দুর্ঘটনায় আহত মাধ্যমিক পরীক্ষার্থীকে রাইটার দিয়ে সাহায্য পর্ষদের

Share:

নিজস্ব প্রতিনিধি,বাগনান: অবশেষে পরীক্ষা দিতে পারলেন বেপরোয়া বাইকের ধাক্কায় জখম মাধ্যমিক পরীক্ষার্থী।ডান হাতে গুরুতর আঘাত থাকায় রাইটার(writer) নিয়ে পরীক্ষা দিলেন সে। জানা গিয়েছে সোমবার পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার সময়ে বেপরোয়া বাইকের ধাক্কায় জখম হয় বাগনান থানা এলাকার ধুমদোর বাসিন্দা ও শ্যামপুর নয়ন চন্দ্র বিদ্যাপীঠের ছাত্র কুন্তল খাঁড়া(Kuntal Khara)। তাঁর পরীক্ষার সিট পরে শ্যামপুরে শশাটি নহলা কাঁঠালদহ অবিনাশ হাই স্কুলে।গুরুতর জখম অবস্থায় সে রাস্তায় পড়েছিল। স্থানীয়রা আহত পরীক্ষার্থীকে উদ্ধার করে বাগনান(Bagnan) দুই নম্বর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে ।

পরীক্ষার জন্য সে বাড়ি চলে আসতে বাধ্য হয়।এরপর কুন্তলের পরিবার যোগাযোগ করে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে।সেখান থেকে যোগাযোগ করা হয় মধ্যশিক্ষা পর্ষদের সঙ্গে।দ্রুত ব্যবস্থা নেওয়া হয়।রাতারাতি তৎপর হয়ে ওঠে শিক্ষা পর্ষদ। মঙ্গলবার অতিরিক্ত আয়োজন করে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়।এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে কুন্তলের পরিবার থেকে শুরু করে সব পক্ষই। আহত এক পরীক্ষার্থীকে যেভাবে মধ্যশিক্ষা পর্ষদ রাতারাতি উদ্যোগ নিয়ে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দিল, তা নিঃসন্দেহে প্রশংসনীয়।

সোমবার কোথাও মাধ্যমিক পরীক্ষার্থীকে পরীক্ষা হলে অ্যাডমিট কার্ড(Admit Card) পৌঁছে দিয়েছে পুলিশ, কোথাও আবার পরীক্ষার্থীর মা অসুস্থ থাকায় সময়মতো তাকে পরীক্ষার সেন্টারে নিয়ে গেছেন থানার ওসি (OC)নিজের গাড়িতে করে। এছাড়া রাস্তাঘাটে পুলিশ বন্ধু, থেকে শুরু করে সিভিক ভলান্টিয়ার এবং ভিলেজ পুলিশদের পরীক্ষার্থীদের সাহায্য করতে তৎপরতা নজর কাড়ার মত।সেখানে সংযোজন হল পর্ষদের মাধ্যমিক পরীক্ষার্থীদের সাহায্য করার জন্য তৈরি কুইক রেসপন্স টিমের এই বিশেষ উদ্যোগ।

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়

ধর্মের বিভেদ ভুলে অন্যরকম ভাইফোঁটা, বোনেদের স্বনির্ভর করতে দেওয়া হল প্রয়োজনীয় উপহার