দার্জিলিংয়ের বার্বিকিউ কাণ্ডে গ্রেফতার হোমস্টের মালিক-সহ চার

Share:

নিজস্ব প্রতিনিধি: হানিমুনে গিয়ে ঘটে গিয়েছে ভয়ঙ্কর ঘটনা। নববিবাহিত দম্পতি ভেবেছিলেন সুন্দর স্মৃতি নিয়ে ফিরবেন কিন্তু ভাগ্য সহায় হয়নি। সিটংয়ে হোমস্টেতে বার্বিকিউ করার সময় আগুনে ঝলসে গিয়েছেন সদ্যবিবাহিত তরুণী। সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে সেই ভিডিও। সেই ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। যার মধ্যে রয়েছেন হোমস্টের মালিক। বার্বিকিউয়ের ট্রেতে কেরোসিন ঢালায় অভিযোগ উঠেছিল এক কর্মীর বিরুদ্ধে। তাকেও গ্রেফতার করা হয়েছে।  

ধৃত চার জনের মধ্যে রয়েছেন হোমস্টের মালিক নেহাল আজরান, হোমস্টের আরেক অংশীদার পবনকুমার অগ্রবাল, কর্মী দীপেন লামা এবং নাসির উদ্দিন। জানা গিয়েছে নাসিরউদ্দিন হলেন উত্তর দিনাজপুরের চোপড়ার বাসিন্দা। তিনিই কেরওসিন ঢেলেছিলেন। বাকি তিন জনই কার্শিয়াংয়ের বাসিন্দা৷ নিকিতার স্বামী জানিয়েছেন তাঁর স্ত্রী শুক্রবার পর্যন্ত কথা বলতে পারলেও শনিবার থেকে কথা বলার সেই শক্তিটুকু হারিয়েছেন। মর্মান্তিক এই ঘটনা নিয়ে হোমস্টে কর্তৃপক্ষের দিকে আঙুল তুলেছেন নিকিতার স্বামী সৌভিক। সৌভিক বলেছেন, ‘শুক্রবার যে ভাবে অল্প একটু কথা বলছিল, সেটা আজ কমে এসেছে। চিকিৎসকেরা বলছেন, সময় লাগবে।’ 

আরও পড়ুন: ন্যায্য মূল্য ওষুধের দোকানে মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়ার অভিযোগ, বন্ধ করা হল দোকান 

পরিবারের দাবি, সিটংয়ের একটি হোমস্টেতে উঠেছিলেন নবদম্পতি। রাতে সেখানে বারবিকিউয়ের আয়োজন করা হয়। আর সেখানেই ঘটে বিপত্তি। পরিবারের অভিযোগ, নিরাপত্তার পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় আচমকাই আগুন ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখায় গুরুতরভাবে জখম হন নিকিতা। দুর্ঘটনার পর  নিকিতাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরে তাঁকে শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে স্থানান্তরিত করা হয়। বর্তমানে সেখানেই সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন তিনি। আগুনে তাঁর শরীরের বেশ কয়েকটি অংশ মারাত্মকভাবে পুড়ে গিয়েছে বলে   জানা গিয়েছে।  

মিলল না জামিন, জেলে থেকেই ভোটে লড়তে হবে নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীকে

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে গেরুয়া ঝড়, সভাপতি-সহ তিন পদে জয়ী এবিভিপি প্রার্থীরা

ন্যায্য মূল্য ওষুধের দোকানে মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়ার অভিযোগ, বন্ধ করা হল দোকান

পুজোর মরশুমে দিঘার জন্য স্পেশাল ট্রেন চালাবে দক্ষিণ-পূর্ব রেল

MIO AMORE-র আউটলেটে বাসি খাবার, চিকেন প্যাটিসে ভর্তি ছত্রাক, চাঞ্চল্য

রেজিনগর উপনির্বাচনের আগে গ্রেফতার হুমায়ুন কবীরের দলের রাজ্য সম্পাদক, মিলল জালনোট ও আগ্নেয়াস্ত্র

PTS-এ চাঞ্চল্যকর ঘটনা, শৌচালয় থেকে ঝুলন্ত অবস্থায় পুলিশকর্মীর মৃতদেহ উদ্ধার

গুগল ম্যাপের ভুলে ২০ ফুট গভীর খাদে বাইকচালক, রাতভর তল্লাশির পর সকালে মিলল খোঁজ

পরিচয় ভাঁড়িয়ে কেরলে নৌসেনা আকাদেমিতে চাকরি, পুলিশের জালে বাংলাদেশি

‘দিদির কথাতেই প্রার্থীপদ প্রত্যাহার করছি না,’ ডিগবাজি খেয়ে জানালেন রেজিনগরের রবিউল

নন্দীগ্রামের পর রেজিনগরেও প্রার্থী হারালেন মমতা, মনোনয়ন প্রত্যাহার রবিউলের

দার্জিলিংয়ের বার্বিকিউ কাণ্ডে গ্রেফতার হোমস্টের মালিক-সহ চার

পঞ্জাবের মুখ্যমন্ত্রীর কনভয়ে ডিম-টমেটো ছোড়ার চেষ্টা, পুলিশের জালে মোদির প্রাক্তন সতীর্থ

বদলের বাংলার গতি বাড়াতে চারটি রুটে ‘নমো ভারত’ ট্রেনের প্রস্তাব শমীকের