গরু খুটা ও বাঁদনা পরবে মাতলো জঙ্গলমহলের একাধিক জেলার আদিবাসী মানুষজন

Share:

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া ও বাঁকুড়া :গরু খুটা ও বাঁদনা পরবে মাতলো ঝালদা থানার খাটঝুড়ি গ্রাম |রাঢবঙ্গের মানভূম জেলা পুরুলিয়ায় কালী পুজোর পরে বাঁদনা পরব(Badna Parab) একটি বিশেষ উৎসব(Special Utsav)। বিশেষ করে ভাত্রীদ্বিতীয়ার দিন বাদ্যযন্ত্র সহযোগে গরু খুটানো।এদিন জেলার প্রতিটি গ্রামেই হয় গরুকে খুঁটায় বেঁধে ঢোল ধামসা বাজিয়ে গরুর শুকনো চামড়া দিয়ে খুঁটানো । কালীপুজোর পরদিন গরুর গোয়ালঘরে চলে পুজো,ঐ সময় গরুর মাথায় ধানের মুকুট পরিয়ে তার গোটা শরীরে রঙ্গিন ছাপ দেওয়া হয়। এর পরদিন ভাইফোঁটা পর্বের পরপরই চলে ঘরের পোষ্য গরুকে নিয়ে এধরণের উৎসব । সেই মতো ঝালদা থানার খাটঝুড়ি গ্রামেও গ্রামবাসীরা মেতে উঠলো গরু খুটাই | যদিও এধরণের উৎসবের কোনো পৌরাণিক বা প্রাচীন ইতিহাস নেই। শুধুমাত্র মানুষের মনোরঞ্জনের কারণে এই অনুষ্ঠান বলেও অনেকের মত।

আবার অনেকেরই দাবী ধানের ভালো ফলন ও পরের বছরে নতুন চাষে গরু কতটা শক্তিধর হয়েছে তা দেখার জন্য এ উৎসব। অন্যদিকে,পশ্চিম মেদিনীপুরের দাসপুর ১ ব্লকের নাড়াজোল অঞ্চলের হরিরাজপুরে হরি রাজপুর যুবগোষ্ঠী ও হরিরাজপুর বাঁদনা পরব কমিটির পরিচালনায় জনজাতি সম্প্রদায়ের পরম্পরা ঐতিহ্য রীতিনীতি প্রথা মতে ধামসা মাদোলের তালে তালে, আদিবাসী নৃত্য ও গরুর নাচের মধ্য দিয়ে চাঁদবাঁদানী উৎসব ও বাঁদনা পরব পালিত হলো।এই পরব কৃষিভিত্তিক উৎসব।বাঁদনা পরব পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়খন্ড রাজ্যের সাঁওতাল কুরমি বাউড়ি রাজোয়ারনাপিত বাগাল গোয়ালা লোধা বাগদি মুন্ডা কুইরি কুমহার প্রভৃতি জাতির কৃষিভিত্তিক উৎসব।প্রতিবছর কার্তিক মাসে কালীপুজোর পর এই পরব পালিত হয়।এই পরবে যে গান গাওয়া হয় তাকে অহিরা গান বলা হয়।

শাল-পিয়াল ঘেরা, আদিবাসী জনজাতি অধ্যুষিত।গ্রামগুলিতে শুরু হয়েছে বাঁদনা সহরায় উৎসব।রাঢ় বাংলার আদিবাসীরা মেতে উঠেছেন উৎসবে।ছোটনাগপুর মানভূম সহ বাঁকুড়া পুরুলিয়া মেদিনীপুরের সবচেয়ে বড় এবং ঐতিহ্যপূর্ণ উৎসব।হুগলি এবং বর্ধমানের(Bardhaman) পূর্বাঞ্চলের সাঁওতাল জনগোষ্ঠী কালী পূজোর সময় ওই উৎসব পালন করেন ।প্রধানত গো বন্দনা হিসাবে পালন করা হয়। এই উৎসবের চলে একমাস ধরে।আদিবাসী গ্রামগুলিতে চলে এই উৎসব।আদিবাসী মহিলারা তাদের মাটির ঘর রং দিয়ে রাঙিয়ে তোলেন।আঁকেন আলপনা।পুরুষরা গরু এবং মোষের সেবা যত্ন করেন। জমিতে কৃষি কাজ করার পর গবাদি পশুরা এই সময়ে বিশ্রাম পায়।

গোয়ালঘর পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। গরু মোষের শিং- এ তেল, গলায় মালা, শিং-এ ধানের শীষের গোছা পরিয়ে বরণ করার রীতিও আছে। আদিবাসী ঘরের গরু ও বলদকে গোয়ালে পুজো করা হয়। এরপর গরু জাগানোর গান-বাজনা চলে।উৎসবের প্রথম দিনে আদিবাসীরা তাদের দেবতার উদ্দেশ্যে পূজো দেন।রাতে ধামসা মাদোলের সঙ্গে নাচ গান শুরু হয়। এরপর হয় গরু খুঁটানো। গ্রামের ফাঁকা মাঠে গরুকে খুঁটির সঙ্গে বাঁধা হয়, এরপর গরু বা মোষ কে তাদের গায়ে লাল ছোপ, কপালে এবং শিঙে তেল সিঁদুর লাগিয়ে গলায় মালা ঘন্টা ঘুঙুর বেঁধে খুঁটিতে বেঁধে রাখা হয়। চামড়া অথবা লাল কাপড় হাতে আদিবাসী পুরুষরা তাদের দিকে এগিয়ে যান। সেই গরু ও মহিষ খুঁটি ছেড়ে বেরিয়ে আসতে চায়।শস্য সন্তান গবাদি পশুকে রক্ষা করার জন্য এই উৎসবে মেতে ওঠেন রাঢ়বাংলার আদিবাসী জনজাতি সমাজ।

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়

ধর্মের বিভেদ ভুলে অন্যরকম ভাইফোঁটা, বোনেদের স্বনির্ভর করতে দেওয়া হল প্রয়োজনীয় উপহার