বিয়ের মরশুমে দাম বাড়ল সোনার, সস্তা হল রুপো, দেখে নিন আজকের দর

Share:

নিজস্ব প্রতিনিধি: ভরা বিয়ের মরশুম। আর সেই মরশুমে গত কয়েকদিন ধরেই দাম কমছিল সোনার। কিন্তু আচমকাই গতকাল, সোমবার থেকে দাম বাড়তে থাকে হলুদ ধাতুর। আজ, মঙ্গলবারও সেই দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। যার ফলে বিয়ের মাসে কিছুটা চিন্তা বাড়ল আমজনতার। গতকাল, সোমবার কলকাতায় ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ছিল ১ লক্ষ ২৫ হাজার ৫০ টাকা। সেই দাম আজ, মঙ্গলবার বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ২৬ হাজার ২৪০ টাকা। অর্থাৎ গতকালের তুলনায় প্রায় এক হাজার টাকা দাম বৃদ্ধি পেয়েছে সোনার। অন্যদিকে কলকাতায় ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম গতকাল, সোমবার ছিল ১ লক্ষ ১৪ হাজার ৬৫০ টাকা। সেই দাম বৃদ্ধি পেয়ে আজ, মঙ্গলবার হয়েছে ১ লক্ষ ১৫ হাজার ৭২০ টাকা। অর্থাৎ ২২ ক্য়ারেট সোনার দামও বৃদ্ধি পেয়েছে প্রায় এক হাজার টাকা। তাই কপালে চিন্তার ভাঁজ রাজ্যবাসীর।

আরও পডুন: ৬০ দিনের মধ্যে মহাকাশে পরমাণু অস্ত্র পাঠাবে রাশিয়া! রিপোর্ট ঘিরে চাঞ্চল্য

অন্যদিকে  ৯৯৯ বিশুদ্ধ রুপোর  (999 Fine Silver বলতে সেই রুপোকে বোঝায় যাতে ৯৯.৯ শতাংশ খাঁটি রুপো থাকে এবং মাত্র ০.১ শতাংশ অন্যান্য উপাদান থাকে) দাম কমেছে। সোনার দাম বাড়লেও রুপো হয়েছে সস্তা। রবিবার প্রতি কেজি রুপোর দাম ছিল ১ লক্ষ ৪৯ হাজার ১৩০ টাকা। সেই দাম গতকাল, সোমবার বেড়ে দাঁড়িয়েছিল ১ লক্ষ ৮৭ হাজার টাকা। আর আজ, মঙ্গলবার রুপোর প্রতি কেজি দাম দাঁড়িয়েছে ১ লক্ষ ৫৪ হাজার ৪৭০ টাকা। যা গতকালের তুলনায় প্রায় ৩৩ হাজার টাকা কম। তবে, গহনা কেনার আগে অবশ্যই স্থানীয় সোনার দোকানে দিনের সর্বশেষ দর যাচাই করে নেওয়া জরুরি। কারণ উল্লেখিত দামের সঙ্গে জিএসটি, মেকিং চার্জ এবং অন্যান্য খরচ যুক্ত হতে পারে।

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

৬০ দিনের মধ্যে মহাকাশে পরমাণু অস্ত্র পাঠাবে রাশিয়া! রিপোর্ট ঘিরে চাঞ্চল্য

পরীক্ষা দিয়ে নয়,লটারির মাধ্যমে হবে স্কুলে ভর্তি, নয়া নির্দেশ রাজ্যের

গুড়ের মধ্যেই লুকিয়ে রূপচর্চার রহস্য! জানুন ব্যবহারের পদ্ধতি

বিশ্বজুড়ে ঝড় তুলে ১৭০০ কোটি টাকার বেশি আয় করল ‘রামায়ণ’

উত্তরপ্রদেশে স্কুলবাসে ট্রাকের ধাক্কায় মৃত্যু ৪ পড়ুয়ার, জখম ৩৫

পর পর ৭ জনকে পিষে দিল গাড়ি! কসবায় ভয়ঙ্কর দুর্ঘটনা

বচসার জেরে প্রেমিকাকে পিটিয়ে খুন, সারা রাত দেহ আগলে রাখল প্রেমিক

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটতেই ফিরছে শীতের আমেজ, আজ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

মঙ্গলবার সাতসকালে ভূমিকম্প, ৫.৩ মাত্রার কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

বিয়ের মরশুমে দাম বাড়ল সোনার, সস্তা হল রুপো, দেখে নিন আজকের দর

অক্সফোর্ডের মঞ্চে ওঠার আগেই বাধা! দিল্লি বিমানবন্দরে আটকে গেল CJP নেতা সৌরভের পাসপোর্ট

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে