এই মুহূর্তে

বনগাঁতে মধুচক্রকে কেন্দ্র করে উত্তেজনা, চলল গুলি, ভাঙচুর বাড়ি

নিজস্ব প্রতিনিধি,বনগাঁ: বাড়িতে চলতো মধুচক্র। গ্রামবাসীরা প্রতিবাদ করতেই গ্রামবাসীদের ভয় দেখাতে গভীর রাতে শূন্যে গুলি চালানোর অভিযোগ। অভিযুক্ত মহিলাকে আটক আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ । প্রতিবাদে অভিযুক্ত মহিলার বাড়ি ভাঙচুর গ্রামবাসীদের। উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার কালুপুর গ্রাম পঞ্চায়েতের জিয়ালা গ্রামে ময়না বিশ্বাস নামে(Mayna Biswas) এক মহিলার বিরুদ্ধে নিজের বাড়িতেই মধুচক্র চালানোর অভিযোগ তুললো গ্রামবাসীরা। অভিযোগ ওই মহিলা দীর্ঘদিন ধরেই বাড়িতে মধুচক্র চালিয়ে যাচ্ছেন। গ্রামবাসীরা আগে বেশ কয়েকবার প্রতিবাদ জানিয়েছেন তবুও লাভ হয়নি। তারা প্রতিবাদ করাতেই গতকাল রাতে গুলি চালানোর অভিযোগ উঠল ওই মহিলার বিরুদ্ধে। গ্রামবাসীদের অভিযোগ, তাদেরকে ভয় দেখাতে লোকজন নিয়ে এসে গতকাল রাতে ৬ থেকে ৭ রাউন্ড গুলি(Firing) চালানো হয় বলে অভিযোগ করে গ্রামবাসীরা । পরবর্তীতে গতকাল রাতে ওই মহিলাকে আটক করে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ শুরু করেছে বনগাঁ থানার(Banga P.S.) পুলিশ। যদিও পুলিশ সূত্রে খবর ১ থেকে ২ রাউন্ড গুলি চলেছে।

গতকালের ঘটনার পরেই উত্তেজিত জনতা শুক্রবার সকাল থেকেই ওই মহিলার বাড়ির সামনে বিক্ষোভ প্রদর্শন শুরু করে। উত্তেজিত গ্রামবাসীরা ময়না বিশ্বাসের বাড়িতে ভাঙচুর চালায় তারা এবং বাড়িতে তালা ঝুলিয়ে দেয় তার। এই বিষয়ে স্থানীয়রা জানান.”দীর্ঘদিন ধরে ওই মহিলার বাড়িতে যুবকদের অবাধ যাতায়াত। আমরা এর আগে প্রতিবাদ করায় গতকাল রাত ৯ টা থেকে গুলি চলে এবং বিভিন্ন রকম ভাবে হুমকি প্রদর্শন করে কিছু দুষ্কৃতী। তারই প্রতিবাদে আমরা বিক্ষোভ প্রদর্শন করছি এবং আমরা চাই বনগাঁ পুলিশ প্রশাসন আমাদের পাশে থাকুক এবং এই আতঙ্ক থেকে আমাদেরকে রক্ষা করুক।”

এই বিষয়ে স্থানীয় পঞ্চায়েত সদস্য দুলাল দাস(Dulal Das) বলেন,”গতকাল রাতে স্থানীয়রা আমাকে ফোন করে বলে দাদা আমাদেরকে বাঁচান এখানে গুলি চলছে। আমি বৃষ্টির মধ্যে কি করবো বুঝে না পেয়ে পুলিশ প্রশাসনকে খবর দিই, পুলিশ এসে ওই মহিলাকে নিয়ে যায়।”

Published by:

Share Link:

More Releted News:

হাতির হামলায় মৃতের পরিবারকে ৭২ ঘণ্টার মধ্যেই ক্ষতিপূরণ, পাশে বনদফতর

মহাত্মা গান্ধিকে নিয়ে বিতর্কিত মন্তব্য, বিজেপি প্রার্থীর নামে থানায় অভিযোগ

তৃণমূলের ওয়ার্ড সভাপতির হাতে আক্রান্ত আইপ্যাক কর্মী, চিকিৎসাধীন হাসপাতালে

দিদিকে হারাতে অনলাইন বৈঠকে বুথ স্তরের নেতা-কর্মীদের ছয় ‘দাওয়াই’ দিলেন মোদী

সেবাই পরম ধর্ম, প্রচারে বেরিয়ে তাই রোগী দেখলেন সিঙ্গুরের বিজেপি প্রার্থী

হবিবপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী অমল কিস্কু জোরকদমে চালালেন ভোট প্রচার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ