বালিতে ড্রেন আটকে বিশালাকার নির্মাণ, মুখমন্ত্রীর দফতরে জানাতেই ২৪ ঘন্টার মধ্যে অ্যাকশন

Share:

নিজস্ব প্রতিনিধি,বালি: স্থানীয় প্রশাসনকে জানিয়ে লাভ হয় নি। শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর দফতরে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানিয়ে হাতেনাতে মিলেছে সুফল। বিশালাকার বিল্ডিং ভেঙ্গে পরিষ্কার করে দেওয়া হল হাইড্রেন। ঘটনাটি হাওড়ার বালি মিউনিসিপ্যালিটি এলাকার । হাওড়া পুর নিগমের ৩০ নম্বর ওয়ার্ডের মিরপাড়া জলার ধারে একটি বেআইনি কনস্ট্রাকশনের(Illegal Constraction) জন্য হাই ড্রেনে আটকে যাচ্ছিল জল। এর ফলে জন্মমগ্ন হয়ে যাচ্ছিল এলাকা। বিষয়টি স্থানীয় প্রশাসন এবং জনপ্রতিনিধিদের জানিয়েও কোনো সুফল না হওয়ায় এলাকার বাসিন্দারা বাধ্য হয়ে মুখ্যমন্ত্রীর দফতরে(CMO) জানান এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দফতরে জানান।

শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর দফতর থেকে নির্দেশ পেয়ে বালি মিউনিসিপালিটি নড়ে চড়ে বসে এবং বুধবার জেসিবি দিয়ে হাই ড্রেনের উপর তৈরি হওয়া বিল্ডিং ভেঙ্গে দিল পুরসভা। মুখ্যমন্ত্রীর দফতরের এই উদ্যোগে খুশি এলাকার বাসিন্দারা। স্থানীয় প্রশাসন যখন কোন ব্যবস্থা গ্রহণ করছিল না তখন নবান্ন থেকে মুখ্যমন্ত্রী দফতর সরাসরি করা নির্দেশ পাঠিয়ে বেআইনি নির্মাণ ভেঙ্গে দাওয়ায় সকলেই সাধুবাদ জানাচ্ছেন। জানা গেছে, এলাকার বেশ কিছু মাটি মাফিয়ারা ওই জমিতে একটি বিল্ডিং তৈরি করেছিল। সরকারি খাস জমিতে ওই বেআইনি বিল্ডিং তৈরি হওয়ার ফলে লিলুয়া- বালি(Lilua) এলাকার ছোট নালাগুলোর জল যে মূল নালার মাধ্যমে বের হতো তা বন্ধ হয়ে গিয়েছিল।

এর ফলে এলাকার মানুষের চরম দুর্ভোগ হচ্ছিল। কিন্তু এলাকার মানুষ মুখ্যমন্ত্রীর দফতরে জানানোর ২৪ ঘন্টার মধ্যে ব্যবস্থা গ্রহণ করল বালি মিউনিসিপালিটি(Bali Municipality)। জেসিপি সহ ভাঙ্গার মেশিন নিয়ে এসে বুধবার থেকে ওই বেআইনি নির্মাণ এবং যে অংশে নালা আটকে রয়েছে তা ভেঙে সরিয়ে দেওয়ার কাজ শুরু করে। প্রশ্ন উঠছে মুখ্যমন্ত্রীর কাছে নালি জানানোর পর এই ব্যবস্থা গ্রহণ করা হলো এবং স্থানীয় প্রশাসন তৎপর হল। অথচ যখন এই বেআইনি নির্মাণ সরকারি খাস জমিতে দিনের পর দিন হয়েছিল তখন কেন বাধা দেওয়া হয়নি। কোন ব্যবস্থা কেন গ্রহণ করেনি স্থানীয় প্রশাসন। মুখ্যমন্ত্রীর দফতর থেকে কড়া নির্দেশ আসার পর কেন ঘুম ভাঙলো স্থানীয় প্রশাসনের? এইসব প্রশ্ন এখন ঘোরাফেরা করছে ওই এলাকার।

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

পড়ুয়ার আঁকা সরস্বতীর ছবি ছিঁড়ে বিতর্কে শিক্ষক, সাসপেন্ড করল মধ্যশিক্ষা পর্ষদ

আফগানিস্তানে স্কুলের মধ্যেই বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

প্রাক বিবাহ অনুষ্ঠানের আয়োজন লোকাল ট্রেনের কামরাতেই, ভাইরাল ভিডিও

পালাবদলের ফুলেরাতে হাজির কেভিন পিটারসন! ঘুরে দেখলেন গ্রাম

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির