বগুলাতে জাল সার্টিফিকেট দেওয়ার অভিযোগে সরকারি ২ আধিকারিক গ্রেফতার

Share:

নিজস্ব প্রতিনিধি, নদিয়া: নদিয়ার বগুলা দু’নম্বর পঞ্চায়েতে ৪৮৮৮টি জাল সার্টিফিকেট দেওয়ার অভিযোগে সরকারি দুই আধিকারিক সহ আরো দুই পঞ্চায়েত কর্মী গ্রেফতার। শুরু তরজা।পঞ্চায়েতে আর্থিক দুর্নীতি ও জাল সার্টিফিকেট দেওয়ার অভিযোগে গ্রেফতার হয়েছেন পঞ্চায়েতের সরকারি আধিকারিক সহ আরো দুই কর্মী। ঘটনাটি বগুলা দুই নাম্বার গ্রাম পঞ্চায়েতের। অভিযোগ ২০১৮ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত বগুলা দুই নাম্বার গ্রাম পঞ্চায়েত ছিল তৃণমূলের দখলে। সেই সময় ব্যাপক দুর্নীতি হয়েছে বলেই দাবি করেন রানাঘাট উত্তর-পূর্ব বিধানসভার বিজেপি বিধায়ক অসীম বিশ্বাস। দুর্নীতির দায়ে পঞ্চায়েত সেক্রেটারি সহ আরো দুই গ্রেপ্তার।

ধৃতদের আজ রানাঘাট মহকুমা আদালতে(Ranaghat Court) পেশ করে হাঁসখালি থানার পুলিশ। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এর আগেই বারংবার অভিযোগ উঠছিল বিভিন্ন রকম দুর্নীতির। এবার জাল সার্টিফিকেট দেওয়ার অভিযোগ ছাড়াও রয়েছে সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা তছরুপের অভিযোগও। আর এই দুর্নীতির কারণে গ্রেফতার হয় বগুলা দুই নাম্বার গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি প্রকাশ রায় সহ আরো তিনজন। হাঁসখালি থানার(Haskhali P.S.) পুলিশ দুর্নীতি ও জাল সার্টিফিকেট দেওয়ার অভিযোগে মোট চারজনকে গ্রেফতার করেছে। এই ঘটনা নিয়ে বগুলা দুই নাম্বার গ্রাম পঞ্চায়েতের প্রধান সুস্মিতা বিশ্বাস বর্মন জানান ,পুলিশ পুলিশের মত কাজ করবে এ বিষয়ে আমার কিছু বলার নেই। এ ব্যাপারে হাঁসখালির পঞ্চায়েত সমিতির সভাপতি শিল্পী বিশ্বাস বলেন মোট ৪৮৮৮টি ভুয়ো জন্ম সার্টিফিকেট তৈরি করা হয়েছে । যেটা কোনোভাবেই সম্ভব নয় । যেখানে একটা পঞ্চায়েতের একটা গ্রামে বছরের তিনটের থেকে চারটে শিশু জন্মায় সেক্ষেত্রে এই বিপুল শিশু জন্মের যে সার্টিফিকেট তৈরি হয়েছে তার সম্পূর্ণ জাল ।

সরকারি নথিতে ছাড়া ব্লক জুড়েও এত শিশু জন্মায়নি । সাংবাদিকরা সভাপতিকে প্রশ্ন করেন তাহলে কি হাসপাতালে প্রতি মানুষের আস্থা নেই বলেই কি বাড়িতে সন্তান জন্ম নিয়েছে ? এই প্রশ্নের উত্তরের সভাপতি বলেন আমরা আশা কর্মী হেলথ সেন্টার এমনকি বগুলা গ্রামীণ হাসপাতালে(Bagula Hospital)Bagula  নথিতে এর এক তৃতীয়াংশ শিশুর জন্মের নথি পাইনি । জাল নথি করার অভিযোগ এই পঞ্চায়েতের চারজন কর্মীকে গ্রেফতার করা হয়েছে এবং তিনি চান পুলিশ প্রশাসন করা হাতে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিক । এ ব্যাপারে হাঁসখালির বগুলা দু’নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি বলেন সম্পূর্ণ দু’নম্বরই করে জাল জন্ম সার্টিফিকেট(Fake Birth Certificate) করা হয়েছে । তিনি বলেন শুধু চারজনকে গ্রেফতার করলে হবে না এর সাথে গ্রাম পঞ্চায়েতের প্রধান কেউ গ্রেফতার করতে হবে। 

কারণ তিনি তার অফিসে জাল জন্ম সার্টিফিকেটের ব্যাপারটা এড়িয়ে যেতে পারেন না । পাশাপাশি তিনি বলেন এর পেছনে যদি কংগ্রেস, তৃণমূল, সিপিএম, বিজেপির যে দলের লোকই থাক না কেন তাদেরকেও গ্রেফতার করতে হবে । তবে আঠারো মাসে ৪৮৮৮টি জন্ম সার্টিফিকেট জাল করা হয়েছে তার প্রমাণ হাঁসখালি থানার পুলিশ পেয়েছে । একজন অভিযোগ করেছেন তার ভিত্তিতেই সরকারি চারজন কর্মচারী গ্রেফতার হয়েছেন । চার অভিযুক্তকে শুক্রবার রানাঘাট আদালতে পেশ করা হয়।

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন