রাতের অন্ধকারে বিরসা মুণ্ডা-আম্বেদকরের মূর্তি ভাঙল দুষ্কৃতীরা, চাঞ্চল্য তাহেরপুরে

৮০ তম স্বাধীনতা দিবসের রাতেই ভাঙা হল বিরসা মুণ্ডা, ডক্টর বি আর আম্বেদকরের মূর্তির একাংশ। ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার তাহেরপুরে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ৮০ তম স্বাধীনতা দিবসের রাতেই ভাঙা হল বিরসা মুণ্ডা, ডক্টর বি আর আম্বেদকরের মূর্তির একাংশ। ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার তাহেরপুরে। তবে রবিবার (১৬ অগস্ট) দুটি মূর্তি ঠিক করা হয়েছে। কিন্তু এমন নক্ক্যারজনক ঘটনা কে বা কারা ঘটাল? দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে, তাহেরপুরে থানার অন্তর্গত মহিষডাঙায়। যেটি মুলত আদিবাসী অধ্যুষিত এলাকা।

জানা গিয়েছে, গতকাল দিনভর ওই এলাকায় স্বাধীনতা দিবস পালিত হয়েছে। উৎসবে এলাকার মানুষজন সকলেই উপস্থিত ছিলেন। উৎসব শেষে রাতের দিকে এলাকা ফাঁকা হয়ে যায়। অন্ধকারেই এলাকায় ঢুকে তাণ্ডব চালায় দুষ্কৃতীরা। দুই মনীষীর মূর্তির একাংশ ভেঙে পালিয়ে যায় তাঁরা। বিষয়টি সকালে নজরে আসে স্থানীয়দের। এমন দৃশ্য দেখার পরেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয়। বিশাল বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছয় তাহেরপুর থানার পুলিশ। ঘটনাস্থল পরিদর্শন করে মূর্তি ভাঙার বিষয়টি খতিয়ে দেখেন পুলিশ আধিকারিকরা।

তবে কারা এমন কাণ্ড ঘটাল? কোথা থেকে তাঁরা এসেছিল? মূর্তি ভাঙার পিছনে তাঁদের কী উদ্দেশ্য ছিল? সবটাই জানার চেষ্টা করছে পুলিশ। তবে স্থানীয়রাই মূর্তি ভাঙার উদ্যোগ নিয়েছেন। কিন্তু তাঁরা ভারতের এই দুই মনীষীর প্রতি অশ্রদ্ধা কিছুতেই মেনে নেবেন না বলে দাবি জানিয়েছেন। অভিযুক্তদের চিহ্নিত করে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা। জানা যায়, গতবছর পুজোর সময় এই দুই মনীষীর মূর্তি বসানো হয়েছিল ওই এলাকায়। ঘটনায় একটি অভিযোগ দায়ের হয়েছে। এবং পুলিশ তদন্ত শুরু করেছে।

‘১ কোটি ৪৩ লক্ষ পরিবার আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায়,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

২১ অগস্ট তারেকের সফরের আগেই ঢাকার হাতে হাদির দুই খুনিকে তুলে দিচ্ছে মোদি সরকার?

‘হেনস্থার জন্য মানসিক চাপে ছিলেন আশিসদা’, প্রাক্তন মন্ত্রীর আত্মহত্যায় শোকাহত মমতা

মেয়ের বান্ধবীকে যৌন হেনস্থা, অভিযুক্তকে মারধর করে পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রা

‘বিজেপি হলেও ছাড় নেই’, বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাড়িতে হামলা নিয়ে কড়া বার্তা শুভেন্দুর

শ্যাম্পু-তেল দিয়েও থামছে না চুল পড়া? বাড়িতেই বানান এই ৫ হেয়ার মাস্ক

সাগরে নিম্নচাপের জের, অতি ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

‘বন্দেমাতরম’ ইস্যুতে সোনিয়াকে বিঁধলেন অমিত শাহ-শুভেন্দু অধিকারী

‘আশিসদাকে কেউ হয়তো ফোন করে ভয় দেখাতে পারে,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযানকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা, সীমানা সিল করল পুলিশ

নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে বদল আবহাওয়ার, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

‘মুখ্যমন্ত্রী যা বলছেন তাই করছেন,’ আচমকাই শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ বীরভূমের কেষ্ট

‘আশিসের বিরুদ্ধে কোনও অভিযোগ নেই, নোটিসও ধরানো হয়নি’, জানালেন বীরভূমের পুলিশ সুপার

‘আশিসদাকে চাপ দিয়েছিল ঋতব্রতরা,’ বিস্ফোরক দাবি কুণালের