‘১ কোটি ৪৩ লক্ষ পরিবার আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায়,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে আজ, রবিবার থেকেই শুরু হয়ে গেল আয়ুষ্মান ভারত প্রকল্প। নেতাজি ইন্ডোরে সেই প্রকল্পের শুভ সূচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই প্রকল্পের শুভ সূচনায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুপ্রিয়া পটেল, সুকান্ত মজুমদার, অভিনেতা মিঠুন চক্রবর্তী, স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্য়ায় সহ আরও অনেকে। আজ, রবিবার ১৬ অগস্ট এই প্রকল্প শুরু করার পিছনে একটি বিশেষ কারণ রয়েছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, ‘১৯৪৬ সালের ১৬ আগস্ট, কলকাতা সহিংসতা ও রক্তপাতের এক ভয়াবহ অন্ধকারে নিমজ্জিত হয়েছিল। আমাদের ইতিহাসের এক অন্ধকার ও মর্মান্তিক অধ্যায় হলো এই দিনটি। সাম্প্রদায়িক বিদ্বেষের দাবানল ছড়িয়ে পড়েছিল এবং হাজার হাজার নিরপরাধ মানুষের প্রাণহানি ঘটেছিল। প্রায় ১০ হাজার হিন্দু খুন হয়েছিলেন। সেদিন গোপাল পাঁঠা রাস্তায় না নামলে আমরা হিন্দুরা বাঁচতাম না। আগের সরকার তোষণের জন্য এই দিনটাকে খেলা হবে দিবস ঘোষণা করেছিল। আর আমাদের সরকার আয়ুষ্মান দিবস ঘোষণা করে এই প্রকল্প চালু করল। সকলের শতায়ু কামনা করেই আয়ুষ্মান ভারত প্রকল্প শুরু করলাম।’

আরও পডুন: রাতের অন্ধকারে দুষ্কর্ম, বিরসা মুণ্ডা-আম্বেদকরের মূর্তি ভাঙল দুষ্কৃতীরা, চাঞ্চল্য তাহেরপুরে

মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, ‘এই প্রকল্পের আওতায় ১.৪৩ কোটি পরিবারের প্রায় ৬ কোটি মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবার সুযোগ দেওয়া হবে। প্রতি বছরে পাঁচ লক্ষ টাকা করে ক্যাসলেশ চিকিৎসা পাবে ১.৪৩ কোটি পরিবারের সদস্যরা। এর মধ্যে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা-র সুবিধা পাবেন ৮০ লক্ষ পরিবার। আর যাঁরা নির্দিষ্ট মানদণ্ডের জন্য এই প্রকল্পের আওতায় আসতে পারলেন না। তাঁদের জন্য মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবীমা প্রকল্প চালু করা হল। আয়ুষ্মান ভারতের মতোই সুযোগ সুবিধা থাকবে এই প্রকল্পে। মোট ৮০ লক্ষ পরিবারকে দেওয়া হবে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবীমা। সারা ভারতব্যাপী এই প্রকল্পে সুবিধা পাবেন উপভোক্তারা। রাজ্যের বাইরে গিয়ে কেউ অসুস্থ হয়ে পড়লে যে কোনও হাসপাতাল থেকে এই প্রকল্পে চিকিৎসা পরিষেবা পাবেন। রাজ্যের ১৯৩০ হাসপাতালে থাকবে আয়ুষ্মান ভারতের সুবিধা। এই কার্ডের মাধ্যমে হাঁটু ও কোমড়ের জয়েন্টের অপারেশন করাও সম্ভব হবে। বিগত সরকারের আমলে স্বাস্থ্যসাথী প্রকল্পে ১৭০০টি রোগের চিকিৎসা দেওয়া হত। আয়ুষ্মান ও মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবীমা যোজনার আওতায় তা বাড়িয়ে ১৯৫০টি করা হয়েছে। রাজ্যের পাশাপাশি দেশব্যাপী ৩৮ হাজার ৬০৪টি হাসাপাতালে সুবিধা মিলবে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবীমা ও আয়ুষ্মান ভারতের।‘

শুভেন্দু অধিকারী আরও বলেন, ‘সাধারণ মানুষের নাগালের মধ্যে সস্তায় ওষুধ পৌঁছে দিতে রাজ্যে ৪৫৮টি জন ঔষধি কেন্দ্রও চালু করা হচ্ছে। পাশাপাশি ১০০টি অমৃত ফার্মেসি খোলারও সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।’

Flydubai-কাণ্ডে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করল NIA

উমার আগমন থেকে বরণ, শাড়ির বুননেই দুর্গাপুজোর গল্প! দাম শুনলে চমকে যাবেন

অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরার নির্দেশ দিল্লি হাইকোর্টের, কোন মামলায়?

ঢাকায় রবীন্দ্রনাথ-সত্যজি‍ৎ রায়দের গ্রাফিতিতে চুনকালি লেপে দিল পাকিস্তানপন্থীরা

সপ্তমীতে হয় সিঁদুর খেলা, দেবীর সঙ্গে নেই কার্তিক ও গণেশ, রায়বাড়ির পুজোয় রয়েছে চমক

যাত্রীদের জন্য সুখবর! অবশেষে সফলভাবে সম্পন্ন বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ মেট্রোর ট্রায়াল রান

৯ টাকার ছোলে ভাটুরে বিক্রি করে ১০০ কোটি সাম্রাজ্য তিন বন্ধুর

নদিয়ার হোগলবেড়িয়ায় বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি কৃষক, পাল্টা গুলি বিজিবি’র

‘পুলিশের গায়ে কেউ হাত দিলে পরিণতি ভাল হবে না,’ হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

বিমান থেকেই অভিজিৎ দীপক, সৌরভ দাসদের আটক করল দিল্লি পুলিশ

যন্তর মন্তরে বিক্ষোভের আগে গুরুগ্রামে আটক ইউটিউবার ধ্রুব রাঠি, কী কারণে পুলিশের পদক্ষেপ?

ককরোচদের আন্দোলনে সামিল, দিল্লি পুলিশের হাতে আটক মমতা বন্দ্যোপাধ্যায়

রেজিনগরের ফল নিয়ে ভুল তথ্য, অভিষেকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের

জন্মদিনের কেক কাটার পরের দিনই রহস্যমৃত্যু, তড়িঘড়ি সৎকারের আগে থামাল পুলিশ