বাভাবিকভাবেই বনগাঁ, দত্তপুকুর, অশোকনগর, বারাসত লোকালগুলিতে রাতের দিকে ভিড় থাকে। আর সেই ভিড়ের সুযোগ নেয় দলের সদস্যরা। ট্রেনে উঠে চারিদিকে ছড়িয়ে যায় তাঁরা। এরপর কাউকে টার্গেট করলে তাঁকে ঘিরে ধরে তাঁর থেকে টাকাপয়সা, সোনার গহনা ছিনিয়ে ট্রেন থেকে নেমে যায়। ভিড়ের মধ্যে থাকায় যাত্রীরা বুঝতেও পারে না, তাই তাঁদের ধরাও যায়না। কারও ব্যাগ ছিনতাই করে তাঁরা, কারও সোনার গহনা, মোবাইল ফোন, কারও দামি ঘড়ি তাঁদের টার্গেটের অংশ হয়। এইভাবেই দীর্ঘদিন ধরে রমরমা চুরি-ডাকাতি চালিয়ে যাচ্ছে এই চক্র।

গতকাল সেই বিভিন্ন জায়গা থেকে দলের সক্রিয় সদস্য বনগাঁ স্টেশনের ওই কামরায় জড়ো হয়ে টাকা-বাটোয়ারা করছিল বলে অভিযোগ। তবে দলের সবাইকে ধরতে না পারলেও দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম সবুজ নন্দী ও ব্রিজেশ দাস। ধৃত সবুজের বাড়ি অশোকনগর এলাকায় ও ব্রিজেশের বাড়ি হাবড়া বানিপুর এলাকায়। জানা গিয়েছে, ব্রিজেস হাবড়া থানায় অস্থায়ী হোম হিসেবে কর্মরত। সেই কাজের পাশাপাশি এই অপরাধ চক্রের সঙ্গে জড়িত ছিল সে। ধৃতদের বৃহস্পতিবার (১৭ সেপ্তেম্বর) নিজেদের হেফাজতের আবেদন জানিয়ে বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে পুলিশ। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। 

গাঙ্গুরামের নিমকিতে পালক, আমিনিয়ায় পচা মাংস! অভিযানে গিয়ে চক্ষুচড়কগাছ খাদ্য সুরক্ষা দফতরের

মহিলারাই আবাস যোজনার মালিক, নারী ক্ষমতায়নে বড় সিদ্ধান্ত শুভেন্দু সরকারের

দু’মাস আগে নিখোঁজ, অবশেষে নদিয়ায় খোঁজ মিলল উত্তরপ্রদেশের কিশোরের

‘অসাধারণ-অতুলনীয় নেতা’, মোদির জন্মদিনে সৌরভের গলায় প্রধানমন্ত্রীর প্রশংসা

বিশ্বকর্মা পুজোয় আমিষ খাবার খাচ্ছেন? বড় ভুল করছেন না তো?

পানশালার নর্তকীদের ঠুমকো নাচে মজে দুই উর্দিধারী, ভিডিও ভাইরাল হতেই শোরগোল

জামিনের শর্ত লঙ্ঘনের অভিযোগ, ফের কি জেলের ঘানি টানতে হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়কে?

প্রধানমন্ত্রী হিসেবে মোদির উপহার পাওয়া ১,৪৯৮ উপহার সামগ্রী উঠল নিলামে

আর কিছুক্ষণের মধ্যেই ঘনিয়ে আসছে দুর্যোগ, কলকাতায় জারি হলুদ সতর্কতা

বিধানসভা ভোটে ভরসা রাখায় বাংলার মা-বোনদের ধন্যবাদ জানালেন মোদি

নবান্ন থেকে পাততাড়ি গুটিয়ে মহালয়ের আগেই মহাকরণে ফিরছেন মুখ্যমন্ত্রী

পুলিশকে টেনে বের করে পেটানোর হুমকি, কাঠগড়ায় হরিণঘাটার বিজেপি বিধায়ক

শ্রীরামপুরে ‘কঠিন’ শর্তে মমতাকে সভা করার অনুমতি দিল হাইকোর্ট

পুজোর আগে পর্যটকদের বড় ধাক্কা! গরুমারায় ফের চালু প্রবেশমূল্য, কত খরচ জানেন?