তীব্র গরমে মেয়েরা কেন ছটফট করেন? নেপথ্যে থাকতে পারে এই ৫ কারণ

Share:

নিজস্ব প্রতিনিধি: তীব্র গরমে কম-বেশি সবাই অতিষ্ঠ হয়ে ওঠেন! তবে একই পরিবেশে থাকার পরও দেখা যায়, পুরুষদের তুলনায় মহিলারা গরমের তীব্রতা একটু বেশিই অনুভব করছেন। এটি কোনও সাধারণ কাকতালীয় ঘটনা কিংবা মানসিক বিষয় নয়; এর পেছনে রয়েছে স্পষ্ট বৈজ্ঞানিক ও শারীরিক কারণ। মূলত মহিলাদের শরীরের ভেতরের হরমোনের ওঠানামা, পেশির গঠন এবং বিপাক প্রক্রিয়ার ভিন্নতার কারণেই তারা গরমের প্রতি বেশি সংবেদনশীল হন। পুরুষদের তুলনায় নারীদের শরীরের অভ্যন্তরীণ তাপমাত্রা ও চর্বির পরিমাণও বেশি থাকে। এই চর্বি শরীরের তাপ ধরে রাখার আস্তরণ হিসেবে কাজ করে। এর সঙ্গে যুক্ত হয় নারীদের হরমোনের স্বাভাবিক ওঠানামা, যা মস্তিষ্কের তাপমাত্রা নিয়ন্ত্রণব্যবস্থাকে ভারসাম্যহীন করে।

বিশেষজ্ঞদের মতে, তাপপ্রবাহ নারীদের হৃদ্‌যন্ত্র ও রক্তনালি বা কার্ডিওভাস্কুলার সিস্টেমের ওপর একধরনের চাপ সৃষ্টি করে। এ কারণে পুরুষদের তুলনায় নারীদের ওপর এর প্রভাব বেশি থাকে, এর ফলে রক্তচাপ কমে যায়। ঘামের মাধ্যমে শরীর থেকে প্রয়োজনীয় উপাদান বেরিয়ে গিয়ে ‘হিট এক্সজশন’ বা অতিরিক্ত গরমে শরীর দুর্বল হয়ে পড়ার মতো পরিস্থিতির সৃষ্টি হতে পারে। হিট এক্সজশনের অন্যতম লক্ষণগুলো হল অত্যধিক ঘাম হওয়া, ফ্যাকাসে ভাব, পেশিতে  ব্যথা, ক্লান্তি, দুর্বলতা,  মাথাব্যথা, বমি বমি ভাব এবং অজ্ঞান হয়ে যাওয়া। কম আয়ের পরিবারে সবার সেবাযত্নের দায়িত্ব পালন করতে গিয়ে নারীরা গরম আবহাওয়ায় নিজেদের যত্ন নেওয়ার সুযোগ বিশেষ পান না। এটিও তাঁদের স্বাস্থ্যের ওপর বড় প্রভাব ফেলতে পারে। বয়সও আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তাপের প্রতি সংবেদনশীলতা বা ঝুঁকিও বাড়ে। যেহেতু পুরুষদের তুলনায় নারীরা গড়ে বেশি দিন বাঁচেন, তাই স্বাস্থ্যগত ঝুঁকির ক্ষেত্রেও তাঁরা এগিয়ে থাকেন।

এছাড়াও মাসিক চক্র, পেরিমেনোপজ, মেনোপজ, গর্ভাবস্থা এবং স্তন্যপান করানোর সময় ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরনের মাত্রায় বড় ধরনের পরিবর্তন ঘটে। হরমোনের এই পরিবর্তন শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণের ক্ষমতা কমিয়ে দিতে পারে। ইস্ট্রোজেনের মাত্রা কমে যাওয়ায় কারণে পেরিমেনোপজ (মেনোপজ পূর্ববর্তী পর্যায়) ও মেনোপজে থাকা নারীদের মধ্যে হট ফ্লাশ ও রাতে ঘাম হওয়া একটা সাধারণ সমস্যা। তীব্র তাপপ্রবাহের সময় হট ফ্লাশ ও রাতে ঘাম হওয়ার সমস্যা বেশি দেখা দেয়। প্রচলিত এইচআরটি বা হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি এ ক্ষেত্রে সাহায্য করলেও পুরোপুরি নিয়ন্ত্রণে রাখতে পারে না। 

পিতৃ তর্পণ! বাবা হরিবংশের স্মরণে অযোধ্যায় ধর্মশালা তৈরি করছেন বিগ বি

আফগানিস্তানের বিরুদ্ধে তাণ্ডবের পুরস্কার, পাক খেলোয়াড়কে হটিয়ে দ্বিতীয়স্থানে অভিষেক শর্মা

পাকিস্তানি গ্যাংস্টার শাহজাদা ভাট্টির নেটওয়ার্ককে সন্ত্রাসী সংগঠন ঘোষণা স্বরাষ্ট্র মন্ত্রকের

কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার পাক গ্যাংস্টারের ভাই বান্টি খান, উদ্ধার জাল নথি

পুজোয় উত্তরবঙ্গ ঘুরতে বিশেষ বাস! কখন কোথা থেকে ছাড়বে? সময়সূচি জানাল NBSTC

শ্রীভূমি-কাণ্ড থেকে শিক্ষা! পাইলটদের সুবিধার্থে দুর্গাপুজোয় পানাগড়ে নিষিদ্ধ লেজার শো

মেসির পর এবার আন্তর্জাতিক ফুটবলকে ‘আলবিদা’ জানালেন তারকা ফুটবলার, কে তিনি?

ইয়েমেনে ক্ষেপণাস্ত্র ছুড়ে সৌদি আরবের এফ–১৫ যুদ্ধবিমান ধ্বংস করল হুতি বিদ্রোহীরা

স্বস্তিতে মমতা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের জনস্বার্থ মামলা খারিজ হাইকোর্টের

দিশা সালিয়ানের মৃত্যু রহস্যের তদন্তে আরজি কর খ্যাত সিবিআই অফিসার সীমা পাহুজা

ভারতীয় নৌজাহাজে পাক যুদ্ধজাহাজের ধাক্কা, ইসলামাবাদের রাষ্ট্রদূতকে তলব নয়া দিল্লির

রোগীদের লুটছে বেসরকারি হাসপাতাল! ১১ টাকার পণ্যের বিল ৩২৫ টাকা

কুকুরের বেল্ট থেকে ঝুলছে হকি খেলোয়াড়ের দেহ, ফরম্যাট করা মোবাইল ঘিরে রহস্য

‘অনেক কিছু করা এখনও বাকি’, ইনস্টাগ্রামে চোখের ছবি পোস্ট করে কী ইঙ্গিত অভিষেকের?