উচ্চমাধ্যমিক দিতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ হারাল পরীক্ষার্থী

উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার পথে লরির ধাক্কায় মৃত্যু হল এক পরীক্ষার্থীর। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে বাঁকুড়া জয়পুর থানার প্রসাদপুর এলাকায় ঘটনাটি ঘটেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার পথে লরির ধাক্কায় মৃত্যু হল এক পরীক্ষার্থীর। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে বাঁকুড়া জয়পুর থানার প্রসাদপুর এলাকায় ঘটনাটি ঘটেছে। মৃত পড়ুয়ার নাম জুয়েল শেখ। তিনি জুজুড় হাই স্কুলের ছাত্র ছিলেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। দীর্ঘক্ষণ পথ অবরোধ করে বিক্ষোভ দেখান ক্ষুব্ধ এলাকাবাসীরা। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় জয়পুর থানার পুলিশ। দীর্ঘ প্রচেষ্টার পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সূত্রের খবর, সোমবার বাইক চালিয়ে পরীক্ষা দিতে যাচ্ছিলেন জুয়েল। তাঁর পরীক্ষাকেন্দ্র ছিল জয়পুর হাই স্কুল।

কিন্তু প্রসাদপুর এলাকায় পৌঁছতেই উল্টো দিক থেকে আসা একটি মোটরচালিত ভ্যান সজোরে জুয়েলের বাইকে ধাক্কা মারে। ওই ভ্যানে বোঝাই করা ছিল বিদ্যুতের খুঁটি। ধাক্কায় বাইক থেকে ছিটকে রাস্তায় পড়ে যান পরীক্ষার্থী। আর তাঁর বুকে লাগে কংক্রিটের বৈদ্যুতিক খুঁটি। সঙ্গে সঙ্গে জ্ঞান হারান জুয়েল। তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ছুটে যান জুজুড় ও জয়পুর হাইস্কুলের শিক্ষকরা। এরপর ঘটনার প্রতিবাদে বিক্ষোভ শুরু করেন স্থানীয় বাসিন্দারা।

প্রতিবাদে প্রথমে বিষ্ণুপুর আরামবাগ রাজ্য সড়ক অবরোধ করেন বিক্ষোভকারীরা। জয়পুর হাসপাতালের সামনেও রাস্তা আটকে চলে বিক্ষোভ। যার জেরে বিষ্ণুপুর-আরামবাগ রাজ্য সড়কে বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়। তবে পুলিশি হস্তক্ষেপে এখন যান চলাচল স্বাভাবিক হয়েছে। কিন্তু পরিস্থিতি সামাল দিতে যথেষ্ঠ বেগ পেতে হয়েছিল জয়পুর থানার পুলিশকে। কারণ দীর্ঘক্ষণ উত্তেজিত জনতা এবং পুলিশের মধ্যে তর্কাতর্কি চলে। পরে পুলিশ স্থানীয়দের আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঘটনায় যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে স্থানীয়রা। তবে মোটরচালিত ভ্যানের চালক ঘটনার পর পালিয়েছে। তাঁর খোঁজে ইতিমধ্যে তল্লাশি শুরু করেছে পুলিশ।

আটকে থাকা টাকা উদ্ধার হবে, সেপ্টেম্বরের শেষে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

ফ্রিজের উপর কর্পূর রাখেন? জানেন সংসারের কত বড় ক্ষতি করছেন!

জ্যাম-চুইংগাম প্রেমী! জানন কি প্রিয় খাবারেই বাড়ছে হার্ট অ্যাটাক-স্ট্রোকের ঝুঁকি?

সাবধান! প্রতিদিন ১০০ গ্রামের বেশি এই খাবারগুলি খেলেই বাড়বে হৃদরোগের ঝুঁকি

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

আপনার নাম করে অন্য কেউ সিম ব্যবহার করছেন? গুণতে হতে পারে ৫০ লাখ জরিমানা

জানেন কি, ‘হনুমান অংশ’-এর নিম করোলি বাবার ভূমিকায় অভিনয় করেছেন প্রাক্তন সেনা কর্তা

কেন্দু পাতা সংগ্রহকারীদের পাশে শুভেন্দুর সরকার, আর্থিক সাহায্য করলেন মন্ত্রী ক্ষুদিরাম টুডু

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

জ্ঞানেশ কুমারকে ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়ে ইস্তফা চাইলেন রাহুল গান্ধি

সোনারপুর ও বারুইপুর স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

‘মামলা তুলতে পুলিশ মাথায় বন্দুক ঠেকিয়ে ছিল,’ হাইকোর্টে বিস্ফোরক দাবি রত্না দেবনাথের

প্রিয় গরুর মাংস ছেড়েছেন মেসি, আর্জেন্টাইন মহাতারকার ডায়েট চার্ট জানেন?

ভীমরুলের হুলে ক্ষতবিক্ষত হয়ে মৃত্যু দিদিমা-নাতনির, মর্মান্তিক ঘটনা ময়মনসিংহে