‘দলের প্রার্থীকে ভোট দেব না’, পদ্ম শিবিরের অস্বস্তি বাড়ালেন বারাসতের বিজেপি নেতা

Share:

নিজস্ব প্রতিনিধি,বারাসত: বিজেপিকে নয়, অন্য কাউকে ভোট দেবো। প্রচারেও নামবো না। বারাসতে স্বপন মজুমদারের(Swapan Mazumdar) বিজেপি প্রার্থী হওয়া নিয়ে বিস্ফোরক মন্তব্য গত লোকসভা ভোটে বারাসতের বিজেপি প্রার্থী মৃণাল কান্তি দেবনাথের(Mrinal Kanti Deb)। বারাসতের বিজেপি প্রার্থী স্বপনকে নিয়ে অস্বস্তি বেড়েই চলেছে দলের নেতাকর্মীদের। এবার মুখ খুললেন বারাসত লোকসভা কেন্দ্রের ২০১৯ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা বিজেপি প্রার্থী মৃণাল কান্তি দেবনাথ । স্বপন মজুমদার নিয়ে যা শুনছি তাতে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলে মৃণালবাবু বিজেপিকে ভোট দেবেন না, প্রচারেও নামবেন না।

হাবড়ায় (Habra)সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানান বিজেপি নেতা মৃণাল কান্তি দেবনাথ। তার আরো ক্ষোভ গত তিন বছরে দলের সভা সমিতিতে তাকে ডাকা হতো না। এবারেও প্রার্থীর জন্য তিনি দলের সঙ্গে দলীয় নেতৃত্বদের সঙ্গে যোগাযোগ করেছিলেন, লিখিত আবেদনপত্র জমা দিয়েছিলেন। তবে তাকে প্রার্থী না করা নিয়ে দুঃখ নেই। তিনি ভেবেছিলেন হয়তো তিনবারের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার এর বিপক্ষে ভালো কাউকে ক্যান্ডিডেট করা হচ্ছে। তবে স্বপনকে বিজেপি প্রার্থী করায় তিনি যে হতাশ তা এদিন তার কথাতেই প্রকাশ করলেন।

তিনি দাবি করেন ক্রমশ তার কাছে এবারের বারাসতের বিজেপি প্রার্থীর সম্পর্কে যে তথ্য এসে পৌঁছাচ্ছে তাতে তিনি রীতিমতো হতবাক। তাই তিনি বিজেপিকে যেমন ভোট দেবেন না তেমনি ভোটের প্রচারেও থাকবেন গড় হাজির। গতবার লোকসভা ভোটে বিজেপির হয়ে লড়া মৃণালবাবুর মন্তব্য প্রকাশ্যে আসতেই ফের শেরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। যদিও বর্তমান বিজেপি প্রার্থী দাবি করেছেন এইসব সমস্যা মিটে যাবে । তিনি প্রত্যেকের সঙ্গে কথা বলবেন।

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের