নকল নথি বানিয়ে ভারতে বসবাস, হাওড়ায় গ্রেফতার বাংলাদেশি দম্পতি

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার হাওড়া থেকে গ্রেফতার হল দুই বাংলাদেশি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা হল রমজান গাজি ও আরিফা বেগম। ধৃতরা নিজেদের স্বামী-স্ত্রী পরিচয় দিয়েছে। জগাছা থানার উনসানি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। রবিবার (২৪ মে) হাওড়া জেলা আদালতে তোলা হয় ধৃতদের। অভিযোগ, ভুয়ো নথি তৈরি করে ধৃতরা ভারতে প্রবেশ করছিলেন। তাঁদের বাড়ি বাংলাদেশের সাতক্ষীরা জেলায় বলে জানা গিয়েছে।

সম্প্রতি, অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে ৮ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করে উত্তর ২৪ পরগনার নিমতা থানার পুলিশ। ধৃতদের আশ্রয় দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে শহিদুল ইসলাম নামে এক ব্যক্তিকেও। ধৃতদের কাছ থেকে আধার কার্ড, প্যান কার্ড, ই-রেশন কার্ড, জন্ম শংসাপত্র, ব্যাঙ্কের ডেবিট ও ক্রেডিট কার্ড-সহ একাধিক নথি উদ্ধার হয়েছে। মিলেছে বাংলাদেশের জন্ম শংসাপত্র। কীভাবে সীমান্ত পেরিয়ে এরা ভারতে ঢুকেছে, এরা কোনও চক্রের সঙ্গে যুক্ত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। 

আরও পড়ুন-কুখ্যাত ‘ডায়মন্ড হারবার’ মডেল পরিণত হল ‘তৃণমূলের হার-বার’ মডেলে, খোঁচা শুভেন্দুর

পুলিশ সূত্রে খবর, জিজ্ঞাসাবাদে ধৃতরা স্বীকার করেছে বাংলাদেশ থেকে অর্থের বিনিময়ে তারা এই দেশে আসে। এরপর নিমতা ফতুল্লাপুর অঞ্চলে ভারতীয় নাগরিক শহিদুল ইসলামের বাড়িতে থাকতে শুরু করেন। পুলিশ সূত্রে আরও খবর, শহিদুল এদের অর্থের বিনিময়ে এখানে রাখে। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, এলাকায় বাইরের লোকজনের আনাগোনা গত কয়েক মাস ধরে বেড়েছিল। যদিও তাঁরা বুঝতে পারেননি যে এদের মধ্যে কেউ অবৈধভাবে দেশে প্রবেশ করেছে।

আজকের রাশিফল: হাতে আসবে বাড়তি অর্থ, ছুটির দিনে সতর্ক থাকবেন কারা?

মেয়েদের এশিয়া কাপে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে জয়ী হরমনপ্রীতরা

লজ্জার রেকর্ড ফাতিমাদের, ভারতের স্পিনারদের ভেল্কিতে ৫৫ রানে শেষ পাকিস্তান

রাতে ঘুম আসে না? বিছানায় যাওয়ার আগে খান ঘুমপাড়ানি কেক, রইল রেসিপি

বিরিয়ানিতে ক্ষতিকারক রং, মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ, নবদ্বীপ বাজারে নানা দৃশ্য ধরা পড়ল খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে

অবশেষে শান্তি! কিয়েভে তিন দিন হামলা চালাবে না রুশ সেনা, ঘোষণা পুতিনের

বিধাননগর থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার এক যুবক, তদন্তে পুলিশ

হাঁটুসমান জল, রোগীকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা খাটিয়া, মর্মান্তিক ছবি দুবরাজপুরে

তারেক জমানায় বাংলাদেশে ধর্ষণ মহামারি, ধর্ষকদের যৌন লালসার শিকার ৪ হাজার ২৫ জন

জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম লস্কর কমান্ডার

হারলেন যমদূত, নেপালের অন্ধকার সুড়ঙ্গ থেকে ১০ দিন বাদে উদ্ধার চিনা নাগরিক

ক্যামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশের উপর স্থগিতাদেশ নিম্ন আদালতের, স্বস্তি অভিষেকের

মুম্বইয়ে ‘দহি হান্ডি’ উ‍ৎসব চলাকালীন দুর্ঘটনা, পাচিল চাপা পড়ে মৃত্যু সাত বছরের শিশুর

ফরাক্কায় বিপর্যয়ের জেরে ধর্মতলায় বাসের উপর বাড়ছে চাপ, ভিড় টিকিট কাউন্টারে