বেদ-উপনিষদের পাঠ থেকে কম্পিউটার শিক্ষা! নবদ্বীপের এই গুরুকুলে সবই বিনামূল্যে

Share:

নিজস্ব প্রতিনিধি: ভোরের আলো ফোটার আগেই ঘুম ভাঙে। তারপর নিত্যকর্ম সেরে মন্দিরে হাজিরা। শুরু হয় বেদ-উপনিষদের পাঠ। পড়াশোনা থেকে গান, বাদ্যযন্ত্র, শরীরচর্চা থেকে কম্পিউটার শেখা সবই যেন এক ছাদের তলায়। কয়েক শতাব্দীর শিক্ষা-ঐতিহ্যের সঙ্গে মিশে গিয়েছে আধুনিক সময়ের পাঠ। নবদ্বীপের আমপুলিয়ায় ‘শ্রী গুরু করুণা নিকেতন’ গুরুকুল আশ্রমে প্রতিদিন এভাবেই তৈরি হচ্ছে এক অন্যরকম শিক্ষার পরিবেশ।

একসময় ‘প্রাচ্যের অক্সফোর্ড’ নামে পরিচিত ছিল নবদ্বীপ। এখানকার টোল সংস্কৃতি আজ অনেকটাই অতীতের স্মৃতি। কিন্তু সেই প্রাচীন শিক্ষাধারার রেশ এখনও ধরে রেখেছে এই গুরুকুল। শুধু শাস্ত্রচর্চা নয়, আবাসিক পড়ুয়াদের সাধারণ স্কুলশিক্ষার পাশাপাশি গান, আবৃত্তি, যোগাসন, লাঠিখেলা, খেলাধুলা এবং কম্পিউটার শিক্ষারও সুযোগ রয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, এই গোটা ব্যবস্থার জন্য পড়ুয়াদের কোনও খরচ করতে হয় না। প্রতিষ্ঠানের দায়িত্বে থাকা প্রবুদ্ধ গোস্বামী জানান, রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত পণ্ডিত রাজেন্দ্রচন্দ্র তর্কতীর্থের ভাবনা ও উদ্যোগ থেকেই এই শিক্ষাধারার পথচলা শুরু। তাঁর প্রয়াণের পর শিষ্যদের নিষ্ঠা, ট্রাস্টের সহযোগিতা এবং ভক্তদের অনুদানের উপর ভর করেই গুরুকুলের কার্যক্রম এগিয়ে চলেছে।

আরও পড়ুন: স্ত্রীকে খুন, দেহ পুড়িয়ে হাড় ফেলল যমুনায়! পুলিশের কাছে গিয়ে কী ভুল করলেন স্বামী?

পঞ্চম শ্রেণির পড়াশোনা শেষ করার পর এখানে ভর্তি হওয়ার সুযোগ পায় ছাত্ররা। রাজ্যের বিভিন্ন জেলা ছাড়াও অসম ও ত্রিপুরা থেকেও পড়ুয়ারা আসে। মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের শিশুরা এই আবাসিক প্রতিষ্ঠানে থেকে পড়াশোনা করে। থাকা, খাওয়া এবং পড়াশোনা সবকিছুর ব্যবস্থাই সম্পূর্ণ বিনামূল্যে। নির্দিষ্ট নিয়ম মেনেই চলে পড়ুয়াদের প্রতিদিনের প্রতিদিনের জীবন। ভোর সাড়ে চারটে নাগাদ ঘুম থেকে ওঠার পর আশ্রমের প্রয়োজনীয় কাজকর্মে হাত লাগায় তারা। এরপর স্নান সেরে মন্দিরে প্রার্থনায় যোগ দেয়। সকাল ৬টা থেকে ৭টা পর্যন্ত চলে বেদ, উপনিষদ ও গীতার পাঠ। জলযোগের পর শুরু হয় গান, খোল-তবলা এবং আবৃত্তির অনুশীলন। পাশাপাশি স্থানীয় স্কুলের পাঠক্রম অনুযায়ী কলা ও বিজ্ঞান বিভাগের বিষয়গুলিও পড়ানো হয়। সরকারি অনুদানের উপর নির্ভর না করেই নবদ্বীপের এই গুরুকুলে বছরের পর বছর ধরে টিকে রয়েছে প্রাচীন ভারতীয় শিক্ষার এক বিশেষ ধারা। ঐতিহ্যকে আঁকড়ে থেকেও সময়ের প্রয়োজনকে সঙ্গে নেওয়ার এই প্রয়াস আজও নবদ্বীপের শিক্ষা-সংস্কৃতির এক স্বতন্ত্র ছবি তুলে ধরে।

কাজের সূত্রে বালিতে গিয়েই বিপত্তি, হাসপাতালে ভর্তি নুসরত ভারুচা

লক্ষ্মীবারের বারবেলায় ৯০০ পয়েন্ট পড়ল সেনসেক্স, কর্পূরের মতো উবে গেল ৮ লক্ষ কোটি টাকা

পুরভোটে ইভিএম সঙ্কট! ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ রাজ্য নির্বাচন কমিশন

কাঁটাতার টপকে বাংলাদেশ ফেরার চেষ্টা, বিএসএফের হাতে গ্রেফতার যুবক

‘দেখতে দেখতে ৫ বছর’, প্রেমবার্ষিকীতে সাবাকে নিয়ে কী পোস্ট করলেন হৃতিক?

‘এক ঘন্টার জন্য রেট কত?’ ভাইরাল হতেই অশ্লীল মেসেজের বন্যা, বিস্ফোরক দাবি অভিনেত্রীর

স্ত্রীকে খুন, দেহ পুড়িয়ে হাড় ফেলল যমুনায়! পুলিশের কাছে গিয়ে কী ভুল করলেন স্বামী?

এশিয়াডে শ্রীলঙ্কাকে হেলায় হারাল ভারত, শ্রেয়সদের সোনা জয়ের পথে কাঁটা পাকিস্তান

সাহসী ভারতীয় পাইলট স্মিত মচ্ছরের পরিবারকে ফোন প্রধানমন্ত্রী মোদির, কি কথা হল?

এবার পুজোয় পকেট হবে ফাঁকা? এক ধাক্কায় বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় কত?

অক্টোবরের শুরুতেই গরমে হাঁসফাঁস দক্ষিণবঙ্গ, পুজোর আগে বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে

মমতাপন্থী সাংসদ মহুয়ার বিরুদ্ধে আপাতত কড়া পদক্ষেপ নয়, নির্দেশ হাইকোর্টের

জ্ঞানেশের পর সীমা খান্নার বিরুদ্ধে অভিযোগ দায়ের মমতাপন্থী সাংসদ মহুয়ার