Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

স্কুলে যোগ দিলেন ববিতা সরকার

গত ২৭ জুন সুপারিশপত্র পেয়েছিলেন ববিতা সরকার। ৩০ জুন পেয়েছিলেন নিয়োগপত্র। তারপর ৪ জুলাই বিদ্যালয়ে যোগ দেন রাষ্ট্র বিজ্ঞানের শিক্ষিকা পদে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিদ্যালয়ে যোগ দিলেন ববিতা সরকার (BABITA SARKAR)। মেখলিগঞ্জ ইন্দিরা উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা পদে সোমবার যোগ দিয়েছেন তিনি। তিনি রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকা (TEACHER)। এদিন স্কুলে যোগ দেওয়ার পর বলেন, তিনি আপ্লুত। দায়িত্ব সহকারে শিক্ষকতা করবেন। বাড়ি থেকে স্কুলের দূরত্ব অনেকটাই। তাই বাড়ি ভাড়া নিয়ে স্কুলের কাছাকাছি কোথাও থাকবেন, বলেও জানান।

ববিতা সরকারের বেতন হবে, ৪২ হাজার ৬০০ টাকা। উল্লেখ্য, হাইকোর্টের (HIGH COURT) নির্দেশ মত গত সোমবার, ২৭ জুন সুপারিশপত্র পেয়েছিলেন ববিতা সরকার। তিনি চাকরি পেয়েছেন অঙ্কিতা অধিকারী যে স্কুলে পড়াতেন ওই স্কুলেই। প্রসঙ্গত, ববিতা সরকার এসএসসি (SSC) নিয়োগ দুর্নীতি মামলার মামলাকারী ছিলেন। তিনি প্রশ্ন তুলেছিলেন তাঁর নামের পরে অঙ্কিতার নাম থাকলেও কী করে ববিতা চাকরি পাননি। সেই মামলায় জয়ী হয়েছেন ববিতা।

শিক্ষিকার চাকরি থেকে বরখাস্ত হয়েছেন অঙ্কিতা অধিকারী। কোচবিহারের মেখলিগঞ্জ ইন্দিরা উচ্চ বিদ্যালয়ে চাকরি করতেন তিনি। সেই স্কুলেই চাকরি করছেন ববিতা। গত সোমবার সল্টলেকের স্কুল সার্ভিস কমিশনের দফতর থেকে তাঁর হাতে সুপারিশপত্র তুলে দেওয়া হয়েছিল। ওই দিন ববিতা সরকার তাঁর স্বামী সঞ্জয় কর্মকারের সঙ্গে এসএসসি দফতরে গেলে তাঁকে সুপারিশপত্র দেওয়া হয়। এরপর গত ৩০ জুন পেয়েছিলেন নিয়োগপত্র। তারপর ৪ জুলাই শিক্ষিকা পদে চাকরিতে যোগ দিলেন তিনি। এদিন তিনি বলেন, ‘শিক্ষার্থীদের ন্যায়ের পথে চলতে শেখাবেন’।

কলকাতা হাইকোর্টের (HIGH COURT) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন, অঙ্কিতার শূন্যপদে চাকরি দিতে হবে ববিতাকে। সুপারিশপত্র দিতে হবে ২৭ জুনের মধ্যে। মঙ্গলবার সেই সুপারিশপত্র পাঠাতে হবে মধ্যশিক্ষা পর্ষদের দফতরে। ৩০ জুনের মধ্যে দিতে হবে নিয়োগপত্র। সমস্ত প্রক্রিয়া ধাপে ধাপে মেটার পর আজ বিদ্যালয়ে রাষ্ট্র বিজ্ঞানের শিক্ষিকা হিসেবে যোগ দিয়েছেন ববিতা সরকার। তিনি শিলিগুড়ির বাসিন্দা। বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব প্রায় ৮০ কিলোমিটার। অতদূর যাতায়াত করা সম্ভব নয়। মেখলিগঞ্জ বা হলদিবাড়িতে বাড়ি ভাড়া নিয়ে থাকার কথা ভাবছেন তিনি।

বিজেপির জয়ে ৩২ বছরের প্রতিজ্ঞা পূরণ,ধূপগুড়িতে মাথা ন্যাড়া করলেন খোকন

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

জেল খেটে আসা জ্যোতিপ্রিয় মল্লিককে ‘প্রত্যাখ্যান’ হাবড়ার ভোটারদের

বঙ্গে বিজেপি ঝড়, ডুবলেন তৃণমূলের ৫ তারকা প্রার্থী

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

অমিত শাহ ছাড়া বিজেপির বঙ্গ জয়ের পাঁচ নেপথ্য সেনাপতিকে চেনেন?

বিজেপির কাছে হার, ফেসবুক থেকে উধাও রাজ চক্রবর্তী

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

‘‌মন খারাপের কোনও কারণ নেই, ওয়েট–ওয়াচ অ্যান্ড সি’‌, জরুরি বার্তা মমতার

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের

রাতের মধ্যেই ধেয়ে আসছে ৬০ কিলোমিটার গতি বেগে কালবৈশাখী, একাধিক জেলায় কমলা সতর্কতা জারি