চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

জলমগ্ন এলাকা পরিদর্শনে গিয়ে স্থানীয়দের ক্ষোভের মুখে বিজেপির বিধায়ক

নিজস্ব প্রতিনিধি,বনগাঁ: উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের পর এবার ২১ নম্বর ওয়ার্ডের ঢাকা পাড়া জলমগ্ন এলাকা পরিদর্শনে গিয়ে স্থানীয়দের রোষের মুখে বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক(Banga Uttar BJP MLA)। বিধায়কের পাল্টা অভিযোগ স্থানীয় কাউন্সিলরের অনুগামীরা তাকে হেনস্থা করেছে।দিন কয়েক আগে বনগাঁ পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের সুভাষপল্লী মাঠপাড়া(Mathpara) এলাকায় জলমগ্ন এলাকা পরিদর্শনে গিয়েছিলেন বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনীয়া। অভিযোগ সে সময় স্থানীয় কাউন্সিলর পাপাই রাহার উপস্থিতিতে তৃণমূল কর্মী সমর্থকেরা তাকে হেনস্থা করে ।

তাকে ঘিরে রেখে বিক্ষোভও দেখায়। ফের রবিবার বনগাঁ পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডের ঢাকাপাড়া জলমগ্ন এলাকা পরিদর্শনে গিয়েছিলেন অশোক কীর্তনীয়া(Asok Kritania)। অভিযোগ সে সময় স্থানীয় কাউন্সিলর এর অনুগামীরা তাকে হেনস্তা করার চেষ্টা করে। অনুগামীদের সঙ্গে তর্কে বিতর্কে জড়িয়ে পড়েন বিধায়ক। যদিও অশোকের এই অভিযোগ অস্বীকার করে স্থানীয় কাউন্সিলর বলেন, ভোটে জেতার পর থেকে বিধায়ককে এলাকায় দেখা যায় না। ইছামতি নদী(Ichamoti River) সংস্কার হয়নি।

ভোটের আগে ছবি তোলার জন্য এই এলাকায় ঘুরে বেড়াচ্ছে। সেই কারণেই স্থানীয় বাসিন্দারা প্রতিবাদ জানিয়েছে। বিধায়কের দাবি, এই বিক্ষোভ স্থানীয় মানুষ দেখাচ্ছে না। পরিকল্পিতভাবে তৃণমূল নেতারা তাদের কর্মী – সমর্থকদের দিয়ে এই ধরনের বিক্ষোভ করাচ্ছে। বিজেপির ভাবমূর্তি খারাপ করতে পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হচ্ছে।বিধায়কের দাবি, বিজেপি ক্ষমতায় এলে পরিকল্পিতভাবে জল নিষ্কাশনের ব্যবস্থা করে ওই এলাকার রাস্তাঘাট উঁচু করা হবে। এই চরম দুর্ভাগ থেকে মানুষকে মুক্তি দেওয়া হবে।

Published by:

Share Link:

More Releted News:

নির্বাচনে আগে কলকাতায় গঙ্গার পাড়ে ধরা পড়ল বিপুল পরিমাণ গাঁজা, ধৃত ২

কয়লা পাচার মামলায় আইপ্যাকের ডিরেক্টরকে তলব ইডির

কলকাতায় গরম বেড়ে হবে ৩৭ ডিগ্রি, পশ্চিমাঞ্চলে তাপমাত্রা পৌঁছবে ৪১’র ঘরে

প্রথম দফার ভোটের দিন রাজ্যে থাকবেন মোদি-শাহ, বড় পরিকল্পনা বিজেপির

ভয় পেয়ে বিজেপি এজেন্সির চাপ দিচ্ছে, ভবানীপুরে কমিউনিটি বৈঠকে তোপ মমতার

শীতলকুচির নাম বদলে বিজেপি লিখল ‘শীতলকুচ’, তুলোধনা করল তৃণমূল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ