এই মুহূর্তে




মালদার বৈষ্ণবনগর থেকে ২ বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি,বৈষ্ণবনগর: সীমান্তবর্তী এলাকা থেকে গ্রেফতার দুই বাংলাদেশি। মালদার ভারত – বাংলাদেশ সীমান্তবর্তী, বৈষ্ণবনগর থানা(Baishnabnagar P.S.) এলাকা থেকে পুলিশের হাতে গ্রেফতার দুই বাংলাদেশি। ধৃতদের নাম, তাজেল হোসেন(২২) এবং মোহাম্মদ মোমিন (২৯)।ধৃতদের বাড়ি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার, শিবগঞ্জ থানার মনোহরপুর গ্রামে। বৈষ্ণবনগর থানা এলাকায় সন্দেহ ভাজন ভাবে তাদের ঘোরাঘুরি করার সময়, গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে পুলিশ এদের গ্রেফতার করে।রবিবার ধৃতদের পেশ করা হয় মালদা জেলা আদালতে(Malda Court)। এদিকে,সারা রাজ্য জুড়ে চলছে এস আই আর এর কাজ। বাড়ি বাড়ি যাচ্ছে বি এল ওরা।

কোথাও কোথাও, বিএলও দের বিরুদ্ধে অভিযোগ করছে বিরোধীদল।মালদা জেলার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী ইংরেজবাজার এবং পুরাতন মালদা এলাকা। গত কয়েক বছরে এখানে জনসংখ্যার হার ব্যাপকভাবে বেড়েছে। বিভিন্ন গ্রাম গঞ্জ থেকে শহরের দিকে চলে আসছে মানুষ। অভিযোগ সীমান্ত পেরিয়ে অনেকেই এই এলাকায় প্রবেশ করেছে।আর এরই মধ্যে, সঠিক ভোটার তালিকা প্রকাশের জন্য শুরু হয়েছে এসআইআর।এক সময় মালদার বাসিন্দা ছিলেন। এরপর দীর্ঘদিন গুজরাতে কাজ করতেন। ইংরেজবাজার পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শুদ্ধোধন মিত্র। বিগত কয়েক বছর ধরে আবার তিনি ফিরে এসেছেন নিজের শহরে। তার নাম উঠে যাবে তিনি আশাবাদী। ২০০২ সালে তিনি ছিলেন গুজরাটের ভোটার।

পুরাতন মালদার মুচিয়া এলাকার বাসিন্দা নির্মল কুমার বিশ্বাস। ১৯৭১এ তিনি বাংলাদেশের পাবনা জেলা থেকে মালদা এসেছিলেন। সেই সময় থেকে তিনি এখানেই বসবাস করেন। ২০০২ সালের তালিকায় তার নাম নেই । স্বাভাবিকভাবেই তার মাথায় চিন্তার ভাঁজ।
আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা, মালদা দক্ষিণের কংগ্রেস সাংসদ তথা জেলা কংগ্রেস সভাপতি ইসা খান চৌধুরী বলেন, এর আগেও এস আই আর হয়েছে, বিহারেও হয়েছে। আতঙ্কিত হওয়ার কিছু নেই। দিল্লির শাসক দল বিজেপি ও এই রাজ্যের শাসক দল তৃণমূল অযথা মানুষের মধ্যে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করছেন। কোন কোন জায়গায় Blo তৃণমূল নেতাদের বাড়িতে বসে ভোটার তালিকা পরীক্ষা করছে।এস আই আর সম্পর্কে সাংসদের কোন ধারণাই নেই। দাবি বিজেপি দক্ষিণ মালদা সাংগঠনিক জেলা সভাপতি অজয় গঙ্গোপাধ্যায়ের।এস আই আর নিয়ে মালদা দক্ষিণের কংগ্রেস সাংসদ ও বিজেপিকে তীব্র কটাক্ষ জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বক্সির।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

অসুস্থ ছেলের ওষুধ আনতে গিয়ে সব শেষ, নড়বড়ে সেতু পার হতে গিয়ে নদীতে ডুবে মৃত্যু ব্যক্তির

মেসির সফরের মূল উদ্যোক্তা গ্রেফতার হওয়ার পরই পাকড়াও করার দাবি তুললেন রাজ্যপাল, মাঠে নামল বিজেপি

ফুটবল তারকা মেসির সফরের উদ্যোক্তা শতদ্রু দত্ত কে?

‘ব্যর্থতা’ আড়ালে বিমানবন্দর থেকে মেসির সফরের মূল উদ্যোক্তা শতদ্রুকে গ্রেফতার করল পুলিশ

যুবভারতীতে অশান্তি পাকানোর ষড়যন্ত্রের খবর জেনেও সতর্কমূলক ব্যবস্থা নেয়নি বিধাননগর পুলিশ!

নলেন গুড়ের সন্দেশের ‘মেসি মূর্তি’, ফুটবলের রাজপুত্রকে বিশেষ উপহার ফেলু মোদকের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ