বনগাঁতে ‘তোলাবাজ’ শান্তনু ঠাকুরকে একটি ভোট নয় লেখা পোস্টার

Share:

নিজস্ব প্রতিনিধি,বনগাঁ: ‘তোলাবাজ’ শান্তনু ঠাকুরকে একটি ভোট নয় লেখা পোস্টার পড়লো বনগাঁ স্টেশন সংলগ্ন এলাকায় ।বুধবার সকালে বনগাঁ স্টেশন(Banga Station) সংলগ্ন এলাকায় একাধিক পোস্টার দেখা যায় । পোস্টারে লেখা তোলাবাজ শান্তনু ঠাকুরকে একটি ভোট নয় এবং কল্যাণী AIMS এর তোলাবাজ শান্তনু ঠাকুর নিপাত যাক , শান্তনু ঠাকুর(Shantanu Thakur) তুমি ৫ বছরে করেছো কি ? চাকরি বিক্রি ও তোলাবাজি ছাড়া আবার কি ?পোস্টারের নিচে লেখা বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপি বাঁচাও কমিটি ।

এই বিষয়ে বনগাঁ জেলা বিজেপি সভাপতি দেবদাস মন্ডল বলেন শান্তনু ঠাকুরের নাম ঘোষণা হওয়ার পরে তৃণমূল থরথর করে কাঁপছে ।এটা তৃণমূল কংগ্রেস ফেক অ্যাকাউন্ট করে পোস্ট করছে এবং তৃণমূলের লোকদের দিয়ে এই পোস্টার(Poster) মাড়িয়েছে । এতে কোন লাভ হবে না । এই জেলার মানুষ তৈরি হয়ে আছে ভারতীয় জনতা পার্টি কে ভোট দেওয়ার জন্য ।

যদিও এই বিষয়ে বনগাঁ জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি প্রসেনজিৎ ঘোষ জানিয়েছেন তৃণমূল এই ধরনের সংস্কৃতিতে বিশ্বাস করে না। মানুষকে সঙ্গে নিয়ে রাজনীতি করে । এটা বিজেপির অন্ত কলহ বা গোষ্ঠী কোন্দলের ফল । বনগাঁ জেলায় বিজেপিতে(BJP) দেখা যায় এক গোষ্ঠী প্রোগ্রাম নিলে অন্য গোষ্ঠী পাল্টা কর্মসূচি নিচ্ছে । পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(CM Masmata Banerjee) উন্নয়ন দেখে এবার মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে জয়ী করবে । বিজেপির মুখ পুড়বে ।

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

আর্থিক বাধা পেরিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দ্বিতীয়, বাবার স্বপ্নপূরণ করে SDM হচ্ছেন অনন্যা

শীতের মরশুমে পাতে রাখুন রসুন দিয়ে পালং শাকের তরকারি, রইল সহজ রেসিপি

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল