ভারী বৃষ্টিতে বাঁকুড়াতে ভেঙে পড়ল পাকা সেতু, বসিরহাট ও টাকির বিভিন্ন ওয়ার্ড জলবন্দি

Share:

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া ও বসিরহাট: বাঁকুড়ায় অতিবৃষ্টিতে ভেঙে পড়ল পাকা সেতু। বাঁকুড়ায় অতি বৃষ্টির জেরে হঠাৎই ভেঙে পড়ল শালী নদীর(Shali River) উপর রামপুর সংলগ্ন সতীঘাট সেতু। জলের চাপে সেতুর মাঝের অংশ ভেঙে পড়ে। গুরুত্বপূর্ণ এই সেতু ভেঙে পড়ায় সোনামুখী ব্লকের(Sonamukhi Block) পিয়ারবেড়া, ধুলাই ও হামিরহাটি পঞ্চায়েতের বহু মানুষ সমস্যায় পড়েছেন। সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। এই অবস্থায় দ্রুত সেতু মেরামতের দাবি জানিয়েছেন স্থানীয়রা ‌।এদিকে, রবিবার ভোররাতে মুষলধারা বৃষ্টিতে জলবন্দি বসিরহাট ও টাকির বেশ কয়েকটি ওয়ার্ড।

উত্তর ২৪ পরগনা বসিরহাটে(Bashirhat) মহকুমার বসিরহাট ও টাকি পৌরসভার অধিকাংশ ওয়ার্ড এক হাঁটু করে জল জমে যায়। কোথাও রাস্তায় জল জমে গেছে, আবার কোথাও ঘরের মধ্যে জল ঢুকে গেছে। এর মধ্যে সাপের উপদ্রব। বসিরহাটের ৮ ,৯ ,১৭-১৮, ১৯ সহ বেশ কয়েকটি ওয়ার্ড জলবন্দী হয়েছে। পাশাপাশি টাকি পৌরসভার(Taki Municipality) ৫,৬,৭, ১৪,১৫ এই ওয়ার্ডগুলো জলমগ্ন হয়ে পড়েছে ।এতটাই দুর্ভোগ ঘর থেকে বের হতে পারছে না মানুষজন। লাগাতার কয়েক ঘন্টা বৃষ্টির ফলে দুটি পৌরসভার অধিকাংশ ওয়ার্ড জলবন্দি হয়ে গেছে বলে দেখা যাচ্ছে। সকাল থেকে পৌরসভার কর্মীরা নিকাশী সচল করতে লেগে পড়েছে।

এতটাই বৃষ্টি হয়েছে যার কারণে সময় লাগছে। দুপুরে অনেকটা জমা জল সরে যায়। তবে এখনো বিভিন্ন ওয়ার্ড জলবদ্ধি রয়েছে। যদি আর বৃষ্টি না হয় তাহলে রাতের মধ্যে জল অনেকটা কমে যাবে বলে মনে করছে পৌরসভার নিকাশি বিভাগের কর্মীরা। এদিকে আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে রবিবার দিনভর দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

স্বাধীনতা দিবসে BSNL-এর বড় অফার! মাত্র ১ টাকায় মিলবে 1GB ডেটা

রেস্তোরাঁর স্বাদ এবার মিলবে ঘরেই, বানিয়ে নিন হায়দরাবাদি গ্রিন চিকেন

পোস্টঅফিসে কত টাকা জমা রাখলে প্রতি মাসে মিলবে ২০ হাজার টাকা?

আর জি কর কাণ্ড: প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজত

‘কেউ যেন ন্যায় থেকে বঞ্চিত না থাকেন’, জাতির উদ্দেশে ভাষণে বার্তা রাষ্ট্রপতির

জাহাজ কাটতে গিয়ে বিষাক্ত গ্যাস লিক করে নিহত ৯

মেলোনিকে জড়িয়ে ধরা মন্তব্যে রাহুলদের কড়া বার্তা বিদেশমন্ত্রকের

রাত বাড়লেই দুর্যোগ বৃদ্ধির পূর্বাভাস, শনিতে তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

‘কলকাতা পুরসভার নির্বাচনে বিপুল ভোটে জিতবে বিজেপি,’ ভবিষ্যদ্বাণী মুখ্যমন্ত্রীর

কন্যারত্ন প্রকল্পে আর্থিক অনুদান বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর

স্বাধীনতা দিবসের প্রাক্কালে দিল্লি হাইকোর্ট-সহ রাজধানীর ৬ জায়গায় বোমা হামলার হুমকি

‘স্বাস্থ্যসাথী আপাতত বন্ধ হচ্ছে না,’ ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ

থানা থেকে বেরোতেই নির্মল-সঞ্জীবকে লক্ষ্য করে ছোড়া হল ডিম-কাদা, ডিজে বক্স বাজিয়ে সেলিব্রেশন মুডে খড়দহবাসী