একাধিক অপরাধমূলক কাজে যুক্তের অভিযোগে বনগাঁর তৃণমূল যুব নেতা গ্রেফতার

Share:

নিজস্ব প্রতিনিধি,বনগাঁ: মানুষকে ভয় দেখানো, সহ একাধিক অপরাধমূলক কাজের যুক্ত থাকার অভিযোগে এক তৃণমূল যুবনেতাকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ জানিয়েছে ধৃত ওই যুবনেতার নাম রাজ যশোহারা(Raj Jashohara)। বনগাঁ থানার কুড়ির মাঠ স্টেশন সংলগ্ন এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে ,৬ এপ্রিল কোন একটি অপরাধ মূলক কাজ সংঘটিত করার উদ্দেশ্য নিয়ে একটি দলের সঙ্গে অস্ত্র সহ উপস্থিত ছিল ধৃত ওই যুবনেতা । সেই ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলা করা হয় ।সেই মামলাতেই তাঁকে গ্রেফতার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বনগাঁর(Banga) ধৃত তৃণমূল কাউন্সিলর পাপাই রাহার সাগরেদ বলে পরিচিত এই রাজ। অভিযোগ, পাপাই রাহা ও তার দলবলের সঙ্গে মানুষকে ভয় দেখানো, হুমকি দেওয়া সহ একাধিক অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত ছিল সে । পুলিশ ধৃতকে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানিয়ে সোমবার বনগাঁ মহকুমা আদালতে পেশ করে। অন্যদিকে,জগদ্দল বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মন্টু কলোনীর বাসিন্দা বিজেপি নেত্রী শুক্লা বিশ্বাসকে হুমকি দেওয়া হয়।বন্দুক,পিস্তল,বোমা নিয়ে ভয় দেখানোর অভিযোগ দায়ের হয় বাসুদেবপুর থানায়।

সেই অভিযোগের ভিত্তিতে বাসুদেবপুর থানার পুলিশ পানপুর কেউটিয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সীমা বিবি’র স্বামী সফিক আলি ওরফে খোকন মণ্ডলকে গ্রেফতার করে।এছাড়াও তাঁর বিরুদ্ধে তোলাবাজি সহ একাধিক মামলা রয়েছে।দশ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে ধৃতকে ব্যারাকপুর আদালতে পেশ করা হয়।ধৃত খোকন মণ্ডলের সঙ্গে আর যারা এই ধরনের অপরাধমূলক ঘটনায় যুক্ত তাদের খুঁজছে পুলিশ।

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

শিয়ালদহ-হাসনাবাদ শাখায় ট্রেন পরিষেবা ব্যাহত, দুর্ভোগে যাত্রীরা

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি

আজকের রাশিফল: লক্ষ্মীবারে পদোন্নতির সম্ভাবনা, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন