বাদুড়িয়াতে ২২ জন রোহিঙ্গা অনুপ্রবেশকারীকে ধরে ফেলল গ্রামবাসীরা

Share:

নিজস্ব প্রতিনিধি,বাদুড়িয়া:২২ জন রোহিঙ্গা অনুপ্রবেশকারীকে ধরে ফেলল গ্রামবাসীরা। ঘটনাস্থলে পুলিশ।
উত্তর ২৪ পরগনা জেলার বাদুড়িয়ার(Baduria) শায়েস্তানগর ১ পঞ্চায়েতের লবঙ্গ গ্রামের ঘটনা ।ভারত বাংলাদেশের সীমান্ত লাগুয়া গ্রাম লবঙ্গতে শুক্রবার সকালে এলাকার মানুষ দেখতে পায় গ্রামের একটি নবনির্মিত বাড়ির ভেতরে বেশ কিছু মানুষ আশ্রয় নিয়েছে । তাদেরকে জিজ্ঞাসা করে এলাকার মানুষ এবং স্থানীয় পঞ্চায়েতের প্রতিনিধিরা বুঝতে পারে তারা রোহিঙ্গা(Rohinga) । এরপর বাদুড়িয়া থানায়(Baduria P.s.) খবর দিলে বাদুড়িয়া থানার পুলিশ ঘটনাস্থলে আসে । শিশু সহ মোট ২২ জন আছেন এখানে। তাদের মধ্যে দুজন গর্ভবতী হওয়ায় তাদেরকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেছে পুলিশ। তাদেরকে ঘিরে রেখেছে পুলিশ এবং তাদের নিরাপত্তার খাতিরে স্থানীয় মানুষকে তাদের কাছে যেতে দিচ্ছে না।

তারা স্বীকার করেছে- দশ বছর আগে অবৈধভাবে তারা ভারতে আসে । হায়দ্রাবাদে তারা কাগজ ও প্লাস্টিক ভাঙ্গা কুড়ানোর কাজ করতো। বর্তমানে তারা ঠিক করেছিল বসিরহাট সীমান্ত দিয়ে রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নেবে। কিন্তু তার আগেই গ্রামবাসীরা তাদের ধরে ফেলে। এছাড়া আবারও এক বাংলাদেশি গ্রেফতার রাণীনগরে। বৃহস্পতিবার গভীর রাতে মুর্শিদাবাদের রানীনগর থানার রামনগর নতুন পাড়া এলাকায় অভিযান চালায় রানীনগর থানার পুলিশ সেখান থেকে এক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করে।

পুলিশ জানিয়েছে, ধৃতের নাম মহঃ উজ্জ্বল। বাড়ি বাংলাদেশের কুষ্টিয়া জেলায় ।ধৃতকে শুক্রবার ৪ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে লালবাগ আদালতে পাঠায় রানীনগর থানার(Raninagar P.S.) পুলিশ। কি কারনে ওই ব্যক্তি বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে এসেছিল তার তদন্ত শুরু করেছে রাণীনগর থানার পুলিশ। উত্তর ২৪ পরগনা , মুর্শিদাবাদ সহ একাধিক জেলার সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশি ও রোহিঙ্গাদের অনুপ্রবেশ রুখতে সতর্ক পুলিশ প্রশাসন।

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

অসমের কাজিরাঙাতে মিনি বাসের সঙ্গে ট্রাকের সংর্ঘষ, নিহত ১৬

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের