১০০ টাকায় এক কেজি চিকেন! সকাল থেকে রাত উপচে পড়া ভিড়

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  বাজারে যখন কেজি প্রতি ১৮০ থেকে ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে চিকেন, সেই জায়গায় দাঁড়িয়ে চিকেনপ্রেমীদের জন্য রীতিমতো সুখবর। মাত্র ১০০ টাকা কেজি দরে মিলছে গোটা মুরগি। এমনই পকেটসাশ্রয়ী দামের কারণে উত্তর ২৪ পরগনার আমডাঙার সোনাডাঙা মোড়ে রীতিমতো ক্রেতাদের ভিড় জমছে। সকাল থেকে রাত পর্যন্ত মুরগি কিনতে হাজির হচ্ছেন সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ীরা। শুধু বাড়িতে রান্নার জন্য নয়, কম দামে মুরগি কিনে ব্যবসার জন্য জেলার বিভিন্ন প্রান্তে নিয়ে যাচ্ছেন বহু মানুষ। এমনকি একাধিক রেস্তরাঁ ও বিরিয়ানির দোকানেও এখান থেকে মুরগি সরবরাহ করা হচ্ছে বলে দাবি বিক্রেতার।

সোনাডাঙা মোড়ে অবস্থিত ‘আলভী পাইকারি চিকেন সেন্টার’-এ বর্তমানে গোটা মুরগির দাম কেজি প্রতি ১০০ টাকা। অন্যদিকে, মুরগি কেটে দিলে কেজি প্রতি নেওয়া হচ্ছে ১৬০ টাকা। দোকানের মালিক আল মাকসুমের দাবি, সরাসরি ফার্ম থেকে নিজস্ব গাড়িতে মুরগি নিয়ে আসেন তাঁরা। ফলে মধ্যস্বত্বভোগীদের খরচ কমিয়ে তুলনামূলক কম দামে ক্রেতাদের হাতে মুরগি তুলে দেওয়া সম্ভব হচ্ছে। তাঁর কথায়, বাজারে মুরগির দাম কমেছে। কিন্তু অনেক ব্যবসায়ী এখনও সেই অনুযায়ী দাম কমাননি। তাঁরা অবশ্য বাজারের ন্যায্য দামেই বিক্রি করছেন। কম লাভে বেশি বিক্রির কৌশল নিয়েছেন ওই ব্যবসায়ী। তাঁর বক্তব্য, অল্প পরিমাণ মুরগি বিক্রি করে বেশি লাভ করার পরিবর্তে প্রতিদিন ৩০-৪০ ক্রেট মুরগি বিক্রির লক্ষ্য রয়েছে তাঁর। এতে নিজের পাশাপাশি তাঁর দোকানে কর্মরত ছয়-সাত জন কর্মীরও সংসার চলছে। গত প্রায় দু’বছর ধরে এই ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। বারাসতের একাধিক পরিচিত হোটেল ও বিরিয়ানির দোকানে তাঁর এখান থেকেই মুরগি সরবরাহ করা হচ্ছে বলে দাবি।

আরও পড়ুনঃ ডিউটির মাঝেই মর্মান্তিক পরিণতি! গুলিতে মৃত্যু কনস্টেবলের, চাঞ্চল্য দুর্গাপুরে

শুধু সাধারণ ক্রেতা নন, নতুন করে চিকেনের ব্যবসা শুরু করতে চান, এমন ব্যক্তিদের জন্যও রয়েছে বিশেষ সুবিধা। বিক্রেতার দাবি, কেউ নতুন দোকান খুলতে চাইলে তাঁকে সরাসরি ফার্মের দামে মুরগি দেওয়া হবে। এমনকি নিজস্ব গাড়িতে সংশ্লিষ্ট ব্যবসায়ীর বাড়ি বা দোকানেও মুরগি পৌঁছে দেওয়ার ব্যবস্থা রয়েছে। তবে ১০০ টাকা কেজি দরের এই অফার কত দিন চলবে, তা নিশ্চিত করে বলতে পারছেন না বিক্রেতা। তাঁর কথায়, বাজারদরের ওঠানামার উপরেই নির্ভর করবে মুরগির বিক্রয়মূল্য। আপাতত কম দামে চিকেন পাওয়ার সুযোগ হাতছাড়া করতে চাইছেন না সাধারণ ক্রেতা থেকে শুরু করে ব্যবসায়ীরা। আমডাঙার সোনাডাঙা মোড়ে মসজিদের সামনে অবস্থিত এই দোকানকে ঘিরেই এখন তৈরি হয়েছে ক্রেতাদের বাড়তি উৎসাহ। 

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য